ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে চলছে মাছ অবমুক্তকরণ কার্যক্রম


দেশীয় মাছ উৎপাদন বাড়াতে সারাদেশে চলছে মাছ অবমুক্তকরণ কার্যক্রম

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, সরকার সারাদেশে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় মাছ সংরক্ষণের উদ্দেশ্যে মাছ অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করছে।

আজ বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ঢাকা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণের অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কিশোরগঞ্জ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির উদ্বোধন করেছেন এবং এর ধারাবাহিকতায় দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় মাছের পোনা অবমুক্ত করা হচ্ছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তিনি জানান, স্থানীয় সংসদ সদস্য, জনপ্রতিনিধি এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে এই কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। গণমাধ্যমের মাধ্যমে দেশের জনগণও এসব কার্যক্রম দেখতে পাচ্ছেন। এ সময় তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখা সরকারের মূল লক্ষ্য।

প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধি পেলেও বর্তমানে মাছের উল্লেখযোগ্য কোনো ঘাটতি নেই। বিশেষ করে মিঠাপানির মাছের উৎপাদন ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে। চাষিদের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

তিনি জানান, প্রান্তিক পর্যায়ের খামারিদের উৎসাহিত করতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। মৎস্য খামারিরা কৃষক কার্ডের আওতায় বিভিন্ন সুবিধার আওতায় আসবেন। খামারিদের জন্য সহজ শর্তে ঋণসহ সরকারের বিভিন্ন প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে উৎপাদন বৃদ্ধি পায় এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।

মাছের খাদ্য ও অ্যান্টিবায়োটিক ব্যবহারের বিষয়ে এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, নিরাপদ মাছ উৎপাদনের জন্য সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধে খামারিদের নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা খামারিদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের পরামর্শ দিচ্ছেন। এতে উৎপাদন বাড়ার পাশাপাশি অপচয় ও উৎপাদন ব্যয়ও কমছে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তিনি বলেন, মানসম্মত মাছের খাদ্য নিশ্চিত করতে সরকার কঠোর নজরদারি চালাচ্ছে। নিম্নমানের ফিড উৎপাদন ও বাজারজাতকরণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। যাতে খামারিরা মানহীন খাদ্য ব্যবহার না করেন এবং ভোক্তারা নিরাপদ মাছ পান, সেই লক্ষ্যে তদারকি আরও জোরদার করা হয়েছে।

এছাড়া, দেশীয় মাছের উৎপাদন ও জীববৈচিত্র্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। অবমুক্ত করা পোনামাছের মধ্যে রয়েছে- ১০০ কেজি রুই, ৭৫ কেজি কাতলা এবং ৭৫ কেজি কালিবাউস। এসব পোনামাছের আকার ১০ থেকে ১৫ সেন্টিমিটার। মোট প্রায় ২ হাজার ৫৭৫টি পোনামাছ অবমুক্ত করা হয়। এর মধ্যে রুই প্রায় ১ হাজার ১০০টি, কাতলা প্রায় ৬০০টি এবং কালিবাউস প্রায় ৮৭৫টি।

ঢাকা জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো: শাহজামান খান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: খালেদ কনক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা: মো: শাহিনুর আলম, মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক মো: আহসান হাসিব খান, কেন্দ্রীয় মুরগি খামারের পরিচালক জিনাত সুলতানা, চিড়িয়াখানার কিউরেটর মো: হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো: রোকনুজ্জামান-সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: শেরপুরে বাসের চাপায় সিএনজি যাত্রী নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়লেখায় মুন্নী হত্যা মামলায় প্রধান আসামি ছামেলী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বড়লেখায় মুন্নী হত্যা মামলায় প্রধান আসামি ছামেলী গ্রেপ্তার

মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নী (২২) মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি ছামেলী আক্তার (২৫) কে ঢাকার মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ। গত ২১ আগস্ট বিকেল আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৩টার মধ্যে যেকোনো সময়, মুড়িরগুল গ্রামে স্বামীর বাড়িতে মরিয়ম আক্তার মুন্নী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এই ঘটনার পর মুন্নীর মা মোছা. রেনু বেগম বাদী হয়ে যৌতুকের জন্য নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। ৫ সেপ্টেম্বর দায়ের করা মামলাটিতে দণ্ডবিধির ৩০৬/৩৪/১০৯ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১১(গ)/৩০ ধারায় মামলা রুজু করা হয়। মামলার নম্বর-৫।

মামলা দায়েরের পর পলাতক আসামিদের গ্রেপ্তারে বড়লেখা থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করার পর এসআই শেখ কামরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আবদুল করিমের নেতৃত্বে পুলিশের একটি দল দুই দিন অভিযান পরিচালনা করে।

এর ধারাবাহিকতায়, গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশের সহায়তায় মোহাম্মদপুর থানাধীন বছিলা এলাকা থেকে মামলার ১ নম্বর ও প্রধান আসামি ছামেলী আক্তারকে গ্রেপ্তার করা হয়।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, গ্রেপ্তার আসামিকে মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদ শেষে শনিবার (১৯ সেপ্টেম্বর) বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ট্রাম্প ইরানের ওপর নিষেধাজ্ঞা ২০৩১ সাল পর্যন্ত বাড়ালেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বিদ্যমান অর্থনৈতিক নিষেধাজ্ঞার মেয়াদ ২০৩১ সাল পর্যন্ত বাড়ানোর জন্য একটি আইনে স্বাক্ষর করেছেন। এই আইনটি মার্কিন সরকারের নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

নতুন আইনের মাধ্যমে রাশিয়ার ওপরও নতুন বিধিনিষেধ, শুল্ক এবং নিষেধাজ্ঞার পরিধি বৃদ্ধি করেছে ওয়াশিংটন।

হোয়াইট হাউসের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, ট্রাম্প শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ‘লিন্ডসে ও. গ্যারেহাম স্যাংকশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট ২০২৬’ শীর্ষক একটি খসড়া বিল অনুমোদন করেন।

‘এইচ.আর. ৫৩৩৪’ নম্বরের এই বিশেষ বিলটি ট্রাম্পের স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত আইনে পরিণত হয়েছে। আগে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত নির্ধারিত ছিল।

নতুন আইনটি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে। ওয়াশিংটনের এই কঠোর পদক্ষেপকে আন্তর্জাতিক সম্পর্কের নীতিমালা পরিপন্থী বলে দাবি করেছে তেহরান। ইরান সরকার যুক্তরাষ্ট্রের একতরফা আচরণকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করেছে।

আইনটির নামকরণে প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্যারেহামের নাম রাখা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে মার্কিন রাজনীতিতে প্রভাবশালী ছিলেন। ইসরাইলের প্রতি আনুগত্যের জন্য পরিচিত এই সিনেটর মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলি সামরিক অভিযানের এবং গাজায় ইসরাইলের সহিংস যুদ্ধনীতির সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।

সূত্র: মিডলইস্ট আই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার প্রতিক্রিয়া প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


মাতৃত্বের পর চেহারা নিয়ে কটাক্ষ, ক্যাটরিনার প্রতিক্রিয়া প্রকাশ

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ দীর্ঘদিন পর সন্তান জন্মের পর প্রকাশ্যে এসেছেন। তার চেহারা ও শারীরিক পরিবর্তন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও কটাক্ষ শুরু হয়েছে। তবে এই পরিস্থিতি ক্যাটরিনার জন্য নতুন নয়। সন্তান জন্মের পর বলিউডের অন্যান্য অভিনেত্রীদের চেহারা ও শরীরের পরিবর্তন নিয়ে মন্তব্য করার প্রবণতা বহুদিনের। এবার সেই তালিকায় ক্যাটরিনার নামও যুক্ত হয়েছে।

এদিকে, ‘কেমন দেখতে লাগছে’—এই ধারণা নিয়ে ক্যাটরিনার একটি পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে। ‘দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়া’র সঙ্গে এক আলাপচারিতায় তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ারের শুরুর সময়ের তুলনায় এখন তার কাছে সুন্দর দেখানোর সংজ্ঞা অনেকটাই বদলে গেছে।

ক্যাটরিনা বলেছিলেন, ‘এটা অনেক বদলে গেছে। মডেলিং ও অভিনয়জীবনের শুরুর দিকে সৌন্দর্যের মানদণ্ড নিয়ে অনেক ধরনের বাঁধাধরা ধারণা ছিল। এখন আমার কাছে নিজের সেরা দেখানোর অর্থ হলো নিজের সবচেয়ে ভালো অনুভব করা। আর সেটা আসে নিজেকে সামগ্রিকভাবে যত্ন নেওয়ার মাধ্যমে।’

নিজেকে ভালো রাখার জন্য তিনি স্বাস্থ্যকর খাবার, শরীরে প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, নিয়মিত সক্রিয় থাকা, ধ্যান, সকালে এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং ঘুম থেকে ওঠার পর প্রাকৃতিক আলো নেওয়ার মতো বিষয়গুলোকে গুরুত্ব দেন বলেও জানান।

ক্যাটরিনার ভাষায়, ‘স্বাস্থ্যকর খাবার, শরীরে প্রদাহ নিয়ন্ত্রণে রাখা, সক্রিয় থাকা, ধ্যান, সকালে এক ঘণ্টা ফোন থেকে দূরে থাকা এবং দিনের শুরুতেই প্রাকৃতিক আলো নেওয়া—এসব আমার অনুভূতিতে বড় পরিবর্তন আনে। শেষ পর্যন্ত এর প্রভাব আমার ত্বকের ওপরও পড়ে। আমার মনে হয়, আপনি যখন ভেতর থেকে সুস্থ অনুভব করেন, সেই আত্মবিশ্বাস স্বাভাবিকভাবেই বাইরেও ফুটে ওঠে।’

এদিকে, ক্যাটরিনার সাম্প্রতিক ছবি ও ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার চেহারার পরিবর্তন নিয়ে কটাক্ষ করেছেন, আবার কেউ তার পাশে দাঁড়িয়ে সমালোচনার জবাব দিয়েছেন।

এক এক্স ব্যবহারকারী ক্যাটরিনার আগের ও বর্তমান সময়ের ছবি পাশাপাশি প্রকাশ করে লিখেছেন, ‘আমি ভাবছি, বিয়ের আগে এবং বিয়ের পর আমরা যে ক্যাটরিনাকে দেখতাম, তার কী হলো।’

গণেশ চতুর্থীর একটি অনুষ্ঠানে ক্যাটরিনার ভিডিও প্রকাশ করে আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘বছরের পর বছর মুখে বোটক্স ব্যবহার করে এবং প্রাকৃতিক ত্বকের বদলে প্লাস্টিক ব্যবহার করলে এভাবেই বয়স বাড়ে।’

অন্যদিকে, ক্যাটরিনার সমর্থনে এগিয়ে এসেছেন অনেক অনুরাগী। এক ভক্ত লিখেছেন, ‘সে নতুন মা হয়েছে, তার শরীরের আপনাদের বিচার নয়, ভালোবাসা প্রয়োজন। নারীদের শরীর নিয়ে কটাক্ষ না করে তাদের সুস্থ হয়ে ওঠার সময় দিন, মাতৃত্বকে গ্রহণ করার সুযোগ দিন।’

ওই অনুরাগী আরও বলেন, ক্যাটরিনা তার বর্তমান চেহারা নিয়ে স্বচ্ছন্দ থাকার মাধ্যমে অনেক নারীকে নিজেদের শরীর নিয়ে ইতিবাচক হতে সাহায্য করছেন। তার দাবি, ক্যাটরিনার চাইলে ওজন কমানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষক ও পুষ্টিবিদ পাওয়ার সুযোগ রয়েছে; কিন্তু তিনি শরীরের পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নিজের জীবন উপভোগ করছেন।

ক্যাটরিনা কাইফ ও তার স্বামী ভিকি কৌশল ২০২৫ সালের ৭ নভেম্বর পুত্রসন্তানের বাবা-মা হন। তাদের সন্তানের নাম ভিহান। সন্তান জন্মের এক বছরও পূর্ণ হয়নি। এর মধ্যেই ক্যাটরিনার চেহারা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন আলোচনা শুরু হওয়ায় বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান এই সমালোচনা নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি ক্যাটরিনা কাইফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে আন্তঃজাতি বিয়ের জেরে দলিত পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিল কনেপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


ভারতে আন্তঃজাতি বিয়ের জেরে দলিত পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দিল কনেপক্ষ

তেলঙ্গানার গাদওয়াল জেলার রেপাল্লে গ্রামে আন্তঃজাতি বিবাহের কারণে এক দলিত পরিবারের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হলে একটি অনুসন্ধানকারী দল তদন্তে নামে এবং পুলিশ ইতিমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করেছে।

দলিত বহুজন ফ্রন্ট (ডিবিএফ), হিউম্যান রাইটস ফোরাম (এইচআরএফ) এবং আম্বেদকর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এএসএ)-এর যৌথ অনুসন্ধানকারী দলটি দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছে।

অনুসন্ধানকারী দলের তথ্য অনুযায়ী, গত ৯ সেপ্টেম্বর হায়দরাবাদের একটি আর্য সমাজ মন্দিরে মাদিগ সম্প্রদায়ের (দলিত) এক যুবক এবং বোয়া সম্প্রদায়ের এক তরুণী বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর নিরাপত্তার স্বার্থে নবদম্পতি মাসাব ট্যাঙ্ক থানায় যান।

অভিযোগ রয়েছে, এর পরপরই গত ১০ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ কনেপক্ষের প্রায় ১৫ জন সদস্য রেপাল্লে গ্রামে এসে হামলা চালায়। তারা ট্রাক্টর, সাবল ও বিভিন্ন দেশীয় সরঞ্জাম ব্যবহার করে দলিত পরিবারের বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দেয়। ঘটনার দিনই পুলিশে একটি প্রাথমিক তথ্য বিবরণী (এফআইআর) দায়ের করা হয়।

ঘটনাস্থল পরিদর্শনে যান ডিবিএফ-এর জাতীয় সম্পাদক পি. শঙ্কর, এইচআরএফ কর্মী সঞ্জীব, এএসএ মুখপাত্র তথা হাইকোর্টের আইনজীবী এডু দিবাকর এবং সমাজকর্মী ভাস্কর। গাদওয়ালের ডিএসপি মোগুলিও ঘটনাস্থল পরিদর্শন করেন।

অনুসন্ধানকারী দলটি হামলায় সরাসরি যুক্ত ব্যক্তিদের পাশাপাশি যারা পেছনে থেকে উসকানি দিয়েছে তাদেরও দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এছাড়াও, দায়ের করা এফআইআর-এ সম্পত্তি ক্ষয়ক্ষতির ধারা যুক্ত করার পাশাপাশি ‘এসসি/এসটি (অত্যাচার প্রতিরোধ) আইন’-এর আওতায় পরিবারটিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে, যাতে তারা পুনরায় মাথা গোঁজার ঠাঁই গড়ে তুলতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%