ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ


ঝালকাঠিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ

জেলার রাজাপুর উপজেলায় আজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মধ্যে ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুর ২ টায় রাজাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এসব উপকরণ বিতরণ করেন।

অনুষ্ঠানটি রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শামিম রেজা সজীব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের

পরে রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া উপকরণ তুলে দেয়া হয়।

এছাড়া, অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ: প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ: প্রশাসক

প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আওতাধীন মুসলিম বাজার খালসহ মোট ২৯টি খাল অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, গত ১৭ বছরে ময়লা-আবর্জনা ও অবৈধ দখলের কারণে রাজধানীর অধিকাংশ খাল ভরাট হয়ে গেছে এবং তা দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে।

তিনি আজ মিরপুর-১০ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এই ঘোষণা দেন।

শফিকুল ইসলাম খান আরো বলেন, দখল হওয়া এ সব খাল উদ্ধারের উদ্যোগ গ্রহণ না করা গেলে, ঢাকা শহরকে রক্ষা করা সম্ভব হবে না।

এই প্রসঙ্গে তিনি আরও মন্তব্য করেন, নগরবাসীকে জলাবদ্ধতা ও পরিবেশগত ঝুঁকি থেকে রক্ষা করতে এবং টেকসই নগর উন্নয়ন নিশ্চিত করতে, জনগণকে সঙ্গে নিয়ে ডিএনসিসি’র আওতায় ২৯টি খাল ধাপে ধাপে দখলমুক্ত করা হবে।

ডিএনসিসি’র প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, ‘এ কাজে যত বাধাই আসুক না কেন, সেগুলো অতিক্রম করা হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন পাঁচ লাখ বৃক্ষ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে আজকের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তিনি নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, পরিবেশ দূষণ কমাতে এবং রাজধানীকে সবুজায়ন করার লক্ষ্যে সবারই উচিত ছাদ বাগান গড়ে তোলা। তবে, ছাদে কোথাও যেন পানি জমে না থাকে এবং সে ব্যাপারে বিশেষ নজর দিতে হবে।

ছাদে পানি না জমে যেন ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজনন না ঘটে, এ বিষয়ে সতর্ক থাকার জন্য ডিএনসিসি’র প্রশাসক সকলের প্রতি অনুরোধ করেন।

এ সময় তিনি আরও বলেন, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে, নগর পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতা করতে হবে।

পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান মো. শফিকুল ইসলাম খান।

তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও এই সরকার জনগণের স্বার্থের জন্য কাজ করে যাবে।

কর্মসূচি শেষে প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। এই র‌্যালিতে শিক্ষার্থী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজনরা অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেমিট্যান্সে সুবাতাস, জুনের ২৮ দিনে বেড়েছে ডলার প্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


রেমিট্যান্সে সুবাতাস, জুনের ২৮ দিনে বেড়েছে ডলার প্রবাহ

অর্থনৈতিক দিক থেকে দেশ বর্তমানে একটি চ্যালেঞ্জিং সময় অতিক্রম করছে। এর মধ্যেই রেমিট্যান্স পাঠানো মাধ্যমে দেশের অর্থনীতিকে চাঙা রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিরা। চলতি মাসের প্রথম ২৮ দিনে ২৫৮ কোটি ৬০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে ৯ কোটি ২৪ লাখ ডলার পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি জুন মাসের প্রথম ২৮ দিনে দেশে ২৫৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২৫৪ কোটি ডলার।

সব মিলিয়ে চলতি অর্থবছরের জুলাই থেকে ২৮ জুন পর্যন্ত দেশে এসেছে ৩ হাজার ৫৩৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স। এ হিসাবে সালের ব্যবধানে দেশে রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে ১৭ দশমিক ৬০ শতাংশ।

এর আগে, গত মে মাসে দেশে এসেছে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স; যা দেশের ইতিহাসে কোন এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আগের এপ্রিল মাসে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার। গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স; যা দেশে ইতিহাসে যে কোন এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে যথাক্রমে দেশে এসেছে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার ও ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার; নভেম্বরে এসেছিল ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স।

এছাড়া, গেল অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এটি দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয় হিসেবে একটি রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাডেট এএসআই নিয়োগে চট্টগ্রামে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


ক্যাডেট এএসআই নিয়োগে চট্টগ্রামে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত ৬১৯ জন

 বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ-২০২৬ উপলক্ষ্যে গত তিন দিনব্যাপী প্রাথমিক বাছাই কার্যক্রম চট্টগ্রামে সম্পন্ন করা হয়েছে। এতে ১ হাজার ৬৫২ প্রার্থীর মধ্যে ৬১৯ জনকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।

গত শনিবার থেকে শুরু হয়ে আজ পর্যন্ত চট্টগ্রাম পুলিশ লাইন্সে এ কার্যক্রম চলেছে। এতে প্রার্থীদের কাগজপত্র যাচাই করা হয়, শারীরিক মাপ নেওয়া হয় এবং শারীরিক সক্ষমতা পরীক্ষা (পিইটি) নিয়েও পরীক্ষা নেওয়া হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ নিয়োগ কার্যক্রমের সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম। তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বলেছেন, কোনো ধরনের আর্থিক লেনদেন অথবা দালাল চক্রের প্রলোভনে বিভ্রান্ত না হয়ে নিজ যোগ্যতা, মেধা ও সততার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম জেলা পুলিশ একটি সম্পূর্ণ মেধাভিত্তিক, স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। নিয়োগের প্রতিটি ধাপে সর্বোচ্চ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

