০৫:৫১ পি.এম
রাঙামাটির সীমান্ত এলাকা থেকে পাচারকালে দেড় লাখ টাকার সার জব্দ করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক। জব্দকৃত সারের মধ্যে রয়েছে ৩৬ বস্তা ইউরিয়া সার, আট বস্তা টিএসপি সার এবং ২৭ বস্তা জৈব সার।
সোমবার সকালে রাঙামাটি ও ভারত সীমান্তের বরকল উপজেলার ছোট হরিণা বাজার ঘাট চেকপোস্টের এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে এসব সার জব্দ করে রাঙামাটি ছোট হরিণা ১২ ব্যাটালিয়ন।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
বিজিবি জানায়, গোপন সংবাদ পাওয়ার পর রাঙামাটি ও ভারত সীমান্তের বরকল উপজেলার ছোট হরিণা বাজারঘাট চেকপোস্টের এলাকায় একটি ইঞ্জিনচালিত নৌকার তল্লাশী পরিচালনা করা হয়। এসময় সেখান থেকে সারের বিভিন্ন বস্তাগুলো জব্দ করে নেওয়া হয়। কিন্তু বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই পাচারকারীরা আগেই পালিয়ে যায়।
রাঙামাটি ছোট হরিণা ১২ ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদী বলেন, সীমান্তে অবৈধ চোরাচালানকারীদের বিরুদ্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন