ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ


জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ

ঢাকা, ৬ অক্টোবর ২০২৬ : বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা। এই অভিনন্দন প্রস্তাব মন্ত্রিসভায় গৃহীত হয়ে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি অতিরিক্ত গেজেট প্রকাশ করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়েছে, ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য রাখেন। এটি বাংলাদেশের জন্য একটি বিশেষ মর্যাদাপূর্ণ ও ঐতিহাসিক ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: আজ বিশ্ব খাদ্য দিবস, খাদ্য নিরাপত্তা ও পুষ্টির ওপর গুরুত্ব

গেজেটে আরও বলা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৮০ সালের ২৬ আগস্ট জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে বক্তব্য রেখেছিলেন।

এছাড়া, তাঁর মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৯৯৬ সালের ১ অক্টোবর জাতিসংঘ সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন।

একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্ব করার ঘটনাকে বিরল ও অনন্য ঐতিহাসিক ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, চার দিনের সফরে প্রধানমন্ত্রী মোট ২৩টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি তিনি সাতটি উচ্চপর্যায়ের সভায় বক্তব্য রাখেন।

আরও পড়ুন: বিরোধীদল ‘বেহেশতের লোভ দেখিয়ে’ দায়িত্বহীন আচরণ করছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

এছাড়া, তিনি ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

মন্ত্রিসভার অভিনন্দন প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের অংশগ্রহণ দেশের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্বপরিসরে তুলে ধরার পাশাপাশি দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ প্রেক্ষাপটে, ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রস্তাবটি গৃহীত হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, মন্ত্রিসভা বৈঠকে গৃহীত ওই অভিনন্দন প্রস্তাব সর্বসাধারণের অবগতির জন্য প্রকাশ করা হলো।

আরও পড়ুন: মাদক কারবারি ধরতে গিয়ে ভারতে আটক ২ পুলিশ, ১৪ ঘণ্টায়ও মেলেনি মুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যাম্পাসের সহশিক্ষা সংগঠনগুলো গুপ্ত দলের আখড়া: ছাত্রদল সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


ক্যাম্পাসের সহশিক্ষা সংগঠনগুলো গুপ্ত দলের আখড়া: ছাত্রদল সভাপতি

শিক্ষাপ্রতিষ্ঠানের সহশিক্ষা সংগঠনগুলোতে রাজনৈতিক পদধারীদের অন্তর্ভুক্তিতে নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে গুপ্ত সংগঠনের মুনাফেক নেতা-কর্মীরা নিজেদের রাজনৈতিক পরিচয় আড়াল করে সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি সহ অধিকাংশ সামাজিক -সাংস্কৃতিক - সহশিক্ষামূলক সংগঠনগুলোকে গুপ্ত রাজনীতির আখড়া হিসেবে ব্যবহার করছে।

জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সোমবার (৫ অক্টোবর) দিবাগত রাতে তার ফেসবুকে এক পোস্টে এ কথা বলেন।

রাকিব তার পোস্টে উল্লেখ করেন, এসব সহশিক্ষা সংগঠনগুলোর কমিটি গঠন প্রক্রিয়া, আর্থিক পৃষ্ঠপোষকতা ও লেনদেন পুরোপুরি অস্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়। বিগত সময়ে শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক সংগঠনগুলোতে যারা শীর্ষ পদে ছিল, পরবর্তীতে তারা কোন দলের পারপাস সার্ভ করে, সেগুলো বিশ্লেষণ করলেই তার বক্তব্যের সত্যতা পাওয়া যাবে। তিনি বলেন, "এভাবে সহ-শিক্ষা কার্যক্রমের প্রতিষ্ঠানগুলোকে গুপ্ত রাজনীতি'র আতুর ঘর হিসেবে ব্যবহার করতে দেয়া হবে না। অচিরেই গুপ্তদের মুখোশ উন্মোচন করা হবে।"

তিনি দাবি করেন, সত্যিকারের সাধারণ শিক্ষার্থী অথবা যারা প্রকাশ্য রাজনীতিতে সম্পৃক্ত, উভয়েরই মেধা ও যোগ্যতা অনুযায়ী সাংবাদিক সমিতি, ডিবেটিং সোসাইটি সহ ক্যাম্পাসকেন্দ্রিক সব সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে অবাধ প্রবেশিধার নিশ্চিত করতে হবে।

এক শ্রেণির অরাজনৈতিক সংগঠনের পদধারী যারা গুপ্ত মোনাফেকদের জাকাতের টাকায় জীবন জীবিকা নির্বাহ করে শিবিরের ঢাল হিসেবে ছাত্রদলকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্ররোচিত করবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি অনুরোধ করেন। রাকিব বলেন, অরাজনৈতিক সংগঠনগুলোকে গুপ্ত রাজনীতি মুক্ত করতে হবে। অন্যথায়, ক্যাম্পাসকেন্দ্রিক অনাকাঙ্খিত প্রেক্ষাপটে যারা শিবিরের বি টিম হিসেবে ছাত্রদলকে মোকাবিলা করতে আসবে, তাদেরকে আজ থেকে কোন ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, গুপ্ত রাজনীতিতে জড়িত হয়েও যারা অরাজনৈতিক সংগঠনগুলো দখল করে শিবিরের রাজনীতি প্রতিষ্ঠা করছে তাদের হাত থেকে এই সংগঠনগুলো উদ্ধার করে সাধারণ শিক্ষার্থীদের হাতে ফিরিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ প্রশাসনের নিকট হস্তান্তর এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ নিশ্চিত করার জন্য প্রশাসনকে সহযোগিতা করার জন্য সব শিক্ষার্থীদের অনুরোধ করেন।

যারা নিরপেক্ষতার আড়ালে ক্যাম্পাসভিত্তিক সংগঠনগুলোতে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের আন্ডারগ্রাউন্ড ইউনিট হিসেবে কাজ করে, মব সংস্কৃতি, গালাগালা বা গুপ্ত রাজনীতিকে প্রশ্রয় দেয়, সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে তাদের কর্মকাণ্ড গোপন থাকবে না। তিনি বলেন, "সময়ই তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করবে এবং সেই অনুযায়ী আইন ও সাংগঠনিক বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।" সেজন্য প্রতিটি ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী তথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা-কর্মীদের সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করেন।

রাবিতে সাংবাদিকের ওপর হামলার ঘটনা উল্লেখ করে রাকিব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কোন অন্যায়কে প্রশ্রয় দেয় না। গত রোববার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ছাত্রদল সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে। তবে তিনি প্রশ্ন করেন, "এই ঘটনার নেপথ্যে জড়িত শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কি ধরনের ব্যবস্থা গ্রহণ করে, আমরা সেটা দেখার জন্য অপেক্ষা করছি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আপত্তিকর এআই ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


আপত্তিকর এআই ভিডিও নিয়ে মুখ খুললেন জাহ্নবী কাপুর

বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর, যিনি ‘দেবারা’ সিনেমায় জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছেন, এবার আলোচনায় এসেছেন একটি আপত্তিকর ভিডিওর কারণে। এই ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি হয়েছে এবং এটি সিনেমাটির ‘চুট্টামাল্লে’ গানের দৃশ্য ব্যবহার করে তৈরি করা হয়েছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের বেশ কয়েকজন তারকা ইতোমধ্যে প্রতিবাদ জানিয়েছেন। এবার জাহ্নবী নিজে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন।

জাহ্নবী ইনস্টাগ্রামে একটি লিখিত বার্তায় উল্লেখ করেন, "প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মতি ছাড়া বিকৃত বা আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেকটি রূপ।" তিনি আরও বলেন, নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া, এসবই যৌন নিপীড়নের একটি রূপ। জাহ্নবী জানান, "আমাদের ইন্ডাস্ট্রির প্রায় প্রতিটি নারীই এরকম কোনো না কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। আর সবখানেই নারীরা এমন আচরণের শিকার হচ্ছেন।"

নারীর শরীর, ব্যক্তিগত সিদ্ধান্ত ও সম্মতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "একজন নারী কোনো বিষয়ে সম্মতি দিলেও পরবর্তী সময়ে তার সিদ্ধান্ত পরিবর্তনের অধিকার রয়েছে। তার ‘না’কে যেকোনো পরিস্থিতিতে সম্মান করতে হবে।" জাহ্নবী আরও বলেন, "একজন নারী ছোট পোশাক পরেছেন বলেই তার শরীরের ব্যক্তিগত পরিসরে প্রবেশ বা আপত্তিকরভাবে ছবি ধারণের অনুমতি কেউ পেয়ে যান না।"

তিনি উল্লেখ করেন, "একজন নারী কী পরবেন, কোন বিষয়ে স্বাচ্ছন্দ্যবোধ করবেন এবং নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন এসব একান্তই তার ব্যক্তিগত অধিকার।" সাম্প্রতিক এআই-নির্মিত ভিডিওর ঘটনাকে বৃহত্তর একটি সমস্যার অংশ হিসেবে উল্লেখ করে জাহ্নবী বলেন, "ডিজিটাল প্ল্যাটফর্মে নারীদের প্রতি হুমকি ও হয়রানি বাড়লেও বাস্তব জীবনেও নারীদের নিরাপত্তা এখনো বড় উদ্বেগের বিষয়।"

পুরুষদের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, "শুধু নারীদের বা মেয়েদের নিরাপদ থাকার পরামর্শ দিলেই হবে না; একই সঙ্গে যে মানসিকতা অন্যের সীমারেখা লঙ্ঘনকে বৈধ মনে করে, সেটিও বদলাতে হবে।"

এ সময় এআই-নির্মিত ওই আপত্তিকর ভিডিওর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীকে ধন্যবাদ জানান জাহ্নবী। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার প্রতিবাদ জানানো তারকাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

বার্তার শেষদিকে নারীর প্রতি সম্মান ও ব্যক্তিস্বাধীনতার প্রশ্ন তুলে জাহ্নবী বলেন, "একজন নারী শুধু একজন মানুষ হিসেবে সম্মান পাওয়ার অধিকার রাখেন। তার শরীর যখন তার নিজের, তখন তার ছবি, সীমারেখা ও সিদ্ধান্তও তার নিজের।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস কার্যক্রম স্থগিতের ইঙ্গিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


কিয়েভে যুক্তরাষ্ট্রের দূতাবাস কার্যক্রম স্থগিতের ইঙ্গিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর

ইউক্রেনের রাজধানী কিয়েভে চলমান হামলার প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করার কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি উল্লেখ করেন, যদি নিরাপত্তা হুমকি অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছায়, তবে মার্কিন কূটনৈতিক মিশনের কার্যক্রম স্থগিত করার সম্ভাবনাও অস্বীকার করেননি।

রাশিয়ার সাম্প্রতিক সতর্কবার্তার প্রেক্ষিতে কিয়েভে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের শহর ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এসব মন্তব্য করেন।

রুবিও বলেন, "কিয়েভে আমাদের দূতাবাসের উপস্থিতি রয়েছে। সেখানে আমাদের কূটনীতিকদের অবস্থান করা কতটা নিরাপদ, তা আমরা নিজ থেকেই নির্ধারণ করব।" তিনি রাশিয়ার সতর্কবার্তাকে নতুন কিছু নয় বলে উল্লেখ করে বলেন, "রাশিয়ান পক্ষ থেকে কয়েক মাস ধরেই কূটনৈতিক মিশনগুলোকে কিয়েভ ছাড়ার পরামর্শ দেওয়া হচ্ছে। রাজধানী কিয়েভ নিয়মিত হামলার শিকার হচ্ছে—এ ঘটনা কারোর জন্যই নতুন কোনো বিষয় নয়।"

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে জানান, বিশ্বের প্রতিটি দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশনের নিরাপত্তা পরিস্থিতি প্রতিদিন গুরুত্বের সাথে বিশ্লেষণ করা হয়। যদি পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা কৌশলে পরিবর্তন আনার প্রয়োজন হয়, তবে মার্কিন প্রশাসন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে, কিয়েভ দূতাবাসের বিষয়ে এখন পর্যন্ত কোনো পরিবর্তন করা হয়নি বলে তিনি জানান।

এর আগে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ সতর্ক করে বলেন, কিয়েভে পরিস্থিতি যে কোনো সময়ের জন্য ঝুঁকিপূর্ণ এবং বিদেশি দূতাবাসগুলোকে সব ধরনের মাধ্যম ব্যবহার করে সতর্ক করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এই অবস্থায় দূতাবাস খোলা রাখা বা বন্ধ করার সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশগুলোর নিজস্ব বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


কেরানীগঞ্জে শ্রমিকদের বকেয়া বেতন ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি

বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং শ্রমিকদের বিরুদ্ধে ‘মিথ্যা’ চুরি মামলা প্রত্যাহারের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ‘সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস’-এর কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা থেকে প্রতিষ্ঠানটির মূল কার্যালয়ে কাজ বন্ধ রেখে আন্দোলনে নামেন কয়েক শতাধিক শ্রমিক।

শ্রমিকদের অভিযোগ, কর্তৃপক্ষ গত মে মাস থেকে টানা ৫ মাস ধরে তাদের বেতন বন্ধ রেখেছে। বকেয়া বেতনের বিষয়ে কথা বললে বারবার আশ্বাস দিলেও এখন তারা টালবাহানা করছেন। উল্টো বেতন পরিশোধ না করে শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে এবং গত ৪ অক্টোবর কেরানীগঞ্জ মডেল থানায় মিথ্যা চুরি মামলা দায়ের করেছে কর্তৃপক্ষ।

কর্মসূচিতে প্রতিষ্ঠানের লেবার ইনচার্জ আফজাল হোসেন বলেন, ‘বিগত তিন মাস ধরে কোনো বেতন পাচ্ছি না। মা খুব অসুস্থ, জরুরি ভিত্তিতে অপারেশন করানো দরকার। মালিকপক্ষের কাছে কাকুতি-মিনতি করেও টাকা পাইনি। কেবল আমরা তিন ইনচার্জই কম্পানির কাছে পাওনা ২৪ লাখ টাকা। বেতন না পাওয়ায় এখন পরিবার নিয়ে মারাত্মক আর্থিক সংকটে দিন কাটছে।’

অডিট প্রধান আব্দুল গাফফার জানান, তারা চরম মানবেতর জীবনযাপন করছেন। অসুস্থ স্ত্রীর চিকিৎসা ও সন্তানের লেখাপড়ার খরচ চালাতে পারছেন না। পারিবারিক সমস্যার কারণে একদিন কাজে আসতে না পারায় তাকে শোকজ করা হয়েছে। হিসাব বুঝিয়ে দিতে বললেও তা না দিয়ে উল্টো তাদের ওপর মামলা ও হামলা হচ্ছে।

গাড়ি চালক মমিনুল ইসলাম বলেন, ‘কারো তিন-চার মাস, আবার কারো পাঁচ মাসের বেতন বকেয়া। দিনরাত গাড়ি চালিয়ে কোম্পানির সেবা করলেও বিপদের দিনে তাদের পাশে পাচ্ছি না। এখন বকেয়া বেতন চাইলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে। বাধ্য হয়ে জমি বন্ধক রেখে সংসার চালাতে হচ্ছে। বাসা ভাড়া দিতে না পেরে পরিবার গ্রামে পাঠিয়ে দিয়েছি; পাওনাদারের ভয়ে নিজের বাসায় চোরের মতো রাত কাটাতে হয়।’

কর্মচারীরা হুশিয়ারি দিয়ে জানান, দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং বকেয়া বেতনের সুনির্দিষ্ট সমাধান না হওয়া পর্যন্ত তাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে।

সদাগর এক্সপ্রেসের চিফ অপারেটিং অফিসার (সিওও) এমদাদুল ইসলাম বলেন, ‘কম্পানির মালিকানা পরিবর্তনের সময় নতুন মালিক সকল কর্মচারীর বকেয়া পরিশোধের দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু এখন তিনি সাফ জানিয়ে দিচ্ছেন বেতন দেবেন না এবং নতুন লোক নেওয়ার হুমকি দিচ্ছেন। এছাড়া স্থানীয় বখাটে ও কিশোর গ্যাং দিয়ে আমাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। ন্যায্য পাওনা চাওয়ায় শ্রমিকদের ওপর একটি ভিত্তিহীন চুরি মামলা দেওয়া হয়েছে।’

তিনি জানান, এসব অন্যায় আচরণ ও নিরাপত্তার অভাবে শ্রমিকদের পক্ষ থেকে থানায় একটি পাল্টা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এবিষয়ে সদাগর এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও কারো বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%