১০:৩৮ পি.এম
চলতি বিশ্বকাপে প্রথম জয়ের সন্ধানে মুখোমুখি হয়ে পড়েছে ফিফা র্যাঙ্কিংয়ের তিন নম্বর দল স্পেন এবং ৫৯ নম্বর স্থানে থাকা সৌদি আরব। রবিবার বাংলাদেশ সময় রাত ১০টায় জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে শুরু হয় ‘এইচ’ গ্রুপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ।
তবে ম্যাচের শুরুতেই দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে খেলা জমে উঠে। একপর্যায়ে ১০ মিনিটের মধ্যে সৌদি আরবের জালে বল পাঠায় স্পেন। পেশির চোট কাটিয়ে দলে ফেরা লামিন ইয়ামালের পাস থেকে প্রথম গোলের দেখা পায় স্পেন।
অথচ ইয়ামাল খেলায় থাকবে কিনা, সে সম্পর্কে ছিল না কোনো নিশ্চয়তা। এই সব অনিশ্চয়তা দূর করে ইয়ামাল শেষ পর্যন্ত শুরুর একাদশে জায়গা পায়। গোল করে তার উপর রাখা আস্থার প্রতিদানও দিলেন ইয়ামাল।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
এদিকে সৌদি আরবও পাল্টা গোল দিতে মরিয়া হয়ে ওঠে। তবে সৌদি না পারলেও স্পেন আবারও সফলতার মুখ দেখে। ২১ মিনিটে মিকেল ওইয়ারসাবাল সৌদি রক্ষণভাগকে ফাঁকি দিয়ে নিখুঁতভাবে বল জালে পাঠিয়ে দেন। এর ফলে স্পেন ২-০ গোলে এগিয়ে যায়।
এর ঠিক মিনিট পর, ২৪ মিনিটে আবারও সৌদি জালে বল পাঠায় স্পেন। এবারও গোল করেন মিকেল ওইয়ারসাবাল। মাঠের এক প্রান্ত থেকে উড়ে আসা একটি কোণাকুণি ক্রস দারুণ দক্ষতায় বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন মার্ক কুকুরেয়া। সেখান থেকে দানি ওলমো মাথা ছুঁইয়ে বল সামনে বাড়িয়ে দেন। আর বল পেয়েই নিখুঁত শটে জালে জড়াতে একদম ভুল করেননি মিকেল ওইয়ারসাবাল।
অল্প সময়ের মধ্যে এটি ওইয়ারসাবালের দ্বিতীয় গোল। সৌদি আরব কিছু বুঝে ওঠার আগেই স্কোরলাইন ৩-০ করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় স্পেন।
আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন