ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে


মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ থাকবে

রাজধানীতে কেনাকাটা করার প্রয়োজনে হয়তো প্রতিদিনই আপনাকে কোথাও না কোথাও যেতে হতে পারে। তবে রাজধানীর যেকোনো মার্কেটে যাওয়ার আগে আপনার জন্য ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা খুবই জরুরি। তা না হলে আপনাকে বিড়ম্বনার সম্মুখীন হতে হতে পারে।

তাহলে দেখে নিন মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর কোন কোন এলাকার শপিংমল ও মার্কেটগুলো বন্ধ থাকবে।

এগুলো হলো: কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কাওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

আরও পড়ুন: সাংসদকে বাঁচাতে হামলাকারী নাপিতকে ধরলেন, পেলেন ‘নায়ক’ খেতাব

এছাড়া বসুন্ধরা সিটি, মোতালিব প্লাজা, ইস্টার্ন প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অর্চিড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কাওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ কোথায় কী কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০১ এম


আজ কোথায় কী কর্মসূচি

দেশের নানা সংগঠন, রাজনৈতিক দল, পরিষদ সহ সরকারের বিভিন্ন দফতর প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালন করে।

মঙ্গলবার (১৮ আগস্ট) উল্লেখযোগ্য কর্মসূচির তালিকা উঠিয়ে ধরার সময় হয়েছে।

সকাল ১০টায় তেজগাঁওয়ের বিআরটিসি ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে মহিলা চালক ও মহিলা কন্ডাক্টরের মাধ্যমে পরিচালিত পিংক কালারের ‘মহিলা বাস সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি থাকবেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিআরটিসির চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা।

সকাল ১১টায় নারায়ণগঞ্জের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশ কমান্ড অ্যান্ড কন্ট্রোল মনিটরিং সেন্টারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় ‘অটো ফাইন সিস্টেম’ উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সকাল ৯টায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) সেমিনার কক্ষে দুই দিনব্যাপী ‘এভিয়েশন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ’ শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।

সকাল ১০টায় তোপখানার সির্দান মিলনায়তনে ‘অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব: রাজনীতিতে নারী ও তরুণ’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠিত হবে। সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নূরুল হক নুর।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনে দিনব্যাপী ‘ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী। এতে বিভিন্ন খাতের নিয়োগকারী প্রতিষ্ঠান, শিল্প বিশেষজ্ঞ ও চাকরিপ্রার্থীরা অংশ নেবেন।

দুপুর সাড়ে ২টায় এফবিসিসিআই কার্যালয়ে এফবিসিসিআই ও কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) যৌথ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে এফবিসিসিআই প্রশাসক মো. কে ফজলুল হক এবং সিআইআইয়ের ডিরেক্টর জেনারেল ও প্রতিনিধি দলের প্রধান চন্দ্রজিৎ ব্যানার্জি বক্তব্য দেবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০২ এম


মামলা প্রত্যাহার না করলে মিলবে না নীতি সহায়তা

সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার না করলে প্রণোদনা বা নীতি সহায়তা দেওয়া হবে না। ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানকে নীতি সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক এই শর্ত আরোপ করেছে।

সোমবার (১৭ আগস্ট), বাংলাদেশে কার্যরত সমস্ত ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে কেন্দ্রীয় ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগের পক্ষ থেকে এ বিষয়ক বিজ্ঞপ্তির চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, ব্যবসা পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যে ফাইন্যান্স কোম্পানির মাধ্যমে বিভিন্ন প্রণোদনা ও নীতি সহায়তা প্রদান করা হচ্ছে। কিন্তু কিছু গ্রাহক একদিকে এসব সুবিধা নিচ্ছেন এবং অন্যদিকে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছেন। এর ফলে আর্থিক খাতে মামলাজট তৈরি হচ্ছে।

এমন পরিস্থিতিতে, কোনো গ্রাহকের এ ধরনের মামলা অনিষ্পন্ন থাকলে তা প্রত্যাহারের শর্তে প্রণোদনা প্যাকেজ বা অন্যান্য নীতি সহায়তার আবেদন বিবেচনা করার কথা বলা হয়েছে। তবে নীতিগত সম্মতি পাওয়ার পর, গ্রাহককে মামলা প্রত্যাহার করতে হবে এবং এ বিষয়ে হলফনামা দিতে হবে। ওই হলফনামায় সরকার, বাংলাদেশ ব্যাংক এবং সংশ্লিষ্ট ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে কোনো মামলা অনিষ্পন্ন নেই, এমন ঘোষণা থাকতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, হলফনামা পাওয়ার পর গ্রাহকের জন্য নির্ধারিত নীতি সহায়তা বা প্রণোদনার শর্ত পরিবর্তন করতে পারবে না ফাইন্যান্স কোম্পানি। পূর্বে প্রদত্ত নীতিগত সম্মতির ভিত্তিতেই সুবিধা বাস্তবায়ন করতে হবে।

ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ৪১ ধারায় প্রদত্ত ক্ষমতা ব্যবহার করে এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিক ময়দানে সাহসিকতার সঙ্গে লড়ে দলকে জয়ী করেছেন আনসার আলী সাগর

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ আমিনুল ইসলাম গোপালপুর উপজেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৫ এম


রাজনৈতিক ময়দানে সাহসিকতার সঙ্গে লড়ে দলকে জয়ী করেছেন আনসার আলী সাগর

রাজনীতির মাঠে জয় সহজে আসে না। তার জন্য প্রয়োজন হয় দৃঢ়সংকল্প আর অনড় মনোবল। আনছার আলী সাগর ঠিক তেমন একজন নেতা, যিনি প্রতিপক্ষের রক্তচক্ষে ও রাজনৈতিক ঝড়-ঝাপটা অপেক্ষা করে দলকে বিজয়ের বন্দরে পৌঁছেছেন। তিনি শুধুমাত্র একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, বরং তিনি হলেন তৃণমূল কর্মীদের শেষ ভরসার আশ্রয়স্থল।

সংঘাতে ও সংকটের মুখে দাঁড়িয়ে দলকে কীভাবে আগলে রাখতে হয়, তা তিনি বারবার প্রমাণ করেছেন। বিজয় রাজনীতির উত্তাল রাজপথ কখনোই সহজ ছিল না। কিন্তু সাহসিকতা, দূরদর্শিতা আর অদম্য মানসিকতা নিয়ে তিনি সমস্ত বাঁধা অতিক্রম করেছেন। তিনি হলেন আমাদের জনাব আনসার আলী সাগর। দলকে বিজয় করার লক্ষ্যে যিনি বারবার মামলা হামলা শিকার হয়েছেন, এবং তার পরিবারবর্গও দুঃখকষ্টে রয়েছেন। ভাই আমজাদ হোসেন নাগর, ছেলে সাব্বির আহমেদ, সোহেল বাপ্পি, ভাগিনারা সহ গ্রামের অসংখ্য লোকেরা নির্যাতনের শিকার হয়েছেন। বারবার কারাবরণ করেছেন। তাই আসুন, দলের দুর্দিনের কান্ডারীকে জয়ী করে নগদা সিমলা ইউনিয়ন জনগণের খেদমত করার সুযোগ করে দেওয়ায় সহযোগিতা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কান্ডারিবিহীন ডাসারের শশিকর উচ্চ বিদ্যালয়, নেতৃত্বে শূন্যতা-সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

০৮:০৭ এম


কান্ডারিবিহীন ডাসারের শশিকর উচ্চ বিদ্যালয়, নেতৃত্বে শূন্যতা-সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবি

কতশত ইতিহাস, ঐতিহ্য আর সাফল্যের সাক্ষী মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর উচ্চ বিদ্যালয়। ১৯৪৩ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত অসংখ্য সাবেক শিক্ষার্থী, বিসিএস ক্যাডারসহ নানা পেশার কৃতী মানুষ এই বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তবে দীর্ঘ ঐতিহ্যের এই প্রতিষ্ঠানটিই বর্তমানে যেন অভিভাবকহীন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীথ তালুকদার গত ১ আগস্ট ২০২৬ তারিখে অবসরে যাওয়ার পর এখন পর্যন্ত কোনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। একই সঙ্গে তার চাকরির মেয়াদও বাড়ানো হয়নি। ফলে প্রধান শিক্ষকবিহীন অবস্থায় প্রশাসনিক ও একাডেমিক নেতৃত্বে এক ধরনের শূন্যতা তৈরি হয়েছে বিদ্যালয়টিতে।

তবে সাবেক প্রধান শিক্ষক সুনীথ তালুকদারের দায়িত্বকালীন সাফল্য বিবেচনায় তাকে আরও কিছুদিন বিদ্যালয়ের দায়িত্বে রাখার দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক, সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। তাদের দাবি, বিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য ও শিক্ষার মান ধরে রাখতে অভিজ্ঞ ও দক্ষ এই শিক্ষকের প্রয়োজন রয়েছে।

বিদ্যালয় সূত্র ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, সুনীথ তালুকদার ২০১৮ সালের ১ সেপ্টেম্বর শশিকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে শিক্ষা জীবন শেষ করা এই শিক্ষক দায়িত্ব নেওয়ার পর নানা প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও ফলাফল উন্নয়নে কাজ করেন। এর মধ্যে করোনাকালীন সংকটও ছিল বড় চ্যালেঞ্জ। প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে তিনি কাজ চালিয়ে যান।

তার দায়িত্বকালে এসএসসি পরীক্ষার ফলাফলেও উল্লেখযোগ্য সাফল্য আসে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টির ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জনসহ শতভাগ পাস করে। সংশ্লিষ্টদের দাবি, তার দায়িত্বকালে প্রতিবছরই ভালো ফলাফল অর্জিত হয়েছে এবং কয়েকবার বিদ্যালয়টি উপজেলা পর্যায়ে সেরা অবস্থানেও উঠে এসেছে।

স্থানীয়দের ভাষ্য, একসময় শশিকর উচ্চ বিদ্যালয় শুধু ডাসার নয়, বৃহত্তর অঞ্চলের অন্যতম সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিচিত ছিল। এই বিদ্যালয়ের অনেক সাবেক শিক্ষার্থী পরবর্তী সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। অনেকে বিসিএস ক্যাডারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন। সেই ঐতিহ্য ধরে রাখতে বিদ্যালয়ের নেতৃত্বে অভিজ্ঞ ও দক্ষ শিক্ষক থাকা প্রয়োজন বলে মনে করছেন তারা।

২০২৬ সালে বিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থী সোহাগ বাড়ৈ বলেন, “বিদ্যালয়ের স্বার্থে স্যারকে খুবই প্রয়োজন। তিনি খুব ভালো মানুষ। তার মতো একজন শিক্ষক বিদ্যালয়ে থাকলে শিক্ষার্থীরা উপকৃত হবে।”

আরেক সাবেক শিক্ষার্থী নিক্সন বলেন, “স্যার সবসময় আমাদের খোঁজখবর রাখতেন এবং শিক্ষার্থীদের প্রতি নজর দিতেন। বিদ্যালয়ের প্রতি তার অবদান অতুলনীয়। আমরা মনে করি, স্যারকে বিদ্যালয়ে প্রয়োজন।”

অভিভাবক পরিমল বিশ্বাস বলেন, “আমার ছেলে এই বিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। তাকে পড়ানোর সময় আমরা প্রধান শিক্ষক হিসেবে সুনীথ স্যারের কাজ কাছ থেকে দেখেছি। বিদ্যালয়ের শিক্ষার মান ধরে রাখতে অভিজ্ঞ এই শিক্ষককে আরও কিছুদিন রাখা প্রয়োজন বলে মনে করি।”

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য জয়ন্ত কুমার হালদার বলেন, “সুনীথ স্যারের অনেক যোগ্যতা রয়েছে। তিনি তার যোগ্যতা ও অভিজ্ঞতা দিয়ে বিদ্যালয়কে আরও কিছুদিন নেতৃত্ব দিলে শশিকর উচ্চ বিদ্যালয়ের মান-সম্মান ও ঐতিহ্য ধরে রাখা সম্ভব হবে।”

এদিকে বিদ্যালয়টির সভাপতির দায়িত্বে রয়েছেন ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, “বিদ্যালয়টির উন্নয়নের জন্য যেটি ভালো হবে, আমরা সেই দিকেই এগিয়ে যাব।”

স্থানীয়দের মতে, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শুধু ভবন, শ্রেণিকক্ষ কিংবা ভালো ফলাফলই যথেষ্ট নয়; প্রয়োজন দক্ষ নেতৃত্ব, সুশৃঙ্খল ব্যবস্থাপনা এবং অভিজ্ঞ শিক্ষকের দিকনির্দেশনা। তাই দীর্ঘদিনের ঐতিহ্যবাহী শশিকর উচ্চ বিদ্যালয়ে দ্রুত প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগের পাশাপাশি অভিজ্ঞ সাবেক প্রধান শিক্ষককে রাখার দাবিটিও কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে—এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

১৯৪৩ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করা শশিকর উচ্চ বিদ্যালয় আজ ৮৩ বছরের ঐতিহ্যের ধারক। সময়ের সঙ্গে প্রতিষ্ঠানটি বহু কৃতী শিক্ষার্থী তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনিক জটিলতা কাটিয়ে দ্রুত বিদ্যালয়টির নেতৃত্বের শূন্যতা পূরণ হবে এবং শশিকর উচ্চ বিদ্যালয় আবারও তার গৌরবময় ঐতিহ্য ও সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%