ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তে নামছে চেন্নাই সুপার কিংস


আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তে নামছে চেন্নাই সুপার কিংস

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এবং দলের সম্ভাব্য একাদশের গোপন তথ্য ফাঁসের ঘটনায় ভারতীয় ক্রিকেটে তোলপাড় সৃষ্টি হয়েছে।

একটি অনুসন্ধানী প্রতিবেদনে চেন্নাই সুপার কিংসের এক খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, ২০২৫ আইপিএলে ম্যাচের আগে একাদশের তথ্য প্রদান করা হয়েছে। এই বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

চেন্নাই সুপার কিংসের একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, ‘আমাদের সামনে বার্ষিক সাধারণ সভা রয়েছে। এর আগে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এখন পর্যন্ত পাওয়া তথ্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।’ চেন্নাই কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান ‘জিরো টলারেন্স’।

আরও পড়ুন: টি-টোয়েন্টিতে টানা ৮ ছক্কায় ২৭৮ রানের ইনিংস খেলা বিস্ময় বালক তন্ময় চৌধুরী

অভিযোগের সূত্র হিসেবে সাবেক ঘরোয়া ক্রিকেটার রাচিত ভাটিয়ার নাম উঠে এসেছে। অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, চেন্নাই সুপার কিংসের এক খেলোয়াড়ের কাছ থেকে পাওয়া একাদশের তথ্য লন্ডনের জুয়াড়িদের কাছে পৌঁছানো হয়েছিল। সেখানে প্রতি ম্যাচে ৬০ লাখ রুপি এবং পাঁচ ম্যাচে মোট প্রায় ৩ কোটি রুপি লেনদেনের কথা বলা হয়েছে। তবে এসব দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি।

এদিকে, সাবেক চেন্নাই সুপার কিংস ক্রিকেটার বংশ বেদী অভিযোগগুলো সরাসরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, রাচিত ভাটিয়া যে ব্যক্তির কথা বলেছেন, আমি সেই ব্যক্তি নই। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’

বেদী আরো জানান, ‘আমাকে এসব অভিযোগের সঙ্গে মিথ্যাভাবে জড়ানোর চেষ্টা মানহানিকর। আমার আইনজীবীরা দোষীদের বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি ব্যবস্থা নিচ্ছেন।’

ফিক্সিং বিতর্কে চেন্নাই সুপার কিংসের নাম জড়ানো নতুন কিছু নয়। ২০১৩ আইপিএলে দলের কর্মকর্তা গুরুনাথ মেইয়াপ্পনের বাজি সংক্রান্ত কর্মকাণ্ড নিয়ে তদন্ত শুরু হয়েছিল।

আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত

তদন্তে ফিক্সিংয়ের প্রমাণ পাওয়ার পর ২০১৫ সালে ভারতের সুপ্রিম কোর্ট নিযুক্ত লোধা কমিটি চেন্নাই সুপার কিংসকে দুই বছরের জন্য আইপিএল থেকে নিষিদ্ধ করে। একইসঙ্গে মেইয়াপ্পনকে ক্রিকেট সংক্রান্ত কর্মকাণ্ড থেকে আজীবন নিষিদ্ধ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে ৪০ মিনিট সময় সাশ্রয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


আফতাবনগর-বনশ্রী ফুটওভার ব্রিজ উদ্বোধন, যাতায়াতে ৪০ মিনিট সময় সাশ্রয়

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) অর্থায়নে রামপুরা খালের ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত আফতাবনগর-বনশ্রী সংযোগকারী ফুটওভার ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। দুই এলাকার বাসিন্দাদের যাতায়াতে ৩০ থেকে ৪০ মিনিট সময় বাঁচবে বলে আশা করা হচ্ছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আফতাবনগরে ফুটওভার ব্রিজটি উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন মন্তব্য করেন, ‘আফতাবনগর এবং বনশ্রী আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল এই সংযোগ স্থাপন। এই ব্রিজ নির্মাণের ফলে নাগরিকদের যাতায়াতে সময় বাঁচবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট। এতে নগরবাসীর মূল্যবান সময় বাঁচবে।’

তিনি আরও বলেন, ‘কেবল এই ফুটওভার ব্রিজটিই নয়, এর পাশাপাশি আরো দুটি স্টিল ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে, যা দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে। আগামীতে এমআরটির কাজ শুরু হলে প্রধান সড়কগুলোতে চাপ কমাতে এই ব্রিজগুলো বাইপাস রুট হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং যানজট নিরসন করবে।’

সিটি করপোরেশনের উদ্যোগে ও বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এই ব্রিজ নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়েরুল আলম, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল হাসান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর হুমায়ুন কবির, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব হোসেনসহ বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় সোসাইটির নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় দুই মেডিকেল হলকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া নেত্রকোনা জেলা প্রতিনিধি

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


পূর্বধলায় ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ রাখায় দুই মেডিকেল হলকে জরিমানা

নেত্রকোনার পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটসংলগ্ন এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত ও প্রদর্শনের অভিযোগে দুটি মেডিকেল হলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে হাজী মেডিকেল হল ও বিসমিল্লাহ মেডিকেল হলে ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ পাওয়া যায়। পরে প্রতিষ্ঠান দুটিকে পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে নেত্রকোনা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক শামিম হোসেন ও তাঁর দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারীরা জানান, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ সাধারণভাবে বিক্রির জন্য নয়। তাই এসব ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুত, প্রদর্শন বা বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে ওষুধ সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, ফিজিশিয়ান স্যাম্পল জাতীয় ওষুধ সাধারণভাবে বিক্রির জন্য নয়। এ ধরনের ওষুধের অননুমোদিত বিক্রি বা মজুত ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্য করে এসব ওষুধ বিক্রি বা সংরক্ষণ করা হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রশিদকে টপকে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে আবরার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ পি.এম


রশিদকে টপকে আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে আবরার

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ প্রথমবারের মতো আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষে উঠেছেন, আফগানিস্তানের রশিদ খানকে টপকে। রশিদ বর্তমানে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।

লেগ স্পিনার রশিদ সম্প্রতি ভারতের মাটিতে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১১৩ রানে ৪ উইকেট নিয়েছেন।

আশানুরূপ পারফরমেন্স না করতে পারায় তার র‌্যাংকিংয়ে এক ধাপ অবনতি ঘটেছে।

এ বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলা আবরার রশিদের অবনতির সুযোগ নিয়ে শীর্ষে উঠেছেন। তার রেটিং ৭৩৬। অপরদিকে, রশিদের রেটিং ৭৩৫। দুজনের মধ্যে পার্থক্য মাত্র ১ রেটিংয়ের।

আবরার পাকিস্তানের পঞ্চম বোলার হিসেবে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেছেন। এর আগে পাকিস্তানের হয়ে শীর্ষে উঠেছিলেন উমর গুল, সাঈদ আজমল, ইমাদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি।

আবরার ও রশিদের পর বোলিং তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে অবস্থান করছেন দুই লেগ স্পিনার, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও ইংল্যান্ডের আদিল রশিদ। বর্তমানে টি-টোয়েন্টি বোলিং র‌্যাংকিংয়ে শীর্ষ চার বোলারই লেগ স্পিনার।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবার উপরে আছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। তিনি ৬৪৬ রেটিং নিয়ে ১২তম স্থানে রয়েছেন।

সদ্য ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে অনুষ্ঠিত তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক ১ সেঞ্চুরিতে ১৭০ রান করেন। ব্যাট হাতে তার দারুণ পারফরমেন্সের ফলে তিনি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ব্যাটিং তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৭৯৩ রেটিং নিয়ে চতুর্থ স্থানে উঠেছেন।

সিরিজে সর্বোচ্চ ১৭২ রান করে ইংল্যান্ড ওপেনার জশ বাটলার দুই ধাপ এগিয়ে ৭৮৯ রেটিং নিয়ে পঞ্চম স্থানে আছেন।

৯০৪ রেটিং নিয়ে ব্যাটিং তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের উইকেটরক্ষক ইশান কিশান।

বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সেরা অবস্থানে আছেন তানজিদ হাসান। তিনি ৬৪৮ রেটিং নিয়ে ১৭তম স্থানে রয়েছেন।

অলরাউন্ডারদের তালিকায় ৩২১ রেটিং নিয়ে শীর্ষে আছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাইবান্ধায় সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৮ পি.এম


গাইবান্ধায় সাংবাদিকদের জন্য প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

গাইবান্ধা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : প্রেস কাউন্সিলের উদ্যোগে সাংবাদিকদের জন্য একটি দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জেলার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার গাইবান্ধা সার্কিট হাউজের কনফারেন্স রুমে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল আড়াইটা পর্যন্ত এই কর্মশালা চলেছে।

বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় গাইবান্ধার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিত করার জন্য অধিকার ও পেশাগত দায়িত্ববোধ সম্পর্কিত আইন ও বিধি বিধান বাস্তবায়নের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, যিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মো মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. আব্দুর সবুর, যিনি বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব।

জেলার ৪০ জন গণমাধ্যমকর্মীকে নিয়ে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে পরিচালিত হয়।

এ সময় গণমাধ্যমকর্মীদের পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং পেশাগত আইন সম্পর্কে দায়িত্বশীল হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

প্রশিক্ষণ শেষে ৪০ জন গণমাধ্যমকর্মীকে সনদপত্র প্রদান করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%