০৮:১২ এম
অবশেষে নাটকের অবসান ঘটেছে। চেলসি ক্লাবটি রবার্ট সানচেজের একের পর এক মারাত্মক ভুলের কারণে বিরক্ত হয়ে নতুন গোলরক্ষকের দিকে ঝুঁকতে বাধ্য হয়েছে।
অ্যাস্টন ভিলা থেকে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমি মার্তিনেসকে সই করানোর জন্য সাড়ে সাত মিলিয়ন পাউন্ডে সম্মত হয়েছে লন্ডনের ক্লাবটি।
আরও পড়ুন: আরটিভিতে সংবাদ প্রকাশের পর সোলায়মানের জন্য ৬০ হাজার টাকা আর্থিক সহায়তা
এই ৩৩ বছর বয়সী তারকা গোলরক্ষক খুব শীঘ্রই লন্ডনে এসে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করবেন বলে জানা গেছে। গত সোমবার ফুলহামের বিরুদ্ধে ৩-২ ব্যবধানের জয়ের ম্যাচে সানচেজের দুর্বল পারফরম্যান্সের পর চেলসি বোর্ড দ্রুত পদক্ষেপ নিতে বাধ্য হয়। ওই ম্যাচে প্রথমে জশ কিংয়ের একটি সহজ শট তার হাতের গলে জালে ঢুকে যায়, এবং দ্বিতীয় অর্ধে বিপজ্জনক জায়গায় বল ফেলে দিয়ে গনসালো গার্সিয়াকে গোল করার সুযোগ করে দেন তিনি।
চলতি মাসের শুরুতে ইতালিয়ান ক্লাব পারমা থেকে প্রায় ৩০ মিলিয়ন পাউন্ডে জাপানি গোলকিপার জায়ন সুজুকিকে দলে ভিড়ানোর পর থেকেই মার্তিনেজকে ছেড়ে দিতে রাজি ছিল অ্যাস্টন ভিলা।
এর আগে গত মাসে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসেও যাওয়ার কথা ছিল মার্তিনেজের। কিন্তু আঙুলের ইনজুরির শঙ্কায় সেই চুক্তি ভেস্তে যাওয়ার পর টটেনহাম থেকে গুগলিয়েলমো ভিকারিওকে ধারে দলে ভিড়িয়েছে ইতালির দলটি।
আরও পড়ুন: পশ্চিম তীরে বন্দুকযুদ্ধে দুই ফিলিস্তিনি নিহত, আহত ছয় ইসরায়েলি সেনা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন