ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২


ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭২

 গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগের কারণে দেশে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। একইসাথে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে একটি ডেঙ্গু বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু’জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৭ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) দু’জন, রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন এবং খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৪ জন রয়েছেন।

আরও পড়ুন: দীর্ঘ যাত্রায় চালকের ক্লান্তি, বাড়ছে দুর্ঘটনায় প্রাণহানির ঝুঁকি

এই সময়ে ১০০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র Received করেছেন ৫ হাজার ৪৫৫ জন।

চলতি বছর এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ৬২ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৭ দশমিক ৯ শতাংশ নারী। এই বছর মোট ১৮ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং এ বছরে ডেঙ্গু সংক্রমণে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটে।

২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন: হাসনাত আব্দুল্লাহ: সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


রাজবাড়ীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

 জেলায় ‘শিশু শ্রমকে না বলি, শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করি’ প্রতিপাদ্যে পালিত হলো বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস।

সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, ফরিদপুরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন।

প্রধান অতিথি আফরোজা পারভীন বলেন, আর্থিক অনটন, পারিবারিক কলহ এবং সামাজিক নানা জটিলতায় শিশু বাধ্য হয়ে আর্থিক প্রতিষ্ঠানে দারিদ্রতা নিরসনে ছুটে যায়।

তিনি বলেন, শিশু শ্রমকে না বলি, এটা শুধু একটি স্লোগান নয়, বাস্তবতায় আমাদের চেষ্টা করতে হবে। শিশু শ্রম প্রতিরোধে আমাদের সকলে চেষ্টা করতে হবে, শিশুর সুশিক্ষা নিশ্চিত করতে হবে এবং শোভন কর্মপরিবেশ তৈরি করতে হবে। আসুন আমরা সকলে মিলে এই শিশুদের পড়াশোনা, পুনর্বাসন ও সহযোগিতায় হাত বাড়িয়ে দিই।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, সহকারী কমিশনার এস এম রায়হানুল ইসলাম, সহকারী মহাপরিদর্শক, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর, মো. মঞ্জুরুল হক এবং শ্রম পরিদর্শক মো. আমিরুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দৈহিক অপুষ্টি নিয়ে একজন শিশু অনাকাক্সিক্ষত শ্রম দিতে গিয়ে নানা ধরনের শারীরিক ও মানসিক নিগ্রহের শিকার হন। পারিবারিক অযত্ন এবং অবহেলা তাদের পড়াশোনা করার কথাও ভুলিয়ে দেয়। অপরদিকে, সামাজিক অবক্ষয়ের কারণে শিশুরা বিপথগামী হয়ে পড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াত-সমর্থিত ৫ চিকিৎসককে বদলি: হারুনুর রশীদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ক্লিনিকে শেয়ার থাকায় জামায়াত-সমর্থিত ৫ চিকিৎসককে বদলি: হারুনুর রশীদ

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, সাবেক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশীদ জানিয়েছেন, সরকারি হাসপাতালে চাকরি করেই হাসপাতালের সামনে অবস্থিত প্রাইভেট ক্লিনিকে শেয়ার থাকার বিষয়টি তদন্ত করে স্বাস্থ্য মন্ত্রণালয় পাঁচ জামায়াত সমর্থিত চিকিৎসককে বদলি করেছে।

তিনি সোমবার (২৯ জুন) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন।

হারুনুর রশীদ আরও বলেন, ‘মন্ত্রণালয়ের তদন্ত কমিটি সরেজমিনে এসে এই চিকিৎসকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের প্রমাণ পেয়েছে। এমনকি অভিযোগ দায়েরকারী ব্যক্তিরাও জামায়াতের কর্মী-সমর্থক।’

তিনি বলেন, ‘চিকিৎসকদের প্রাইভেট ক্লিনিকে প্র্যাকটিস করতে কোনো আপত্তি নেই। তবে হাসপাতালের ১০০ গজের মধ্যেই বেআইনিভাবে গড়ে তোলা ক্লিনিকে সরকারি হাসপাতাল বাদ দিয়ে প্র্যাকটিস করার অভিযোগের প্রমাণ পাওয়া গেছে বদলী হওয়া চিকিৎসকদের বিরুদ্ধে। তদন্ত কমিটি সরেজমিনে এসে দেখেছে যে তারা হাসপাতাল বাদ দিয়ে ক্লিনিকে চিকিৎসা দিচ্ছিল।’

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক জানান, ‘সরকারি হাসপাতালে চাকরি করে ক্লিনিকে শেয়ার থাকার বিরুদ্ধে জামায়াত সমর্থিত চিকিৎসকদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমার কাছে লিখিত অভিযোগ এসেছে এবং আমি দায়িত্বশীল জায়গা থেকে এই অভিযোগ স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। পরে একজন যুগ্ম সচিবের নেতৃত্বে তদন্ত কমিটি সরেজমিনে এসে তদন্ত করছে।’

হারুনুর রশীদ আরও জানান, ‘ওই ৫ চিকিৎসকের মধ্যে দুজন সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন। কারণ এখানে সেই পদ খালি নেই।’ তিনি চিকিৎসকদের প্রতি যথাযথভাবে চিকিৎসা কার্যক্রম প্রদানের আহ্বান জানান। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক, আবাসিক মেডিকেল অফিসার, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীসহ অনেকে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ

জেলার রাজাপুর উপজেলায় আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ২ টায় রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এসব উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানটি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেয়া হয়।

এছাড়া, অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ: প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ: প্রশাসক

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে এবং তা দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে।

তিনি আজ মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এই ঘোষণা দেন।

শফিকুল ইসলাম খান আরো বলেন, দখল হওয়া এ সব খাল উদ্ধারের উদ্যোগ গ্রহণ না করা গেলে, ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না।

এই প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, নগরবাসীকে জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করতে এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে, জনগণকে সঙ্গে নিয়ে ডিএনসিসি’র আওতায় ২৯টি খাল ধাপে ধাপে দখলমুক্ত করা হবে।

ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘এ কাজে যত বাধাই আসুক না কেন, সেগুলো অতিক্রম করা হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ দূষণ কমাতে এবং রাজধানীকে সবুজায়ন করার লক্ষ্যে সবারই উচিত ছাদ বাগান গড়ে তোলা। তবে, ছাদে কোথাও যেন পানি জমে না থাকে এবং সে ব্যাপারে বিশেষ নজর দিতে হবে।

ছাদে পানি না জমে যেন ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন না ঘটে, এ বিষয়ে সতর্ক থাকার জন্য ডিএনসিসি’র প্রশাসক সকলের প্রতি অনুরোধ করেন।

এ সময় তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে, নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে হবে।

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান মো. শফিকুল ইসলাম খান।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সরকার জনগণের স্বার্থের জন্য কাজ করে যাবে।

কর্মসূচি শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এই র‌্যালিতে শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%