ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম


শেখ হাসিনা দেশে ফিরবেন ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

বিগত সরকারের ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হওয়া বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ফিরে আসেন, তবে তা কেবল তার ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হবে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি জানান, ‘আজকে একটা সাক্ষাৎকার আমরা দেখেছি, যেখানে ডিসেম্বরে কেউ একজন দেশে ফেরার পরিকল্পনা করেছেন। আমরাও চাই সে দেশে ফিরবে, তবে তা ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য।’ শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইডিবি) মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, গণহত্যাকারীদের বিরুদ্ধে বাংলাদেশে এরইমধ্যে আইনি রায় হয়ে গিয়েছে। এখন সরকারের দায়িত্ব হলো যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করা। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে আসবেন, কাদের নিয়ে আসবেন কিংবা আত্মসমর্পণ করবেন কি না–তা নির্ধারণ করার দায়িত্ব সম্পূর্ণ বাংলাদেশ সরকারের। সরকারকেই এ বিষয়ে দিল্লির সঙ্গে সরাসরি কথা বলতে হবে। এখানে অন্য কোনো পক্ষের সুযোগ নেই। সুতরাং, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেই তাকে দেশে ফিরিয়ে আনা উচিত। শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে এনসিপির এই শীর্ষ নেতা বলেন, ‘শেখ হাসিনার সিদ্ধান্ত এখন আর তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয়। দিল্লি থেকে তাকে যতটুকু অনুমতি দেয়া হয়, তিনি সে অনুযায়ী কথা বলেন। ফলে তার ফেরা বা বিচার হওয়া মূলত ঢাকা ও দিল্লির কূটনৈতিক ও রাজনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভর করছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগ তো এখন কোনো রাজনৈতিক দলই নয়।’ জুলাই বিপ্লবের প্রসঙ্গ টেনে সরকারকে সতর্ক করে তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতিকে রক্ষা করতে যে কোনো রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। তবে শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে যদি রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করার কোনো পাঁয়তারা হয় এবং সরকার যদি তা প্রশ্রয় দেয়, তবে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন সরকার নিজেই হবে।’ নাহিদ ইসলাম আরও বলেন, ‘বাংলাদেশের আপামর জনগণ, জুলাই বিপ্লবের সব পক্ষ, ৩০ হাজার আহত ও ১ হাজার ৪০০ শহীদ পরিবারের সদস্যরা যে কোনো চক্রান্ত নস্যাৎ করতে মাঠে প্রস্তুত আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২২ পি.এম


চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমির পুরস্কার বিতরণ

 নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো চর্যাপদ সাহিত্য একাডেমির লেখক সম্মেলন-২০২৬। অষ্টম বর্ষে পর্দাপণ উপলক্ষে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। শুক্রবার বেলা ১১টায় চাঁদপুর শহরের বৈশাখী চাইনিজ রেস্টুরেন্টে ফিতা কেটে অনুষ্ঠান উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্তি সচিব এবং সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক, প্রখ্যাত কবি ও গবেষক আমিনুল ইসলাম। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, চাঁদপুরের সাহিত্য অঙ্গন অনেক শক্তিশালী। চর্যাপদের এবারের পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা দেখে আমি বুঝতে পেরেছি, কতটা নিখুতভাবে এখানে পুরস্কার প্রদান করা হয়। তিনি আরো বলেন, সাধারণত আমাদের দেশের সাহিত্য অঙ্গনের মানুষগুলোর মধ্যে রাজনৈতিক বাড়াবাড়ির কারণে চর্চার জায়গাটা দিন দিন নিরস হয়ে পড়ছে। এই সংকট কাটিয়ে ওঠা জরুরি। সম্মানিত অতিথির বক্তৃতা করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও জলছবি সম্পাদক কবি জামসেদ ওয়াজেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজয়ী-এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। অনুষ্ঠানে দেশের ৬ বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার-২০২৫ ও ২০২৬। কবিতায় রহমান হেনরী, কথা সাহিত্যে আকিমুন রহমান, শিশুসাহিত্যে এনায়েত রসুলের হাতে ২০২৫-এর পুরস্কার এবং কবিতায় জরিনা আখতার, প্রবন্ধ সাহিত্যে প্রণব মজুমদার, নাটকে মোস্তফা কামাল যাত্রার হাতে ২০২৬-এর চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়া নারী শিক্ষার উন্নয়ন ও সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননায় ভূষিত হন ইয়ূথ ফোরাম বাংলাদেশের কো-অর্ডিনেটর অ্যাড. আলেয়া বেগম লাকী। একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে এবং মহাপরিচালক কবি রফিকুজ্জামান রণির সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন আহ্বায়ক শিউলী মজুমদার। প্রশংসাপত্র পাঠ করেন জয়ন্তী ভৌমিক, আইরিন সুলতানা লিমা, কামরুন্নাহার বিউটি, পিএম বিল্লাল, মিজানুর রহমান স্বপন ও ঐশী ঘোষ। কবিতা আবৃত্তি করেন দিপান্বিতা দাস, নাজমুল ইসলাম, প্রাপ্তি এবং রাসেল ইব্রাহীমসহ অনেকে। দিলীপ ঘোষের হাওয়াইন গিটার, বেলাল শেখের বাঁশি ও বাচিক শিল্পীদের আবৃত্তিতে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। একাডেমির মহাপরিচালক রফিকুজ্জামান রণি বলেন, ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি নিয়মিত পুরস্কার প্রদান করে আসছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় প্রতি বছর দেশের বিভিন্ন জেলার লেখক ও শিল্পীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে আমাদের চাঁদপুর শহর। অনুষ্ঠানে শতাধিক লেখক, শিল্পী ও সমাজকর্মীর সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও শোভাযাত্রার আয়োজন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, ৩০০ গাছ রোপণ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ পি.এম


জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ চমকের, ৩০০ গাছ রোপণ

একটি ভিন্ন বার্তা নিয়ে হাজির হলেন অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক। তিনি ৩০তম জন্মদিন উপলক্ষে বিশ্বঐতিহ্য সুন্দরবনে রোপণ করেছেন ৩০০টি গাছ।

৮ জুলাই তিনি প্রকৃতির সান্নিধ্যে জন্মদিন উদযাপন করেন। এই উদ্যোগের মাধ্যমে তিনি পরিবেশ সংরক্ষণ ও টেকসই ভবিষ্যৎ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করেছেন। তার মতে, এই উদ্যোগ ব্যক্তিগত আনন্দের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার উপলব্ধি ঘটাচ্ছে।

চমকের বক্তব্য অনুযায়ী, ৩০ বছরে পা রাখার স্মারক হিসেবেই ৩০০টি গাছ লাগানোর পরিকল্পনা ছিল। এটি শুধুমাত্র সংখ্যার মিল নয়, বরং প্রকৃতির প্রতি দায়বদ্ধতার প্রতীকও।

চমক বলেন, ‘আমরা সবাই প্রকৃতির অংশ। পরিবেশের কাছাকাছি থাকা যতটা সম্ভব, জীবন ততটাই সুন্দর। এক সময় শহরের ইট-পাথর ভালো লাগবে না। মানুষ যত শহর ছেড়ে প্রকৃতির দিকে ফিরে আসবে, জীবন তত অর্থবহ হবে।’

সুন্দরবনের আয়তনের হ্রাস ও বন্যপ্রাণীর নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরেছেন চমক। তিনি সবাইকে পরিবেশ ও সুন্দরবন রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানিয়ে এই ক্ষুদ্র প্রচেষ্টার গুরুত্ব প্রকাশ করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার কাছে বিদায়ের পর দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিসর

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


আর্জেন্টিনার কাছে বিদায়ের পর দেশে ফিরেই ছাদখোলা বাসে সংবর্ধনা পেল মিসর

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মিসর জাতীয় ফুটবল দল দেশে ফিরে এসেছে। দেশে ফিরে মোহাম্মদ সালাহসহ অন্যান্য খেলোয়াড়দেরকে একটি ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবারের শেষ ষোলো ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। মিসর দলের পক্ষ থেকে রেফারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, তবে আয়োজকদের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশে ফেরার পর মিসর দলের বিমানটি আল-আলামিন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের পাশে শত শত সমর্থক খেলোয়াড়দের স্বাগত জানান।

পরে জাতীয় দলের ফুটবলাররা একটি ছাদখোলা বাসে চড়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন। সেই সময় তারা উপস্থিত সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনায় গ্রেফতার ১৮

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলার ঘটনায় গ্রেফতার ১৮

বরিশালে গুজব ছড়িয়ে থানায় হামলা চালানোর জন্য ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে, যা ঘটেছে পুলিশী নির্যাতনে গ্রেফতার হওয়া আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে দেওয়ার পর। হামলার ফলে ভাঙচুর, লুটপাট এবং পুলিশ সদস্যদের আহত হওয়ার ঘটনা ঘটে।

শুক্রবার (১০ জুলাই) সকালে বরিশালের আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ খান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেছেন, হামলার পর থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাতভর অভিযান চালিয়ে হামলায় জড়িত ১৮ জনকে শনাক্ত করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ভিডিও ফুটেজ দেখে হামলায় অংশগ্রহণকারী অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

গত বুধবার সন্ধ্যায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশের কাছে চুরি, মাদকসহ একাধিক মামলার আসামি ফুল্লশী গ্রামের রিয়াজ ফকিরকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশের পক্ষ থেকে প্রকাশিত সিসিটিভির ফুটেজে দেখা গেছে, থানার হাজতখানায় থাকা অবস্থায় রিয়াজ নিজেই দেয়ালের সাথে মাথায় আঘাত করে অসুস্থ হয়ে পড়ে। পরে রাত ১১টার দিকে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার দুপুরে রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বিকেলে কয়েক শতাধিক মানুষ মিছিল নিয়ে আগৈলঝাড়া থানায় হামলা চালিয়ে পড়ে।

এ সময় ডিউটি অফিসার এএসআই আব্দুল হালিমকে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পুলিশের ছয়জন সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়। গুরুতর আহত এএসআই আব্দুল হালিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কনস্টেবল লিমন মিয়া, ফরহাদ হোসেন, মনির হোসেন, আল আমিন হোসেন ও মেহেদী হাসানও আহত হয়েছেন।

অন্যদিকে সংঘর্ষে রিয়াজ ফকিরের মা নাছরিন বেগম (৫০), বোন শারমিন আক্তার (২৮), মমতাজ বেগমসহ (৪৭) অন্তত ছয়জন আহত হন। তাদের মধ্যে কয়েকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন এবং অন্যরা বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।

রিয়াজ ফকিরের বাবা সিদ্দিক ফকির ও মা নাছরিন বেগম অভিযোগ করেছেন, তাদের ছেলেকে বিনা অপরাধে আটক করে পুলিশ মারধর করেছে এবং এ মারধরের কারণে রিয়াজের মৃত্যু হয়েছে বলে এলাকায় দাবি ছড়িয়ে পড়ে।

তবে মৃত্যুর খবরটি গুজব বলে দাবি করেছেন থানার ওসি এবং তিনি জানিয়েছেন রিয়াজ নিজেই থানার হাজতের দেয়ালে মাথায় আঘাত করে আহত হয়েছে। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সুস্থ আছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%