ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

এবার খুলনায় যুবদল নেতা রামিম বিশ্বাস গুলিবিদ্ধ


এবার খুলনায় যুবদল নেতা রামিম বিশ্বাস গুলিবিদ্ধ

খুলনায় একের পর এক গুলির ঘটনার মধ্যে এবার তেরখাদায় রামিম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টার দিকে তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রামিম বিশ্বাস (৩২) হাবিবুর বিশ্বাসের পুত্র, যিনি মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ বিল্লাল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভ্যানে করে কোলাবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন রামিম। প্রধান সড়কে পৌঁছালে আইনাল মোল্লার বাড়ির সামনে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে ৯ ও ১০ নম্বর সার্জারি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বাবুর খালে নৌকার লড়াই, দুই পাড়ে মানুষের ঢল

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

এর আগে গত ২২ অক্টোবর মাত্র ১৪ ঘণ্টার ব্যবধানে আধিপত্য বিস্তার ও মাদক কারবারের বিরোধের জেরে খুলনা নগরীতে গুলিতে দুজন নিহত হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে ৫ লাখ ৯৩ হাজার জাল টাকাসহ তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান পরিচালনা করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) তিনজনকে গ্রেপ্তার করেছে, যাদের কাছে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট পাওয়া গেছে। এ অভিযানে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড এবং দুটি মানিব্যাগও জব্দ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্বর্ণকারপট্টি এলাকার মুকিম মার্কেটের নিচতলার একটি দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শিবগঞ্জ উপজেলার পার দিলালপুর গ্রামের বশির উদ্দিন (৫৬), কলাবাড়ী গ্রামের মানিক (৩৮) এবং চাঁদ শিকারী গ্রামের ইউসুফ আলী (৫০)।

এসআরবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-৫ রাজশাহী এবং সিপিসি-১, এসআরবি-৫ চাঁপাইনবাবগঞ্জের যৌথ আভিযানিক দল মুকিম মার্কেটের দোকানে অভিযান চালায়। এই অভিযানের ফলে তিনজনকে জাল টাকাসহ গ্রেপ্তার করা সম্ভব হয়।

অভিযানে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৯৩ হাজার টাকার জাল নোট, নগদ ২০ হাজার ৬৪০ টাকা, তিনটি মোবাইল ফোন, দুটি এটিএম কার্ড এবং দুটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

পরবর্তীতে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমস বন্ড হওয়ার পরবর্তী দৌড়ে টার্নার-লোডেন

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


জেমস বন্ড হওয়ার পরবর্তী দৌড়ে টার্নার-লোডেন

জনপ্রিয় চরিত্র ‘জেমস বন্ড’ আবারও পর্দায় ফিরে আসছে। নতুন ০০৭ তারকা নির্বাচনের চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী সপ্তাহ থেকে স্ক্রিন টেস্ট শুরু করতে যাচ্ছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ‘ভ্যারাইটি’ এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নতুন বন্ড হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন অভিনেতা ক্যালাম টার্নার এবং জ্যাক লোডেন।

এদিকে, এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা অভিনেতাদের প্রতিনিধিরা এখনও কোনো মন্তব্য করেননি। নতুন জেমস বন্ড ছবিটি পরিচালনা করবেন খ্যাতনামা পরিচালক ডেনিস ভিলেনিউভ। পুরো কাস্টিং এবং অডিশন প্রক্রিয়া পরিচালনা করছেন বিখ্যাত কাস্টিং ডিরেক্টর নিনা গোল্ড। চলতি বছরের শেষের আগেই আনুষ্ঠানিকভাবে নতুন বন্ডের নাম ঘোষণা করা হতে পারে।

‘স্লো হর্সেড’ সিরিজের স্কটিশ তারকা জ্যাক লোডেনের নাম নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সহ-অভিনেতা গ্যারি ওল্ডম্যান ইঙ্গিত দিয়েছেন যে, লোডেন সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন। তবে এই বিষয়ে লোডেনের স্ত্রী, অভিনেত্রী সায়োরসি রোনান জানিয়েছেন, বন্ড হওয়ার বিষয়টি তাদের পারিবারিক আলোচনার বিষয় নয়।

চলতি বছরের শুরু থেকেই বন্ড চরিত্রের জন্য ক্যালাম টার্নার ছিলেন পছন্দের তালিকায়। এমনকি তার স্ত্রী এবং জনপ্রিয় গায়িকা দুয়া লিপা বন্ডের থিম সং গাইবেন—এমন গুঞ্জনও শোনা গিয়েছে। তবে বার্লিন চলচ্চিত্র উৎসবে এই বিষয়ে প্রশ্ন করা হলে মুচকি হেসে মন্তব্য করতে অস্বীকৃতি জানান টার্নার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঈশান কিষাণের ইনজুরিতে ভারত দলে কুমার কুশাগ্রার অন্তর্ভুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ঈশান কিষাণের ইনজুরিতে ভারত দলে কুমার কুশাগ্রার অন্তর্ভুক্তি

ঢাকা, ২৪ অক্টোবর, ২০২৬ : নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারত দলে কুমার কুশাগ্রাকে ঈশান কিষাণের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিষাণ, যিনি বাঁ-হাতি ব্যাটার এবং উইকেটরক্ষক, কুঁচকির ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করতে পারবেন না।

যদিও কিষাণ পুরোপুরি সিরিজ থেকে বাদ পড়েননি, তবে তাকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। এ কারণে কুশাগ্রাকে দলে নেওয়া হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিসিসিআই জানায়, ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ফিল্ডিং করার সময় কিষাণের ডান দিকের কুঁচকির পেশিতে টান লাগে। যদিও চোটটি গুরুতর নয়, তবুও চিকিৎসকরা তাকে বিশ্রাম দিতে পরামর্শ দিয়েছেন।

বর্তমানে কুশাগ্রা ভারত ‘এ’ দলের হয়ে নিউজিল্যান্ড সফর করছেন।

২২ বছর বয়সী কুশাগ্রা ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে ৩৩ ম্যাচে ৫ হাফ-সেঞ্চুরিতে ৬৯৪ রান সংগ্রহ করেছেন।

এছাড়া, ৩৮টি প্রথম শ্রেণির ক্রিকেটে তার রান সংখ্যা ২৫০৭ এবং ৪০টি লিস্ট ‘এ’ ম্যাচে ১৩৮৭ রান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপূজাকে সামনে রেখে বরিশালে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


লক্ষ্মীপূজাকে সামনে রেখে বরিশালে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে

বরিশাল, ২৪ অক্টোবর, ২০২৬ : বরিশাল নগরীতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে পূজার সামগ্রীর বাজার জমে উঠেছে। ক্রেতারা বাজারে ভিড় করছেন কলাগাছের ড্যাম, কলার খোল, ধান, দুর্বা, বেলপাতা ও পদ্মফুলসহ বিভিন্ন উপকরণ কিনতে।

গ্রাম থেকে আসা ব্যবসায়ীরা উৎসবের জন্য এসব সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন।

আজ শনিবার নগরীর স্বরোড সড়কের মমতাজ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সরেজমিনে দেখা যায়, সড়কের পাশে অস্থায়ীভাবে পূজা সামগ্রীর বাজার বসেছে। সেখানে বিভিন্ন উপকরণ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের আনাগোনায় বাজারে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

পূজার সামগ্রী কিনতে আসা গোপাল সরকার বাসসকে বলেন, ‘মা লক্ষ্মীর আরাধনায় ব্যবহৃত হবে এসব সামগ্রী। এর মাধ্যমে মৌসুমী ব্যবসায়ীরা কিছু অর্থ উপার্জন করে স্বাবলম্বীও হবেন। তাই পূজোর সামগ্রী নিতে এলাম। লক্ষ্মীপূজার ব্যবহৃত উপকরণ তুলনামূলক কম দামে কিনলাম।’

বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে ১৪ জন ব্যবসায়ী পূজার বিভিন্ন উপকরণ নিয়ে নগরীতে এসেছেন। তাদের মধ্যে রয়েছেন দীপক বেপারী, সুশীল বেপারী, রবিন করাতী, সমীর মাল, নিমাই শিকদার ও আশিক গাইনসহ অন্যরা।

ব্যবসায়ী ঝন্টু বেপারী জানান, প্রতি বছর লক্ষ্মীপূজার সময় একদিনের জন্য তারা নগরীতে এসে পূজার সামগ্রী বিক্রি করেন।

অন্যদিকে আশিক গাইন জানান, তিনি গত পাঁচ বছর ধরে এ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তিনিও বছরে একবার লক্ষ্মীপূজার সময় নগরীতে পূজার বিভিন্ন সামগ্রী বিক্রি করতে আসেন।

বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধান, অশোক, মানকচু, হলুদ ও আফান এক সঙ্গে বিক্রি হচ্ছে ২০ টাকায়। এ ছাড়া বেলপাতা ১৫ টাকা, কলাগাছের ড্যাম ২শ’ টাকা, কলার খোল ২০ টাকা, নলথুরি ফুল ২০ টাকা, সুপারি ৩৫ টাকা, কলাপাতা ১০ টাকা, কেওড়া ফুল ১০ টাকা, আমপাতা ১০ টাকা, দুর্বা ১০ টাকা, তুলসীপাতা ১০ টাকা এবং পদ্মফুল ২০ টাকায় বিক্রি হচ্ছে।

বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বাসসকে বলেন, লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। তাই উৎসবকে কেন্দ্র করে নগরীর বাজারগুলোতে এসব সামগ্রীর কেনাবেচা বেড়েছে।

লক্ষ্মীপূজাকে কেন্দ্র করে নগরীর বিভিন্ন বাসা বাড়িতে পূজার প্রস্তুতি চলছে। পূজার উপকরণ কেনাবেচাকে ঘিরে অস্থায়ী বাজারগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%