ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ


শ্রীমঙ্গলে ২৫ হাজার শিক্ষার্থীর বই পড়া উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণ

‘বই পড়ি, মন গড়ি’—এই দীপ্ত প্রত্যয়ের আলোকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক উৎসবমুখর পরিবেশে ‘শ্রীমঙ্গল বই পড়া উৎসব-২০২৬’-এর ফলাফল প্রকাশ এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

১০ অক্টোবর শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে উপজেলার ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা দীর্ঘ দুই মাসব্যাপী পরিচালিত পাঠ কার্যক্রমের সাফল্য উদ্‌যাপন করে।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই উৎসবের সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী উল্লেখ করেন, ‘বই মানুষের প্রকৃত বন্ধু। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান, চিন্তাশক্তি ও মননশীলতার বিকাশ ঘটে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি কমিয়ে জ্ঞানচর্চায় আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জিয়াউর রহমান এবং কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার। স্থানীয় শিক্ষক, অভিভাবক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বইপ্রেমী সাধারণ মানুষও এতে অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় আটটি ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করে ল্যাপটপ জিতেছেন—ফাতেমা জাহান, রাজশ্রী হালদার, অদ্রিজা পাল, আসাদুজ্জামান শিহাব, উম্মে কুলসুম মীম, তাসনুভা সুহা, উম্মে নাফিসা মাইমুনাহ এবং ফাতেমা সুলতানা। প্রতিটি ক্যাটাগরিতে আরো ৯ জন করে শিক্ষার্থীকে বিশেষ সনদ, ক্রেস্ট ও বই উপহার দেওয়া হয়েছে।

ল্যাপটপ বিজয়ী ‘দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ’র সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাজশ্রী হালদার তার অনুভূতি প্রকাশ করে বলেন, “ল্যাপটপ পেয়ে খুব ভালো লাগছে, তবে সবচেয়ে বড় বিষয় হলো জ্ঞানের পরিধি বাড়াতে পেরেছি। আগে যেখানে মোবাইলে সময় নষ্ট হতো, এখন বই পড়ার মাধ্যমে নতুন কিছু শিখছি। নির্ধারিত বইগুলোর মধ্যে ‘জিবরাইলের ডানা’ ও ‘অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ’ পড়ে চমৎকার অভিজ্ঞতা হয়েছে।”

আরও পড়ুন: চট্টগ্রামে মহাষষ্ঠীতে শুরু হল ১,৯৪৯ মণ্ডপে দুর্গাপূজা

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের মাঝে পাঠাভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং তরুণ সমাজকে সুঅভ্যাসে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়। তিনটি পর্বে অনুষ্ঠিত এই উৎসবে প্রায় ৩৮টি বই পড়ানো হয়, যেখানে শ্রীমঙ্গলের ৪৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার শিক্ষার্থীসহ উন্মুক্ত ক্যাটাগরির বইপ্রেমীরা অংশ নেন।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল ও ইউএনও জিয়াউর রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের পাশাপাশি তরুণদের নিয়মিত বই পড়ার এই চর্চা শ্রীমঙ্গলে একটি আলোকিত, জ্ঞানভিত্তিক ও মননশীল প্রজন্ম গঠনে দীর্ঘমেয়াদী ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপির লোকজনের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


বিএনপির লোকজনের পড়াশোনা নিয়ে প্রশ্ন তুললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী চাকরিতে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, দলীয়করণ এবং বিভিন্ন সেক্টরে দখলদারিত্বের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। শনিবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে সরাসরি প্রশ্ন তুলেছেন, ‘বিএনপির লোকজন কি পড়াশোনা করে না? পরীক্ষা দিতে প্রশ্নফাঁস করতে হবে কেন?'

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, রাস্তাঘাট, বাসস্ট্যান্ড, টেম্পুস্ট্যান্ড, হাটবাজার—সবকিছু দখল করা হচ্ছে এবং ব্যবসায়ীদের রুজি-রোজগারে চাঁদাবাজি, সন্ত্রাস ও জমি দখলের পাশাপাশি চাকরির বাজারও ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হচ্ছে।

দেশ পরিচালনার ক্ষেত্রে কর্মসংস্থান ও নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, দেশ চালাতে হলে অন্তত চাকরির বাজারটা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখা উচিত। মেধার পরিবর্তে দলীয় পরিচয়, যোগ্যতার পরিবর্তে তদবির এবং পরীক্ষার পরিবর্তে প্রশ্নফাঁস চলতে থাকলে দেশ কীভাবে চলবে? এ ধরনের দূরদর্শিতাহীন কর্মকাণ্ডের পরিণতি সম্পর্কে সতর্ক করে তিনি মন্তব্য করেন, যদি এমনটা চলতে থাকে, তবে একসময় দল হিসেবে নিজেদের সর্বনাশ ডেকে আনবে, যা নিজের লেজ নিজেই খেয়ে ফেলার মতো পরিস্থিতি হবে।

পোস্টের শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী মেধাভিত্তিক সমাজ গঠনের দাবি জানিয়ে বলেন, সকল পরীক্ষা প্রশ্নফাঁসমুক্ত হতে হবে এবং নিয়োগ প্রক্রিয়া থেকে কোটার অপব্যবহার ও দলীয়করণের অবসান ঘটাতে হবে। তিনি চাঁদাবাজি ও দখলদারিত্ব পরিহার করে মেধা, যোগ্যতা ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গৌরব বৃদ্ধি করবে : ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


কোমলমতি শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের গৌরব বৃদ্ধি করবে : ভূমিমন্ত্রী

রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে বর্তমানে কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ মাদরাসা, রাজশাহী শাখার ‘বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন।

মিজানুর রহমান মিনু বলেন, ‘তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মাবলী, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে তা অত্যন্ত প্রশংসনীয়।’

তিনি শিক্ষার্থীদের সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য পরামর্শ দেন এবং দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থীরা অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং দেশের গান পরিবেশন করে। তাছাড়া, আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ক্রেস্ট ও মেধা পুরস্কার প্রদান করা হয়।

ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্পের ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


এত কিছু করেও নোবেল পেলাম না: ট্রাম্পের ক্ষোভ

বিশ্বজুড়ে আটটি যুদ্ধের অবসান ঘটানো এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার মতো সাফল্যের দাবি থাকা সত্ত্বেও, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেন, তিনি আটটি যুদ্ধের নিষ্পত্তি করেছেন এবং আরো দুটি যুদ্ধের সমাধানের কাছাকাছি রয়েছেন।

এছাড়া, তিনি দাবি করেন যে, জীবিত ও মৃতসহ ইসরায়েলের সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং বিশ্বের বিভিন্ন দেশের শত শত জিম্মিকে মুক্ত করে তাদের দেশে ফেরত পাঠানোর কৃতিত্ব তার।

পোস্টে ট্রাম্প আরও উল্লেখ করেন, ভেনেজুয়েলায় যুদ্ধে জয়ী হয়েছেন এবং দেশটির শাসককে আটক করেছেন।

এছাড়া, তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার কথাও উল্লেখ করেন এবং ইরানকে ‘সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্র’ হিসেবে অভিহিত করেন।

ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প লেখেন, এত কিছু করার পরও তিনি কিংবা যুক্তরাষ্ট্র নোবেল শান্তি পুরস্কার পাননি। এ নিয়ে বিস্ময় প্রকাশ করে তিনি লেখেন, ‘বাহ!’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সকল বয়সীদের মাঠে যাবার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বর্তমান সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


সকল বয়সীদের মাঠে যাবার উপযুক্ত পরিবেশ গড়ে তোলার লক্ষ্য বর্তমান সরকারের: ক্রীড়া প্রতিমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : “খেলাধুলা সবার জন্য, খেলাধুলা কোন বয়স মানেনা। শিশু থেকে শুরু করে ৬০ উর্ধ্ব সবাই যাতে মাঠে যেতে পারে সেই উদ্দেশ্যে সকলকে একটি নিরাপদ পরিবেশ দেয়াই বর্তমান সরকারের লক্ষ্য।” যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক আজ জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টেবিল টেনিস প্রতিযোগিতার উদ্বোধনের সময় এ কথা বলেন।

তিনি আরও উল্লেখ করেন, “প্রধানমন্ত্রী নির্দেশনায় প্রতিটি ইউনিয়নে আমরা একটি খেলার মাঠ তৈরী করতে চাই। সেই লক্ষ্যে ইতোমধ্যে ২৭টি জেলা থেকে ৪০৩টি মাঠের তথ্য পেয়েছি। আশা করছি আগামী ডিসেম্বরের মধ্যে এক হাজার মাঠ তৈরী করে, সেই মাঠে তরুণ-যুবক-৬০ উর্ধ্ব সকলের জন্য একটি পরিবেশ তৈরী করে দেয়া। যাতে সবাই খেলাধুলার মাধ্যমে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে।”

আজ এখানে টেবিল টেনিস উদ্বোধন হতে যাচ্ছে। ইতোমধ্যেই নতুন কুঁড়ির দ্বিতীয় আসরে আমরা এবার টেবিল টেনিস অন্তর্ভুক্ত করেছি। ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে টেবিল টেনিস দল গঠন করা হবে। প্রায় ৫০৩টি উপজেলায় নতুন কুঁড়ি দ্বিতীয় আসর শুরু হচ্ছে। নভেম্বরে খুলনা থেকে একযোগে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক মো. আইয়ুব ভূঁইয়া, প্রধান তথ্য কর্মকতা সৈয়দ আবদাল আহমেদ ও বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, শুধু ফুটবল-ক্রিকেট নয়, টেবিলে টেনিসের মত ভলিবল, বাস্কেটবল, এ্যাথলেটিক্স, সাঁতার, মার্শাল আর্ট সবগুলো খেলাকেই সমান গুরুত্ব দিয়ে তৃণমূলে সর্বোচ্চ জায়গায় ছড়িয়ে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, “শুধুমাত্র ফুটবল-ক্রিকেটকে ফোকাস করে নয়, অন্যান্য খেলাতেও আমাদের ভাল করার সুযোগ রয়েছে। বিশেষ করে ব্যক্তিগত ইভেন্টে আমাদের সম্ভাবনা রয়েছে।”

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চেষ্টা করছে খেলাধুলাকে কিভাবে পেশা হিসেবে কাজে লাগানো যায়। সে লক্ষ্যে আমরা ক্রীড়া ভাতা, ক্রীড়া কার্ড প্রদান করছি। নতুন কুর্ঁড়ি স্পোর্টসের প্রথম আসর শেষ হয়েছে। দ্বিতীয় আসর শুরুর অপেক্ষায়। নতুন কুঁড়ি স্পোর্টসকে আমরা বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করে নিয়েছি। যাতে প্রতি বছর নির্ধারিত সময়ে আমরা এই আসর শুরু করতে পারি এবং এই খেলাটিকে সাত-আট মাস ধারাবাহিকভাবে চালিয়ে যেতে চাই। ৪৫৯৯টি ইউনিয়নে দল গঠন করে এই আসর আয়োজিত হবে। পরীক্ষার সময় বাদ দিয়ে অন্যান্য সময় যাতে আমরা শিশুদের মাঠে রাখতে পারি। এতে করে আমাদের যে মূল লক্ষ্য সুস্থ্য জাতি গড়ে তোলা, ডিভাইসের হাত থেকে কিছুটা সময় সন্তানদের দূরে রাখা, মাদকমুক্ত সমাজ- এসবই সম্ভব হবে।

আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণী থেকে খেলাধুলা নামক একটি নতুন পাঠ্যপুস্তক সংযোজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রতিমন্ত্রী অবহিত করেন। তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যৌথভাবে এই পাঠ্যবই তৈরীর জন্য সহযোগিতা করেছে। এর মাধ্যমে চতুর্থ শ্রেণী থেকে পরবর্তী প্রজন্মকে নতুন একটি উদ্যোমে গড়ে তুলতে চাই। এরপর ধীরে ধীরে পর্যায়ক্রমে পরবর্তী শ্রেণীগুলোতে এই পাঠ্যবই অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিটি উপজেলায় একটি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে। শুধুমাত্র উপজেলা পর্যায়ে নয়, জেলা পর্যায়ে স্পোর্টস ভিলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। যদিও বর্তমানে জ্বালানি সংকটের কারণে যে অর্থনৈতিক মন্দা তাতে আপাতত সেই অবকাঠামোগুলো কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। পরবর্তীতে স্পোর্টস ভিলেজের মাধ্যমে স্পোর্টসের নতুন একটি উদ্যোম তৈরী হবে। এছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন এ্যাথলেটদের জন্যও একটি প্যারা স্পোর্টস ভিলেজ করার পরিকল্পনা করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, “চতুর্থ শ্রেণী থেকে যেহেতু ক্রীড়াকে বাধ্যতামূলক করা হচ্ছে। বছরব্যাপী যাতে শিক্ষা ক্যারিকুলামের সাথে ক্রীড়াকে অন্তর্ভুক্ত করা যায় তাহলে শিশুরা সবসময়ই খেলাধুলার মধ্যে থাকতে পারবে। স্কুল এমন একটি স্থান যেখানে পড়াশুনার পাশাপাশি খেলাকে যদি বাধ্যতামূলক করা হয় তাহলে সামাজিকভাবে একটি গুণগত পরিবর্তন আনা সম্ভব। সেই লক্ষ্য নিয়েই আমরা ইতোমধ্যেই কার্যক্রম হাতে নিয়েছি। প্রতিটি ইভেন্টে বিষয়ভিত্তিক কোচ নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে। প্রতিটি বিদ্যালয়ে যদি প্রাথমিকভাবে ১০জন করে ক্রীড়া শিক্ষক নেয়া হয় তবে বিশাল একটি কর্মসংস্থানও সৃষ্টি হবে। সাথে সাথে বিভিন্ন ক্রীড়ায় একটি পরিবর্তনও আসবে বলে আমরা আশাবাদী।”

বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী বলেন, “বাংলাদেশের শিশুদের মাঠমুখী করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্রীড়া প্রতিমন্ত্রী বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছেন। যা ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। দীর্ঘদিন আমরা একটি দাবি জানিয়ে আসছিলাম, ক্রীড়াবিমুখ শিশুদের যেন আবারও মাঠমুখী করতে পারি। সেই দাবি বাস্তবায়নে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করেছে।”

তিনি আরও বলেন, “খেলাধুলা শৃঙ্খলা, আনুগত্য ও দেশপ্রেমের শিক্ষা দেয়। জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এই বিষয়টি আমরা বরাবরই উপেক্ষা করে আসছি। শিশুর বিকাশের মূল ভিত্তি খেলাধুলা। কিন্তু এখন মাঠে খুব একটা শিশুদের দেখা যায়না। পড়াশুনার চাপে তাদের সেই সময়ও নেই। তার উপর প্রযুক্তি আমাদের ভবিষ্যত প্রজন্মকে মাঠ বিমুখ করে তুলেছে।”

বাসস প্রধান আরও বলেন, “প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি ইউনিয়নে একটি খেলার মাঠ তৈরীর পরিকল্পনা করা হয়েছে। এটা একটি যুগান্তকারী উদ্যোগ। এর মাধ্যমে আমাদের শিশুদের একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় গড়ে তুলতে পারবো বলে আমার বিশ্বাস।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%