১১:০৩ পি.এম
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক আশ্রয়ের জায়গায় পরিণত হয়েছে, যা একোমোডেশনের ক্ষেত্র হিসেবেও কাজ করছে।
বুধবার সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনের আলোচনায় জামায়াত আমির আরও উল্লেখ করেন, শিক্ষা নিয়ে আমাদের সামনে বিভিন্ন সমস্যা বিদ্যমান। প্রাইমারি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, কোনো শৃঙ্খলা এবং সিস্টেম কার্যকরভাবে কাজ করছে না।
তিনি বলেন, "আমার ক্ষুদ্র শিক্ষা জীবনে মাত্র ১৫ দিন সুযোগ পেয়েছি প্রাইভেট পড়ার। ১৫ দিনের মাথায় আমার শিক্ষক আমাকে নোটিশ দিলেন আগামীকাল থেকে তুমি আর আইসো না।" তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। পরদিন সকালে শিক্ষককে গিয়ে জিজ্ঞেস করলেন, "স্যার আমি কোনো বেয়াদবি করেছি?" শিক্ষক বললেন, "কেন!" তিনি জানান, "স্যার আপনি না বলেছেন- আগামীকাল থেকে আমি যেন আপনার কাছে পড়তে না আসি।"
আরও পড়ুন: মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ, আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ
শিক্ষক তখন বলেছিলেন, "তোমার পরীক্ষা সামনে, মাত্র আড়াই মাস সময় বাকি। আমি ১৫ দিনে ফলো করলাম তোমার এটেনশনের পুরো অংশ একদিকে চলে আসছে-বাকি সাবজেক্টগুলো এই একটা সাবজেক্টের কারণে ক্ষতিগ্রস্ত হোক আমি এটা চাই না। তোমার কোনো সমস্যা হলে আমার কাছে যে কোনো সময় চলে এসো। আমি তোমাকে সময় দেব।"
তিনি আরও বলেন, "এই নোটিশটি আমি আমার মা-বাবাকে প্রথমে জানাইনি। পরে মাকে জানানো পর তিনি বলেছেন-নিশ্চইয় তোমার স্যার তোমাকে বেশি ভালোবাসে বলেই এমনটি বলেছে। মা সামর্থ অনুসারে কিছু উপহার আমার হাতে দিয়ে বললেন-এটা ভালো করে র্যাপিং করে তোমার স্যারকে উপহার দিয়ো।"
তিনি নিয়ে গেলেন এবং স্যার বললেন, "আমার মাথায়-পিঠে হাত দিয়ে বললেন-টাকাই যদি আমার দরকার হতো তাহলে তোমাকে ১৫ দিনের মাথায় বিদায় দিলাম কেন। আমিতো টাকার জন্য পড়াই না। তোমাদেরকে সন্তান মনে করে- মানুষ বানানো জন্য পড়াই।"
জামায়াত আমির আরও বলেন, "আজকে আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি, সবার কথা বলব না। অনেক শিক্ষক শর্ট সাজেশন ছাত্রদের হাতে তুলে দিয়ে ওয়াদা করান, এটা অন্য কাউকে দিবে না। আজকে সরকারি অনেক প্রতিষ্ঠানে ক্লাস হয় না। ক্লাস হয় স্যারের বাসায়। এবং স্কুল টাইমেই স্যারের বাসায় ক্লাস হয়। আমাদের শিক্ষা গিয়ে কোথায় দাঁড়িয়েছে! এখান থেকে বের হয়ে আসতে হবে। এগুলো সমাধান কী?"
আরও পড়ুন: ভারতে পলাতক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ফিরিয়ে আনার পরিকল্পনা, আটক ২
তিনি উল্লেখ করেন, "এগুলোর সমাধান হতে পারত। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে যে কমিটিগুলো আছে, সেখানে যদি ঐ যোগ্যতা সম্পন্ন লোকগুলো কমিটির সদস্য হতেন তাহলে। যারা শিক্ষাকে আবেগ সম্মানের সাথে ধারণ করেন। তাহলে শিক্ষা প্রতিষ্ঠান ফাংশনিং হবে। না হয় হবে না।"
তিনি বলেন, "আমি গভীর দুঃখের সাথে বলছি-আমি দেশের ৩০০ আসনের মাত্র একটা আসন থেকে নির্বাচন করে আল্লাহর মেহেরবানিতে সংসদে এসেছি। আমার আসনে বাংলাদেশের একটা শ্রেষ্ঠ হাই স্কুল ছিল- মনিপুর উচ্চ বিদ্যালয়। সারা বাংলাদেশে রেজাল্টের দিক থেকে প্রথম হয়েছে কয়েকবার। সেই উচ্চবিদ্যালয়ের এখন কোনো কোয়ালিটি নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন