ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস


তীব্র গরমের মধ্যেই সুখবর দিল আবহাওয়া অফিস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারি বর্ষণ অব্যাহত থাকলেও গরমের দাপট কমছে না। ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে জীবনযাত্রা—এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর সুখবর দিয়েছে গরম কমার বিষয়ে।

সংস্থাটি জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের সব স্থানে দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। ফলে গরমের অনুভূতি কমতে পারে।

শনিবার সকালে আবহাওয়ার পূর্বাভাসের মাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: সিরাজগঞ্জের হাটিকুমরুল প্রকল্প ডিসেম্বরে চালুর পথে, ২২ জেলার যান চলাচল উন্নত হবে

এতে আরো উল্লেখ করা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে—এমন পরিস্থিতিতে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বগুড়ায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ছাত্রীর চিৎকারে ‘জুব্বা ও পায়জামা হাতে’ দৌড় দিলেন মাদরাসাশিক্ষক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, অনন্য কীর্তি শরিফুলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


১১ নম্বরে নেমে সর্বোচ্চ রান ও ৫ উইকেট, অনন্য কীর্তি শরিফুলের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে দলের সর্বোচ্চ রান করার পর বল হাতেও ৬ উইকেট নিয়ে অনন্য একটি রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। টেস্ট ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান করার পাশাপাশি এক ইনিংসে অন্তত পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের প্রথম ইনিংস মাত্র ৬৪ রানে শেষ হয়ে যায়। দলের শীর্ষ ও মিডল অর্ডারের ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও শেষ দিকে শরিফুল ও তাইজুল ইসলামের ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ। ১১ নম্বরে নেমে ১৯ বলে তিনটি চারের সাহায্যে ১৪ রান করেন শরিফুল, যা ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

এরপর বল হাতেও দলের প্রধান অস্ত্র হয়ে উঠেন শরিফুল। নিজের প্রথম ওভারেই ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে একটি বড় ধাক্কা দেন তিনি। পরে স্টিভ স্মিথের গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ভাঙেন স্মিথ-ক্যামেরন গ্রিনের ৭৭ রানের জুটি।

এরপর আরও ভয়ংকরভাবে ফিরে আসেন শরিফুল। বো ওয়েবস্টার ও প্যাট কামিন্সকে দ্রুত ফিরিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পূর্ণ করেন তিনি। পরে মিচেল স্টার্ককেও সাজঘরে পাঠিয়ে নিজের উইকেটসংখ্যা ছয়ে নিয়ে যান।

ফলে একই ইনিংসে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান ও পাঁচ উইকেট নেওয়ার বিরল কীর্তি শরিফুল ইসলামের নামেই লেখা হলো। এর আগে ১১ নম্বরে নেমে দলের সর্বোচ্চ রান করা ১২ জন ব্যাটসম্যান থাকলেও তাঁদের কেউই একই ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়তে পারেননি।

স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে বাংলাদেশের ৬৪ রানে অলআউট হওয়ার পর শরিফুলের দুর্দান্ত বোলিংয়ে বাংলাদেশ ম্যাচে ফিরে আসে। প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়াও অতটা স্বস্তিতে ছিল না। ম্যাকাই টেস্টের শুরুতেই ব্যাটিং বিপর্যয় ও শরিফুলের অসাধারণ পারফরম্যান্সই হয়ে উঠেছে বাংলাদেশের সবচেয়ে বড় আলোচনার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলেরার টিকাদান শুরু, যাদের জন্য প্রযোজ্য নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


কলেরার টিকাদান শুরু, যাদের জন্য প্রযোজ্য নয়

কলেরা সংক্রমণ প্রতিরোধে, রাজধানী ঢাকা সহ ছয়টি জেলার ১৪টি থানা ও উপজেলায় মুখে খাওয়ার বিনা মূল্যে কলেরা টিকা (পিওসিভি) প্রদান কর্মসূচির সূচনা করা হয়েছে।

 

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এ টিকাদান শুরু হয়।

কারা পাবেন, কারা পাবেন না

এক বছর বা তার বেশি বয়সের সবাই এই টিকা গ্রহণের যোগ্য হলেও, গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিরা এই টিকা পাবেন না। প্রথম ধাপে দেশের ঝুঁকিপূর্ণ এসব এলাকায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

কখন ও কীভাবে দেয়া হবে টিকা

কর্মসূচির প্রথম ডোজ পরিচালনা করা হচ্ছে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর প্রদান করা হবে দ্বিতীয় ডোজ। পূর্ণ সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুই ডোজ টিকাই গ্রহণ করতে হবে। নাগরিকরা বিনা মূল্যে নির্ধারিত কেন্দ্র ছাড়াও VaxEPI পোর্টালে নিবন্ধনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারছেন।

যেসব এলাকায় চলছে কর্মসূচি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানা এলাকা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন: তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকা।

অন্যান্য জেলা ও উপজেলা: নারায়ণগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলা।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এই কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও আইসিডিডিআর,বি কারিগরি ও সার্বিক সহায়তা দিচ্ছে। টিকাদানের পাশাপাশি কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরাপদ পানি ব্যবহার এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতির ওপর জোর দেয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭২ জন গ্রেপ্তার

চট্টগ্রাম রেঞ্জের ১১টি জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৭২ জন গ্রেপ্তার হয়েছে। পাশাপাশি, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১৭ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) সকাল থেকে শুরু হয়ে ২৪ ঘণ্টায় ১৬৫টি অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ২১ আগস্ট সকাল থেকে ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের ১১টি জেলায় অভিযানে ১৬ হাজার ৮১৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ কেজি ৫৭০ গ্রাম গাঁজা, ১০১ লিটার চোলাই মদ, ২১৪ বোতল স্কফ সিরাপ, ৭৫০ মিলিলিটার বিদেশি মদ ও ৭০টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় ৫৭টি মামলা রুজু করা হয়েছে। এসব মামলায় ১৭২ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৮৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের কাছ থেকে ১৭ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


হোসেনপুরে কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন
 
‎
‎কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রিভেন্টিভ ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
‎
‎শনিবার (২২ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‎
‎হোসেনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. নাজমুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন।
‎এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার মাকসুদা,
‎হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাদিকুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. এয়াসিন হাসিব খানসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
‎
‎স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত হোসেনপুর উপজেলায় মোট ১৪৫টি কেন্দ্রে প্রথম ডোজের কলেরা টিকাদান কার্যক্রম চলবে। গর্ভবতী নারী ছাড়া ১ বছর বা তার বেশি বয়সী সকল মানুষ এ টিকা কর্মসূচির আওতায় থাকবেন।
‎
‎সংশ্লিষ্টরা জানান, কলেরার মতো পানিবাহিত রোগ প্রতিরোধে টিকাদানের পাশাপাশি নিরাপদ পানি পান, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি। এ ক্যাম্পেইনের মাধ্যমে উপজেলায় কলেরা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগের বিস্তার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%