ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সৈয়দপুরে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ


সৈয়দপুরে ব্র্যাকের উদ্যোগে পাওয়ার টিলার বিতরণ

নীলফামারীর সৈয়দপুরে কৃষিকে গুরুত্ব দিয়ে কাজ করছে ব্র্যাক। কৃষিকে আধুনিক ও যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করা যায়। গ্রামীণ নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতেও ব্র্যাকের ভূমিকা প্রশংসনীয়। ২১ জুন নর্থ ডিভিশনের সৈয়দপুর অঞ্চলের সৈয়দপুর সদর এলাকার চৌমুহনী শাখায় ব্র্যাক আয়োজন করে এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা। ওই সভায় ব্র্যাকের মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে এক নারী উপকারভোগীর মাঝে একটি পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত লোকজনের মধ্যে ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ আমিনুল ইসলাম, এলাকা ব্যবস্থাপক নয়ন কুমার সরকার, চৌমুহনী শাখা ব্যবস্থাপক ইসরাত জাহান, উপজেলা হিসাব কর্মকর্তা রফিকুল ইসলাম, এসএসএফ এর এলাকা ব্যবস্থাপক মোঃ মনোয়ার হোসেন, ক্রপসের তাপসী রায় এবং সুলতান মাহমুদ। অনুষ্ঠানে উপকারভোগী নারীর হাতে আনুষ্ঠানিকভাবে পাওয়ার টিলারের চাবি তুলে দেওয়া হয়।

এ সময় প্রধান অতিথি বলেন, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং নারীদের আয়মুখী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাওয়ার টিলারটি ব্যবহারের মাধ্যমে উপকারভোগী নিজস্ব জমি স্বল্প সময়ে ও কম খরচে চাষাবাদ করতে পারবেন। পাশাপাশি প্রতিবেশীদের জমি আবাদ করে দেওয়ার মাধ্যমে অতিরিক্ত আয়ের সুযোগও সৃষ্টি হবে। ফলে তাঁর পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নের পাশাপাশি এলাকায় কৃষি যান্ত্রিকীকরণেও ইতিবাচক ভূমিকা রাখবে। কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়নে ব্র্যাক দীর্ঘদিন ধরে বিভিন্ন সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। পাওয়ার টিলার বিতরণের মাধ্যমে একজন নারী শুধু নিজের জীবিকার পথই সুগম করবেন না, বরং স্থানীয় কৃষকদেরও সাশ্রয়ী মূল্যে সেবা প্রদান করতে পারবেন। বিতরণকৃত প্রতিটি পাওয়ার টিলারের বাজারমূল্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা। স্থানীয় কৃষক ও এলাকাবাসী ব্র্যাকের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের সহায়তা কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন: রংপুরের কাউনিয়ায় পূজামণ্ডপে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরগঞ্জে আগুন পুড়ল অর্ধকোটি টাকার সম্পদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:৩১ পি.এম


সুন্দরগঞ্জে আগুন পুড়ল অর্ধকোটি টাকার সম্পদ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ফোরকানিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে, যেখানে ১১টি দোকানঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকান মালিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রাথমিক তথ্যমতে এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার সম্পদ এতে পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ডটি শনিবার ভোর সাড়ে ৪টার দিকে ঘটেছে।

প্রত্যক্ষদর্শী মো. কামরুজ্জামান মিয়া উল্লেখ করেন, ভোরে মো. লেবু মিয়ার মুদি দোকানে একটি বিকট শব্দ শোনা যায়। তারপরেই দোকানের ভিতর থেকে আগুনের দাউ দাউ শিখা বের হতে দেখা যায়। নিমেষের মধ্যে মুদি দোকান, ওষুধের দোকান, চায়ের দোকান, কনফেকশনারী, টেলিকম, কাঁচামাল, কীটনাশকের দোকানসহ মোট ১১টি দোকানে আগুন লেগে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে স্থানীয় জনতা আগুন নিভানোর চেষ্টা চালায়। সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. লিটন মিয়া জানান, ভোরে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসে তাঁরা আগুন নিভাতে সক্ষম হন।

ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য হিসাব নিকাশ চলছে। তবে নগদ অর্থসহ সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতিগ্রস্থ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিটের ফলে আগুনের সূত্রপাত হতে পারে। যাদের দোকান আগুনে পুড়ে গেছে, তাদের মধ্যে রয়েছেন মো. লেবু মিয়া, মো. আজিজুর রহমান, মো. শহিদুল ইসলাম, মো. নওশা মিয়া, মো. কামরুজ্জামান মিয়া, মো. আল আমিন মিয়া, মো. জাহেদুল ইসলাম, পল্লী চিকিৎসক মো. মোহাইমেন, মো. আনারুল ইসলাম, মো. আব্দুর রহমান এবং মো. আল আমিন।

পুড়ে যাওয়া দোকানের মালিক মো. কামরুজ্জামান বলেন, প্রায় সমস্ত দোকানের ঘর ও মালামাল পুড়ে গেছে। এছাড়া অনেকের নগদ অর্থও পুড়ে গেছে। ক্ষতিগ্রস্থ দোকানদারদের মধ্যে অনেকে এখন নিঃস্ব হয়ে পড়েছেন। শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকতার কার্যালয়ে পাঠিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান তুলি জানান, চেয়ারম্যানের নিকট থেকে ক্ষতিগ্রস্থদের তালিকা চাওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালে পড়ে শিশুর মৃত্যু

বরিশালের মুলাদীতে খালাবাড়িতে বেড়াতে গিয়ে খালের পানিতে ডুবে কাইফ (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। শনিবার (২০ জুন) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলা কাজিরচর ইউনিয়নের খাসেরহাট গোঁজা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত কাইফ পার্শ্ববর্তী হিজলা উপজেলার গুয়াবাড়ি ইউনিয়নের মাউলতলা গ্রামের আবুল খায়ের হাওলাদারের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু কাইফের মা অসুস্থ থাকায় গত শুক্রবার চিকিৎসার জন্য তাকে বরিশালের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতাল থেকে ফিরতে রাত হয়ে যাওয়ায় তারা পথিমধ্যে মুলাদীর খাসেরহাট এলাকায় কাইফের খালার বাড়িতে আশ্রয় নেন।

ঘটনার দিন শনিবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকার সময় অজান্তে বাড়ির পাশের খালে পড়ে যায় কাইফ। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে অনুসন্ধান শুরু করেন তার স্বজনেরা। একপর্যায় খাল থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহরাজ হায়াৎ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়। হাসপাতাল পৌঁছানোর আগেই কাইফের মৃত্যু হয়েছিল। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ মাহবুব আলম শাওন নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


নওগাঁ ক্যাডেট এএসআই নিরস্ত্র পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন

 

অদ্য ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দে নওগাঁ জেলা পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ এর প্রথম দিনের কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। প্রথম দিনের কার্যক্রমে অংশগ্রহণকারী প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ এবং কাগজপত্র যাচাই কার্যক্রম পরিচালনা করা হয়।

নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যক্রম শুরু হয়। নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতার সঙ্গে পরিচালিত হয়।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স থেকে আগত সম্মানিত পুলিশ সুপার মহোদয়, জয়পুরহাট ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার, নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ সদস্যগণ সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন।

বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে পরিচালিত হয়ে থাকে। যোগ্য ও দেশসেবায় নিবেদিতপ্রাণ তরুণ-তরুণীদের বাংলাদেশ পুলিশের গৌরবময় বাহিনীতে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে এ নিয়োগ কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে

কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে মানুষের চলাচল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


কাউখালীতে রাস্তার উপরে সাঁকো দিয়ে মানুষের চলাচল

 

পিরোজপুরের কাউখালীতে, উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাউদার খাল এলাকা থেকে বড় শাপলাজা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা সড়ক, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সহজেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন অংশের মাটি, ধসে ও ভেঙে যাওয়ার ফলে, এলাকাবাসী ও শিক্ষার্থীরা জীবনযাত্রার ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। ভাঙা অংশগুলো পারাপারের জন্য, স্থানীয়রা রাস্তার ওপরেই তাদের নিজস্ব উদ্যোগে অস্থায়ী কাঠের বা বাঁশের সাঁকো তৈরি করেছেন, যা খুবই ঝুঁকিপূর্ণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, সামান্য বৃষ্টি কিংবা জোয়ারের পানিতে রাস্তার অধিকাংশ অংশ সম্পূর্ণ তলিয়ে যায়। ফলে তখন চলাচল আরও বিপজ্জনক হয়ে যায়। এই সড়কটি দিয়ে প্রতিদিন শাপলাজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়তুনিয়া দাখিল মাদ্রাসা, একটি এতিমখানা ও একটি কওমি মাদ্রাসাসহ অন্তত পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জীবন-ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। এর সাথে এলাকার সাধারণ মানুষও এই সড়ক ব্যবহার করে মোল্লারহাট ও পাঙ্গাসিয়া বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াত করেন। সড়কটির বেহাল দশার কারণে পুরো এলাকার মানুষের দুর্ভোগ এখন চরমে পৌঁছেছে।

স্থানীয় শিক্ষার্থীরা জানাচ্ছে, "প্রতিদিন স্কুলে যেতে আমাদের এই বিপজ্জনক সাঁকো পার হতে হয়। অনেক সময় পা পিছলে বই-খাতা নিয়ে নিচে পড়ে যাওয়ার ভয় থাকে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।" এলাকা বাসিন্দা মিরাজ হোসেন ক্ষোভ প্রকাশ করে বলছেন, "বহু বছর আগে সাবেক ইউপি সদস্য নূরে আলম মীর এই রাস্তার সংস্কার করেছিলেন। এরপর দীর্ঘদিন ধরে আর কোনো উন্নয়ন কাজ হয়নি। এলাকাবাসী বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।" রাস্তার বিষয়ে জানতে চাইলে, স্থানীয় ইউপি সদস্য এনায়েত হোসেন বলেন, "সরকারি বরাদ্দ পেলে আমরা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা করব।" একই বিষয়ে শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম জানাচ্ছেন, "বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। বরাদ্দ পাওয়া গেলে অগ্রাধিকার ভিত্তিতে এই রাস্তার সংস্কার কাজ করা হবে।"

এ বিষয়ে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "শিক্ষার্থী ও এলাকার বাসিন্দাদের যাতায়াতের সুবিধার্থে যেকোনো গ্রামীণ অবকাঠামো সচল রাখা আমাদের অগ্রাধিকার। শিয়ালকাঠি ইউনিয়নের এই কাঁচা সড়কটির বেহাল দশা এবং সাঁকো দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ পারাপারের বিষয়টি আপনাদের মাধ্যমে আমি অবগত হলাম। গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর/কাবিটা) প্রকল্পের আওতায় কিংবা এলজিইডির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%