ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

১১ জন চেইন ছিনতাইকারী আটক


১১ জন চেইন ছিনতাইকারী আটক

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন থেকে অভিযান চালিয়ে ট্রেনে যাত্রীবেশে ছিনতাই করেন, এমন ১১ জন নারী ছিনতাইকারী সদস্যকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে এ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত নারীরা হচ্ছেন, সেলিনা (৩৫), সাফিয়া (৩০), সুলেমা (৬২), আবুনী (৬৫), শাহানা (৩৫), লাকি (৩০), শাহানা (৪৫), সাথি আক্তার (২৩), আখি আক্তার (২৩), রাহালা (৫০) এবং সুজনা আক্তার (৩৫) এবং তাদের সবার বাড়ি চোরের গ্রাম খ্যাত ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে।

আরও পড়ুন: বাংলা একাডেমির ‘নজরুল স্মৃতিকক্ষ’ সংস্কারে নতুন রূপ

নারী ছিনতাইকারীদের গ্রেপ্তার সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে স্টেশনের দুই প্লাটফর্মে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ছিনতাইকারী চক্রের ১১ জন নারী সদস্যকে আটক করা হয়েছে।

তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ট্রেনে ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে চলেছে।

তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

আরও পড়ুন: খাগড়াছড়িতে অবরোধ চলছে, দূরপাল্লার যানবাহন বন্ধ

পরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

তিনি জানান, রেলওয়ে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িচংয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


বুড়িচংয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলার দেবপুর অঞ্চলে, স্ত্রী মোছা. ইবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে তার স্বামী কাজল মিয়ার কর্তৃক। স্থানীয়রা ও পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতের ঘটনা এটি এবং ঘটনার সময় ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে লক্ষ্যবস্তু করে হামলা চালান স্বামী।

মোছা. ইবার (২৫) নামে ঐ আহত নারীর পরিচয় পাওয়া গেছে। তিনি কোরপাই এলাকার মনির হোসেনের মেয়ে। অভিযুক্ত স্বামী কাজল মিয়া বুড়িচং উপজেলার বলরামপুর এলাকার হান্নান মিয়ার পুত্র। পরিবারের অভিযোগ অনুযায়ী, প্রথমে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার পর কাজল মিয়া বটি-দা দিয়ে তার গলায় কোপ দেওয়ার চেষ্টা করেন।

এদিকে, গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দিকে নিয়ে যান। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর জানা গেছে, স্বামী কাজল মিয়া নিজেকে থানা পুলিশে হাজির করে হত্যাচেষ্টার বিষয়টি স্বীকার করেছেন। পুলিশ তাকে হেফাজতে নিয়েছে। পুলিশ ধারণা করছে, পারিবারিক ও আর্থিক বিরোধের জেরেই এ হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে।

দীর্ঘকাল ধরে ইবার পরিবারের অভিযোগ, কাজল মিয়া নিয়মিতভাবেই স্ত্রীকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করতেন। ধারণা করা হচ্ছে, এই বিরোধের কারণেই এমন মারাত্মক ঘটনা ঘটেছে। পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করেছে এবং পরে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করতে দেওয়া হবে না

হরমুজ প্রণালীতে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন খতিব হোজ্জাতুল ইসলাম আবুতোরাবি-ফার্দ। তিনি বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথটিকে ইরানের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থেকে সরিয়ে নেওয়ার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের খুতবা দেওয়ার সময় তিনি এ কথা বলেছেন। খতিব বলেন, গত চার মাসে মার্কিন সামরিক বাহিনী হরমুজ প্রণালীকে ‘দেশের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ থেকে বের করে আনার’ জন্য ‘সর্বোচ্চ সক্ষমতা’ প্রয়োগ করেছিল। কিন্তু তারা সবকটি অভিযানেই শোচনীয়ভাবে পরাজিত হয়েছে এবং ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

আবুতোরাবি-ফার্দ ইরানের সশস্ত্র বাহিনী যার মধ্যে সেনাবাহিনী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিস’র) অন্তর্ভুক্ত তাদের ভূয়সী প্রশংসা করেন। তিনি এই কৌশলগত জলপথের ওপর ইরানের কর্তৃত্ব বজায় রাখা, ব্যবহারকারী রাষ্ট্রগুলোর স্বার্থে এর নিরাপত্তা নিশ্চিত করা এবং মার্কিন সামরিক উসকানির বিরুদ্ধে দৃঢ় জবাব দেওয়ার জন্য তাদের ভূমিকার কথা তুলে ধরেন।

সাম্প্রতিক শেষকৃত্য অনুষ্ঠানের প্রসঙ্গ টেনে তিনি ইরান ও ইরাকে জনগণের ব্যাপক সমাগমকে সম্মিলিত ধৈর্য, ঐক্য ও সংহতির বহিঃপ্রকাশ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই জাতীয় সংহতি ইসলামি বিশ্বকে আরও শক্তিশালী করেছে। ইরানের জনগণ আশা করে যে দেশের কূটনৈতিক দল ‘শক্তি ও কর্তৃত্বের’ সঙ্গে আলোচনা চালাবে। একই সঙ্গে আবুতোরাবি-ফার্দ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে আলোচনা টেবিলে ‘প্রতিরোধের তত্ত্ব’ তুলে ধরার আহ্বান জানান।

তেহরানের জুমার নামাজের অন্তর্বর্তীকালীন এই খতিব একতরফা পদক্ষেপ ও সামরিক হামলার মাধ্যমে সমঝোতা স্মারক লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। নিজেদের ও আঞ্চলিক মিত্রদের জাতীয় স্বার্থ রক্ষায় ইরান আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ বলে জানান তিনি।

সবশেষে তিনি বলেন, বাহ্যিক হুমকির বিরুদ্ধে প্রতিরোধের মূল ভিত্তি হলো জাতীয় ঐক্য। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের প্রয়াত নেতার হত্যার বদলা নেওয়ার যে দাবি উঠেছে, তা বিশ্বজুড়ে মুসলমান ও ‘স্বাধীনতা-কামীদের’ দৃঢ় বিশ্বাসের প্রতিফলন।

সূত্র: ওয়ানা নিউজ এজেন্সি, মেহের নিউজ এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান

মিরপুর-১০ মেট্রো স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।  

এমআরটি লাইন-৬ এর মিরপুর-১০ মেট্রো রেল স্টেশনের গ্রাউন্ড লেভেলে যাত্রী চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এই অভিযান পরিচালনা করেছে। 

শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলাম। 

এই অভিযানে ডিএমটিসিএলের সাথে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র‍্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশগ্রহণ করেছে। এই অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক। 

প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

অভিযান চলাকালে স্টেশনসংলগ্ন এলাকায় যাত্রী চলাচল ও নিরাপত্তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল—এমন সব অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে। 

ডিএমটিসিএল জানায়, মেট্রোরেল স্টেশন এলাকায় নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি শ্রমিক নিয়োগে নতুন বিধান, স্থানীয়দের অগ্রাধিকার দিচ্ছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


বিদেশি শ্রমিক নিয়োগে নতুন বিধান, স্থানীয়দের অগ্রাধিকার দিচ্ছে মালয়েশিয়া

বিদেশি শ্রমিক নিয়োগ প্রক্রিয়ায় মৌলিক পরিবর্তন এনেছে মালয়েশিয়া সরকার। এখন থেকে ‘কেস-বাই-কেস’ তথা ব্যক্তিভিত্তিক সুপারিশের মাধ্যমে কোনও বিদেশি শ্রমিকের কোটা অনুমোদন করা হবে না। বরং পুরো প্রক্রিয়াকে সম্পূর্ণরূপে ডিজিটালাইজ করে ‘ফরেন ওয়ার্কার্স সেন্ট্রাল ম্যানেজমেন্ট সিস্টেম’ (এফডব্লিউসিএমএস)-এর ‘ই-কোটা’ মডিউলের আওতায় আনা হয়েছে।

গত সোমবার (৬ জুলাই) একটি বিশেষ সংবাদ সম্মেলনে মানবসম্পদ উপমন্ত্রী দাতুক সেরি আর. রামানান শ্রমিক নিয়োগের নতুন নিয়মের বিস্তারিত তুলে ধরেন। তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন, নিয়োগ প্রক্রিয়াকে সম্পূর্ণ স্বচ্ছ ও পদ্ধতিগত করা হয়েছে, যেখানে কোনও তদবির বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে কোটা পাওয়ার সুযোগ নেই।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, গত ১ জুলাই থেকে বিদেশি শ্রমিক ব্যবস্থাপনার জন্য ওয়ান-স্টপ সেন্টারকে সম্পূর্ণরূপে মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। বর্তমানে এফডব্লিউসিএমএস সিস্টেমের সোর্স কোড এবং সুপার অ্যাডমিনিস্ট্রেটরের পূর্ণ নিয়ন্ত্রণ এই মন্ত্রণালয়ের হাতে রয়েছে।

এদিকে, এই সিস্টেমে ৫৪৮টি কোম্পানির পক্ষ থেকে ২২ হাজার ৪৭৬টি আবেদন জমা পড়েছে। তবে নিয়োগকর্তাদের জন্য শর্ত দেওয়া হয়েছে যে, বিদেশি শ্রমিক নেওয়ার আগে অবশ্যই স্থানীয় কর্মীদের অগ্রাধিকার দিতে হবে।

এজন্য প্রথমে মাইফিউচারজবস পোর্টালে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং কর্মসংস্থান আইনের ৬০কে ধারা অনুযায়ী অনুমোদন নিয়ে স্থানীয় কর্মী খোঁজার বাধ্যবাধকতা রয়েছে। উপযুক্ত স্থানীয় কর্মী না পাওয়া গেলেই কেবল বিদেশি শ্রমিকের আবেদন বিবেচনা করা হবে।

একই সাথে, মালয়েশিয়ায় আগত নতুন বিদেশি শ্রমিকদের নিরাপত্তা এবং সুবিধার কথা বিবেচনা করে তাদের সাময়িক অবস্থানের জন্য একটি ট্রানজিট সেন্টার স্থাপনের অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। কুয়ালালামপুর বিমানবন্দরের ভিড় কমাতে এবং নিয়োগকর্তারা এসে নিজ দায়িত্বে নিয়ে যাওয়ার পূর্ব পর্যন্ত শ্রমিকরা এই সেন্টারে অবস্থান করবেন।

তবে কোটা অনুমোদন এবং সার্বিক ব্যবস্থাপনা মানবসম্পদ মন্ত্রণালয় পরিচালনা করলেও, জাতীয় নিরাপত্তার স্বার্থে বিদেশি শ্রমিকদের কাজের পারমিট বা পাস ইস্যু করার চূড়ান্ত ক্ষমতা পূর্বের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) হাতে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%