নিয়োগ সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানানো হবে। প্রার্থীদের বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনপত্রে দেওয়া মোবাইল নম্বরে পাঠাতে থাকা এসএমএস প্রস্তুতির জন্য নিয়মিত অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এ কার্যক্রমে নিয়োগ বোর্ডের সদস্যবৃন্দ, পুলিশ হেডকোয়ার্টার্সের মনোনীত প্রতিনিধি, চট্টগ্রাম জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এবং মেডিকেল বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডোতে পদকজয়ী বেরোবির শিক্ষার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:০১ পি.এম


প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডোতে পদকজয়ী বেরোবির শিক্ষার্থীরা

প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬-এ সাফল্যের স্বাক্ষর রেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা পাঁচটি রৌপ্য ও একটি তাম্র পদক জিতে নিয়েছেন।

রোববার (২৮ জুন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জিমনেসিয়ামে তিন দিনব্যাপী এই প্রতিযোগিতে বিজয়ীদের হাতে পদক ও সনদ তুলে দেওয়া হয়।

প্রতিযোগিতার প্রথম দিনে বেরোবির তিন নারী শিক্ষার্থী রৌপ্য পদক অর্জন করেন। তারা হলেন নারী বিভাগের (-৫৩ কেজি) ওজন শ্রেণিতে পলিটিক্যাল সায়েন্স বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আশা মনি, (-৭৩ কেজি) ওজন শ্রেণিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী নুর নাহার ইসলাম মুন্নি এবং (-৬৭ কেজি) ওজন শ্রেণিতে হিস্টোরি অ্যান্ড আর্কিওলজি বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী আইভি আক্তার সূচনা। তিনজনই নিজ নিজ ক্যাটাগরিতে রানারআপ হয়ে রৌপ্য পদক জেতেন।

দ্বিতীয় দিনেও বেরোবির শিক্ষার্থীরা সাফল্যের ধারা অব্যাহত রাখেন। নারী বিভাগের (-৪৬ কেজি) ওজন শ্রেণিতে জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাহামুদা আক্তার এবং (-৪৯ কেজি) ওজন শ্রেণিতে বাংলা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী মাসুমা রৌপ্য পদক অর্জন করেন।

এ ছাড়া পুরুষ বিভাগের (-৮৭ কেজি) ওজন শ্রেণিতে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী হাসানুর জামান মনি তাম্র পদক জিতে বেরোবির পদকের তালিকায় নতুন সংযোজন করেন।

দুই দিনের প্রতিযোগিতার শেষে বেরোবির ঝুলিতে মোট পাঁচটি রৌপ্য ও একটি তাম্র পদক আসে। এ সাফল্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীদের মাঝে আনন্দের আবহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন যে, ভবিষ্যতে জাতীয় ও আন্তঃবিশ্ববিদ্যালয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় বেরোবির শিক্ষার্থীরা সাফল্যের এই ধারা অব্যাহত রাখবেন।

রৌপ্য পদক জিতে মোছা মাহামুদা আক্তার জানান, "আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই অর্জনের পেছনে আমার শ্রদ্ধেয় কোচ সোহেল রানা স্যার, টিমমেট এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যক্ষ সহযোগিতা রয়েছে। এই রৌপ্য পদক শুধু আমার একার না, এটা আমার পরিবার, কোচ স্যার এবং বিশ্ববিদ্যালয়ের সবার। প্রতিযোগিতার মঞ্চে দেশের বিভিন্ন ভার্সিটির সেরা খেলোয়াড়দের সাথে লড়াই করাটাই ছিল সবচেয়ে বড় অভিজ্ঞতা। হার-জিত আছে, তবে এই রৌপ্য আমাকে আরও শক্তিশালী করেছে। সামনে স্বর্ণ জেতাই আমার টার্গেট।"

মোছা মাহসুমা মুয়াজ্জমা বলেন, "আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ান্ডো প্রতিযোগিতা–২০২৬ এ -৪৯ কেজি ওজন শ্রেণিতে আমি রৌপ্য পদক অর্জন করেছি। এই অর্জন আমাকে ভবিষ্যতে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ। যারা আমাকে এই পথচলায় সহযোগিতা ও উৎসাহ দিয়েছেন, তাদের সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।"

আরেক জন শিক্ষার্থী হাসানুর জামান মনি বলেন, "আলহামদুলিল্লাহ, আন্ত বিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতায় ৩য় স্থান অর্জনের মাধ্যমে বেরোবিকে রিপ্রেজেন্ট করতে পেরে আমি অত্যন্ত খুশি। তবে বেরোবিতে এখনো তায়কোয়ানডোর মতো একটি জনপ্রিয় খেলার প্রেকটিস গ্রাউন্ড নেই, আশা করছি বেরোবি প্রশাসন এ বিষয়ে অতি দ্রুত ব্যবস্থাগ্রহন করবে।"

শারিরীক শিক্ষা বিভাগের পরিচালক মোঃ ইসমাইল হোসেন বলেন, "সম্প্রতি দেশে এই প্রথম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত 'আন্তঃবিশ্ববিদ্যালয় তায়কোয়ানডো প্রতিযোগিতা-২০২৬'-এ আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের শিক্ষার্থীরা চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করে গৌরবজনক পদক লাভ করেছে। শিক্ষার্থীদের এই অসামান্য অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এই সাফল্যের পেছনে শিক্ষার্থীদের নিরলস ক্রীড়া অনুশীলন এবং সংশ্লিষ্ট সকলের সঠিক দিকনির্দেশনা প্রশংসার দাবিদার। আমরা বিজয়ী সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%