১১:১০ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে র্যাব-১১ পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন: ইনানীর রিসোর্টে আগুন: নিখোঁজ মাভাবিপ্রবির সাবেক শিক্ষার্থী ও তাঁর স্ত্রী-সন্তান
র্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল যখন ওই এলাকায় অভিযান শুরু করে, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কিছু ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলির খোসা এবং গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: বরিশালে স্বর্ণালংকার চুরির ঘটনায় দুই শিশুসহ ৪ জন আটক, উদ্ধার এক ভরি স্বর্ণের রুলি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন