ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

‘সবাই তোমাকে ঘৃণা করে’- ট্রাম্পের তিরস্কার নিয়ে নেতানিয়াহুর তোলপাড়


‘সবাই তোমাকে ঘৃণা করে’- ট্রাম্পের তিরস্কার নিয়ে নেতানিয়াহুর তোলপাড়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সম্পর্কের পেছনে একটি উত্তপ্ত ঘটনার নতুন তথ্য প্রকাশ পেয়েছে সদ্য প্রকাশিত একটি বইয়ে। বইটি দাবি করেছে, গাজা যুদ্ধ চলাকালে শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার এক পর্যায়ে ট্রাম্প নেতানিয়াহুকে উদ্দেশ্য করে বলেন, ‘সব ইহুদিই তোমার ওপর বিরক্ত।’ বইটির প্রকাশের পর থেকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক শুরু হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ‘রেজিম চেঞ্জ’ শীর্ষক বইটি নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা এবং এতে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং নেতানিয়াহুর মধ্যে এক টেলিফোন আলাপের সময় ট্রাম্পের ওই মন্তব্য উঠে আসে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনার সময় ২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্প ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছিল। এই পরিকল্পনা প্রায় দুই বছর ধরে চলা ইসরায়েল-হামাস যুদ্ধের পর সামনে আনা হয়েছিল।

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

মঙ্গলবার প্রকাশিত বইটিতে উল্লেখ করা হয়েছে, কাতারের রাজধানী দোহায় হামাসের একটি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের বিমান হামলার পর জ্যারেড কুশনার ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। ওই হামলায় কাতারের নিরাপত্তা বাহিনীর এক সদস্য নিহত হন, যা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

বইটির ভাষ্য অনুযায়ী, এক পর্যায়ে কুশনার তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বলেন, ‘আমি আর থাকছি না। ইসরায়েলিরা পাগল হয়ে গেছে।’ তবে পরে তিনি পরিস্থিতিকে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের সুযোগ হিসেবে দেখেন, যার ফলে গাজায় যুদ্ধ বন্ধ করা সম্ভব হবে। এরপর কুশনার একটি শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তুত করেন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে ট্রাম্প সেই পরিকল্পনা নেতানিয়াহুর কাছে উপস্থাপন করেন।

বইতে দাবি করা হয়েছে, ফোনালাপের সময় ট্রাম্প নেতানিয়াহুকে বলেন, ‘সবাই তোমার ওপর বিরক্ত, বিবি। সব ইহুদিই তোমার ওপর বিরক্ত। এই ফোনালাপে থাকা দুই ইহুদিও তোমার ওপর বিরক্ত।’ এখানে তিনি সম্ভবত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কথা উল্লেখ করেছেন, কারণ তারা উভয়েই ওই আলোচনায় উপস্থিত ছিলেন এবং ইহুদি।

বইয়ের বর্ণনা অনুযায়ী, ট্রাম্প আরও বলেন, ‘তুমি এখন আর পিছু হটতে পারবে না। ইসরায়েলের সবচেয়ে ভালো বন্ধু আমি। সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমার পাশে থেকেছি। এটি ইসরায়েলের জন্য দারুণ একটি চুক্তি।’

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

ফোনালাপের দুই দিন পর, ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এবং নেতানিয়াহু মিলিতভাবে ওই শান্তি পরিকল্পনার ঘোষণা করেন। পরে নভেম্বরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদও পরিকল্পনাটিকে সমর্থন দেয়।

‘রেজিম চেঞ্জ’ বইয়ে বর্ণিত একাধিক উত্তপ্ত ঘটনার মধ্যে এটি একটি। দ্য নিউইয়র্ক টাইমসের সাংবাদিক ম্যাগি হ্যাবারম্যান এবং জনাথন সোয়ানের লেখা বইটিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বিভিন্ন ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে, যা যুক্তরাষ্ট্রে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বইটি ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের বহু সংবেদনশীল আলোচনা স্থান পেয়েছে। বিশেষ করে এপস্টেইন ফাইল এবং ইরান যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির মোকাবিলায় অভ্যন্তরীণ আলোচনার বিষয়ও এতে উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বইটির কিছু অংশ সাম্প্রতিক মাসগুলোতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর হোয়াইট হাউসের পরিস্থিতি কক্ষে কথোপকথনের তথ্য ফাঁস হওয়ার উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন কর্মকর্তা।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

বইতে আরও উল্লেখ করা হয়েছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ইরানে হামলার আগে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে প্রশ্নোত্তর এক দফা আলোচনা হয়েছিল। সেখানে নেতানিয়াহু ট্রাম্পকে বলেছিলেন, ইরানে সরকার পরিবর্তনের জন্য উপযুক্ত সময় এসেছে। তবে পরবর্তী এক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নাকি নেতানিয়াহুর ওই মূল্যায়নকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে মন্তব্য করেছিলেন বলেও উল্লেখ রয়েছে বইটিতে। এসব ঘটনার বিস্তারিত বিবরণ প্রকাশ পাওয়ায় ট্রাম্প ‘ভীষণ ক্ষুব্ধ’ হয়েছেন।

সূত্র : দ্য টেলিগ্রাফ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৫০ এম


নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেফতার

শ্রম আইন লঙ্ঘনের মামলায় নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে বনানী এলাকায় গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তিনি এ তথ্য নিশ্চিত করেছেন। উনি জানান, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তার বিরুদ্ধে একটির মামলায় ওয়ারেন্ট ছিল। সকালবেলা তাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতের দিকে, বিশেষ করে রাত ১১টার পরে বনানীর ডি ব্লকের ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাসায় অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। পুলিশের অভিযোগ অনুযায়ী, ভবনের নিরাপত্তাকর্মীরা পুলিশকে সহযোগিতা করেননি। পরে, রাতভর চলা অভিযান ও অবস্থানের পর, বুধবারের ভোরে একই বাসা থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশানের রেস্টুরেন্টে এডিসের লার্ভা, ম্যানেজারের ২ মাসের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৫২ এম


গুলশানের রেস্টুরেন্টে এডিসের লার্ভা, ম্যানেজারের ২ মাসের কারাদণ্ড

এডিস মশার লার্ভা পাওয়ার কারণে গুলশানের চয়েস রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, প্রতিষ্ঠানটির ম্যানেজারকে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ডেঙ্গুসহ মশাবাহী রোগ প্রতিরোধের উদ্দেশ্যে গঠিত টাস্কফোর্স কমিটির প্রথম দিনের অভিযানে এই ব্যবস্থা গ্রহণ করা হলো।

বুধবার (২৪ জুন) সকালে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী শাহে আলমের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স কমিটি রাজধানীর গুলশান এলাকা পরিদর্শন করে।

এসময়, এডিস মশার লার্ভা নির্মূলের জন্য বিভিন্ন বাড়ি পরিদর্শন শেষে সাস্টেইন রিলিজ ট্যাবলেট ও নোভা লিউরোন বিতরণ করা হয়।

পরিদর্শনের পর প্রতিমন্ত্রী শাহে আলম জানান, প্রতি সপ্তাহে ৩-৪ দিন এরকম পরিদর্শন অব্যাহত থাকবে। তিনি নাগরিকদের আহ্বান জানান, ব্যক্তিগত নিরাপত্তা ও জনস্বার্থের জন্য ফুলের টব, গাড়ির টায়ার ও পরিত্যক্ত বালতিতে জমে থাকা পানি ফেলে দিতে উদ্যোগী হতে। একইসঙ্গে মশক নিধন কার্যক্রমের জন্য ভবন মালিকদের সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৫৪ এম


কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪ জন

 কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পরিবর্তে প্রক্সি দিতে গিয়ে ৪ জন আটক হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেলে অফিস সহায়ক পদে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়।

জানা গেছে, মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ৪ জনের আচরণ সন্দেহজনক মনে হলে নিয়োগ বোর্ডের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরে কাগজপত্র যাচাই করে দেখা যায়, প্রবেশপত্রে থাকা ছবি জালিয়াতির মাধ্যমে তারা প্রকৃত চাকরি প্রার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নিয়েছেন। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করেন। এরপর মধ্যরাতে আটক ৪ জনকে কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, মোটা অঙ্কের টাকার বিনিময়ে চাকরি প্রার্থীর পরিবর্তে অন্য ব্যক্তিকে পরীক্ষায় অংশগ্রহণ করিয়ে দেয়ার জন্য একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন মাতুব্বর বাসস’কে বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

১১:৫৮ এম


চাঁদপুরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত অর্থনৈতিক অঞ্চল গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু

চাঁদপুরে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) শীর্ষ কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (২৪ জুন) তারা দিনভর জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের চররাও ও ঈশানবালার বিস্তীর্ণ এলাকা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে বেজার নির্বাহী সদস্য সালেহ আহমদসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সামনে এই প্রকল্পের সার্বিক সম্ভাবনা ও রূপরেখা তুলে ধরেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান। হাইমচরের নীলকমল ইউনিয়নে অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠলে নদী ও সড়ক পথের যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামোগত উন্নয়ন এবং দীর্ঘমেয়াদি টেকসই অগ্রগতির নানা দিক বিস্তারিতভাবে উপস্থাপন করেন জেলা প্রশাসক।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১৬ মে চাঁদপুর সফর করেন। ওই দিন তিনি জেলার দুটি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন এবং পৃথক সমাবেশে যোগ দেন। সফরকালে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক চাঁদপুরের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে একটি অর্থনৈতিক অঞ্চল এবং রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) প্রতিষ্ঠার জোর দাবি তুলে ধরেন প্রধানমন্ত্রীর কাছে।

এই এমপির এই দাবির পর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী চাঁদপুরবাসীকে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এরই অংশ হিসেবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং সুবিধাজনক স্থানে প্রকল্প বাস্তবায়নের জন্য সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। তারই ধারাবাহিকতায় বেজার এই শীর্ষ প্রতিনিধি দল চাঁদপুর পরিদর্শনে আসেন।

এদিকে মেঘনাপাড়ের হাইমচরে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হতে যাওয়ার খবরে স্থানীয় সাধারণ মানুষ ও ব্যবসায়ী মহলের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া পড়েছে। স্থানীয়দের বিশ্বাস, এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে জেলায় ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে, ঘুচবে বেকারত্ব এবং চাঁদপুরের বাণিজ্যিক পরিচিতি দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%