ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বেলজিয়াম ও নেদারল্যান্ডস অবৈধ ইসরায়েলি বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে


বেলজিয়াম ও নেদারল্যান্ডস অবৈধ ইসরায়েলি বসতির পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে

দখলীকৃত পশ্চিম তীরে অবৈধ ইসরায়েলি বসতিতে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপের দুই দেশ, বেলজিয়াম ও নেদারল্যান্ডস।

আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও স্পেনের সাম্প্রতিক পদক্ষেপের ধারাবাহিকতায় এই দুটি দেশের কঠোর সিদ্ধান্তটি এসেছে।

এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক আইন ও নীতিমালার আলোকে গৃহীত হয়েছে। আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) ২০২৪ সালের জুলাই মাসে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বকে "অবৈধ" হিসেবে চিহ্নিত করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দখলীকৃত ভূমিতে ইসরায়েলি বসতি স্থাপন এবং সেনা ফাঁড়ি নির্মাণ সম্পূর্ণ বেআইনি।

আরও পড়ুন: মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ফলাফল মানবেন কি ট্রাম্প?

বিশ্বজুড়ে দখলদারিত্বের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে ইতোমধ্যে এক ডজনেরও বেশি দেশ ইসরায়েলি অবৈধ বসতির পণ্য আমদানির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে।

এই নতুন পদক্ষেপটি আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর সম্ভাবনা তৈরি করেছে বলে মনে করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে বিজেপি নেতার মুসলিমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে রাজনৈতিক তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪১ পি.এম


ভারতে বিজেপি নেতার মুসলিমদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যে রাজনৈতিক তোলপাড়

সম্প্রতি ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের রাজধানী ভোপালে অনুষ্ঠিত এক জনসভায় বিজেপি বিধায়ক রামেশ্বর শর্মা কথিত ‘লাভ জিহাদ’ (হিন্দু নারীদের ধর্মান্তরিত করার কাল্পনিক অভিযোগ) এর অজুহাতে মন্তব্য করেছেন যে, মুসলিম যুবকদের একা একা গরবা অনুষ্ঠানে অংশগ্রহণ করা উচিত নয়। তিনি বলেন, যদি তারা আসতেই চান, তবে নিজেদের পরিবারের বোন ও মেয়েদেরও সঙ্গে নিয়ে আসা উচিত। তিনি আরও যোগ করেছেন, "আমাদের ছেলেরাও প্রস্তুত রয়েছে।"

বিধায়কের এই মন্তব্যের পর সভাস্থলে উপস্থিত তার সমর্থকরা উল্লাসে ফেটে পড়ে। বিজেপি বিধায়কের এই বক্তব্য প্রকাশ্যে আসার পর ভারতের রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস এবং এআইএমআইএম এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে একে চরম ধর্মীয় মেরুকরণ সৃষ্টির অপচেষ্টা এবং মুসলিম সম্প্রদায়ের প্রতি কুরুচিকর আক্রমণ বলে অভিহিত করেছে।

রাজনৈতিক প্রতিবাদের পাশাপাশি নাগরিক সমাজ ও নেটিজেনরা বিধায়কের এই বক্তব্যকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। তাদের মতে, এই বক্তব্যের মাধ্যমে নারীদের সম্মানকে কার্যত সামাজিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করার এক কুরুচিকর ইঙ্গিত দেওয়া হয়েছে, যা চরম লিঙ্গবৈষম্যমূলক ও অবমাননাকর।

ভোপাল সেন্ট্রালের কংগ্রেস বিধায়ক আরিফ মাসুদ অত্যন্ত কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, "রামেশ্বর শর্মার এই মন্তব্য অত্যন্ত নোংরা ও জঘন্য। আমি কেবল এটুকুই বলব—নিজের স্বভাব শুধরে নিন। মুখ থেকে এমন নোংরা কথা উগড়ানো বন্ধ করুন। প্রথমত, সাধারণ মুসলমানেরা গরবা অনুষ্ঠানে যায় না, গরবার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। যে ধরণের ভাষা ব্যবহার করা হয়েছে তা চরম আপত্তিকর।"

অন্যদিকে, এআইএমআইএম-এর মধ্যপ্রদেশ সভাপতি মহসিন আলী খান তীব্র আক্রমণ চালিয়ে বিধায়ককে দেশের সংবিধান পড়ার পরামর্শ দেন।

তিনি প্রশ্ন তোলেন, "এই ধরণের উসকানিমূলক বক্তব্য দেশ ভাগ করার চক্রান্ত। রামেশ্বর শর্মা যদি মুসলমানদের নিজেদের বোন ও মেয়েদের গরবায় আনার কথা বলেন, তবে বিজেপির নিজস্ব মুসলিম নেতারা—যেমন শাহনেওয়াজ হোসেন বা সৈয়দ জাফর ইসলামরা কি তাদের নিজেদের বোন-মেয়েদের গরবা অনুষ্ঠানে নিয়ে যাবেন?"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


কারূশ্রী জুয়েলার্স চুরির ঘটনায় ৫ ভরি স্বর্ণ উদ্ধার সহ গ্রেফতার ৮

রাজশাহীর সাহেববাজার স্বর্ণপট্টির কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনায় আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। এ নিয়ে উদ্ধার হয়েছে ৩১ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও চোরাই স্বর্ণ-রুপা বিক্রির ২৫ লাখ টাকা। ঘটনায় চুরিতে জড়িত থাকার অভিযোগে সাতজন এবং চোরাই মাল কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।
তিনি জানান, গত ১৯ জুন ভোরে কারূশ্রী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটে। মামলার এজাহার অনুযায়ী ১০ থেকে ১২ জনের একটি দল দোকানের সামনে জটলা তৈরি করে এবং পরে পাশের দেয়াল কেটে ভেতরে ঢোকে। তারা সিন্দুক থেকে প্রায় ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, তিন বক্স নাকফুল ও ২০ লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় দোকান মালিক তুর্য সরকার বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন।
তদন্তে ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট সমন্বিতভাবে কাজ করে। গত ৮ সেপ্টেম্বর খুলনার লবণচড়া এলাকা থেকে রুস্তম আলী শেখ (৬৪) গ্রেফতারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়।
এর আগে, ৯ সেপ্টেম্বর গ্রেপ্তার স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানের দোকান থেকে ২৬ ভরি ৭ আনা স্বর্ণ, ৬২ ভরি রুপা ও ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়। পরে ১৬ সেপ্টেম্বর তাঁতীবাজার থেকে আরও ৫ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। গ্রেফতার চারজন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। বাকি মালামাল উদ্ধার ও অন্যদের শনাক্তে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


রাজশাহীতে মামলার ১২ ঘণ্টায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ রাহাদুর রহমান নয়নকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-৫।
সোমবার (২১ সেপ্টেম্বর) মামলা রুজুর পর ২১ সেপ্টেম্বর দিনগত রাত ২টার দিকে নগরীর রাজপাড়া থানার নিমতলা ঘোষমাহাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার বিকালে এসআরবি-৫, সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, ভুক্তভোগীর মায়ের অভিযোগের ভিত্তিতে ২১ সেপ্টেম্বর রাজপাড়া থানায় নয়নসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়।
অভিযোগে বলা হয়েছে, ভুক্তভোগীর সঙ্গে নয়নের আগে প্রেমের সম্পর্ক ছিল। বিয়ে ও বিচ্ছেদের পর এফিডেভিট করার কথা বলে গত ১৫ জুলাই তাঁকে বিলসিমলা এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ১৯ সেপ্টেম্বর ভুক্তভোগীকে দাশপুকুর মুজিবরের মোড়ের একটি ভাড়া বাসায় ডেকে নেশাজাতীয় দ্রব্য খাওয়ানোর পর অসুস্থ করা হয়। চিকিৎসা শেষে ২০ সেপ্টেম্বর তাঁকে আবার ওই বাসায় নিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারা এবং দণ্ডবিধির ২২৩ ও ৩২৮ ধারায় মামলা হয়েছে।
মঙ্গলবার সকালে গ্রেফতার নয়নকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে রাজপাড়া থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা অসম্ভব: সিপিবি সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া বিশ্বশান্তি প্রতিষ্ঠা অসম্ভব: সিপিবি সভাপতি

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন মন্তব্য করেছেন যে, বহুপক্ষীয় উদ্যোগ ছাড়া কোনো একক দেশ বা শক্তির পক্ষে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি উল্লেখ করেছেন যে, শান্তির পথ নির্মাণের জন্য বিভিন্ন দেশ ও জনগণের অভিজ্ঞতা, রাজনৈতিক প্রজ্ঞা এবং পারস্পরিক সহযোগিতাকে একত্রিত করতে হবে। এ লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।

বিশ্ব শান্তি দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চীনের হুবেই প্রদেশের উহান শহরের ইস্ট লেক আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক শান্তি সম্মেলন ও স্মরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সিপিবি সভাপতি আরও বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সামরিক সংঘাত, দখলদারি, পরাশক্তির প্রতিযোগিতা, অস্ত্র প্রতিযোগিতা এবং সামরিকীকরণের পাশাপাশি দারিদ্র্য, বৈষম্য, খাদ্য ও জ্বালানি নিরাপত্তাহীনতা এবং জলবায়ুসংকট বিশ্বশান্তির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। তিনি উল্লেখ করেন, শান্তিকে শুধুমাত্র যুদ্ধের অনুপস্থিতি হিসেবে দেখা উচিত নয়। সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক সমতা, গণতান্ত্রিক অধিকার এবং মানুষের খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও কাজের অধিকার নিশ্চিত করাও স্থায়ী শান্তির অপরিহার্য ভিত্তি।

কাজী সাজ্জাদ জহির চন্দন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, কোনো জনগণের স্বাধীনতা, মর্যাদা ও ন্যায্য আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। তিনি শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। রাষ্ট্রের সার্বভৌম সমতা, ভৌগোলিক অখণ্ডতা, অনধিকার হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে বহুপক্ষীয় ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

বিশ্বশান্তির জন্য সিপিবির পক্ষ থেকে ৭টি প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের ভিত্তিতে শান্তি ও নিরাপত্তা জোরদার করা, সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধান, অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণ এবং আরো ন্যায়সঙ্গত ও অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। এছাড়া শান্তি, উন্নয়ন ও অভিন্ন সমৃদ্ধিকে একসঙ্গে এগিয়ে নেওয়া; জলবায়ু ও পরিবেশগত সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো এবং শ্রমিক, কৃষক, নারী, যুব, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক কর্মীসহ জনগণের অংশগ্রহণ ও আন্তর্জাতিক সংহতি জোরদারের আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%