ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কুমিল্লায় অতিরিক্ত দামে ফল বিক্রির জন্য ৬ ব্যবসায়ীকে জরিমানা


কুমিল্লায় অতিরিক্ত দামে ফল বিক্রির জন্য ৬ ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ছয় ব্যবসায়ীকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে। এই জরিমানা করা হয়েছে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারার কারণে।

রবিবার (৪ অক্টোবর) দিনব্যাপী কান্দিরপাড় এলাকার ফলের দোকান, পুলিশ লাইনস ও ঝাউতলা এলাকায় এ অভিযান অনুষ্ঠিত হয়। অভিযানের সময় ফল, ডিম, সিলিন্ডার গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার তদারকি করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছারের নেতৃত্বে পরিচালিত অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করার পাশাপাশি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

অভিযানের ফলে মিজানের ফল দোকানকে ৫ হাজার টাকা, মায়ের দোয়া ফল বিতানকে ৫ হাজার টাকা, জাহির ফল দোকানকে ৩ হাজার টাকা, হোসেন ফল দোকানকে ৩ হাজার টাকা, গাজীপুর ফলের দোকানকে ৩ হাজার টাকা এবং মাইশা ফলের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, "ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।"

অভিযানের সময় ব্যবসায়ীদের পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি এবং পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৭ পি.এম


নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি নিহত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত হন হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা আইটি ইঞ্জিনিয়ার শাহ মো. আরদি (২৪)। তিনি যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন।

স্থানীয় সময় অনুযায়ী শনিবার (৩ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে, তিনি নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনার শিকার হন।

নিহত শাহ মো. আরদি চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি চুনারুঘাট অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের প্রতিষ্ঠাতা সভাপতি শাহ মো. ছাদেক মিয়ার ছোট ভাই শাহ মো. আসাদ মিয়ার বড় ছেলে।

পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে আরদি কাজ শেষ করে কর্মস্থল থেকে বাড়ির দিকে রওনা হন। এ সময় মেজর ডিগান এক্সপ্রেসওয়েতে ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে পরিবার, স্বজন ও যুক্তরাষ্ট্রে বসবাসরত চুনারুঘাটের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ : ডিসি জাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


জঙ্গল সলিমপুরকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ : ডিসি জাহিদ

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানিয়েছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে একটি পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি উল্লেখ করেছেন, দেশের অন্যান্য অঞ্চলের মতো এখানকার বাসিন্দাদেরও প্রয়োজনীয় নাগরিক সুবিধার আওতায় আনা হবে।

আজ রবিবার, জেলা প্রশাসক জঙ্গল সলিমপুরে চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে এসব মন্তব্য করেন। এ সময় তিনি আলীনগর প্রাথমিক বিদ্যালয় ও আলীনগর উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গেও আলোচনা করেন।

জাহিদুল ইসলাম বলেন, এক সময় জঙ্গল সলিমপুরকে ‘স্টেট উইদিন স্টেট’ হিসেবে উল্লেখ করা হতো। ৯ মার্চের আগে এখানে যে পরিস্থিতি ছিল, তা এখন পরিবর্তিত হয়েছে। ধীরে ধীরে এখানে স্বাভাবিক জনজীবন প্রতিষ্ঠা হচ্ছে।

জেলা প্রশাসক আরও জানান, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য ছয়টি সড়কের প্রায় ১৪ কিলোমিটার অংশ নির্মাণ করা হচ্ছে। এই কাজটি বাংলাদেশ সেনাবাহিনী পরিচালনা করছে এবং ইতিমধ্যে প্রায় ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

জাহিদুল ইসলাম বলেন, সড়কগুলোর নির্মাণ কাজ শেষ হলে মানুষের চলাচল সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে সরকারি সেবা পৌঁছানোও সহজতর হবে।

জঙ্গল সলিমপুরে ২৩টি সরকারি প্রতিষ্ঠানের কার্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে। কয়েকটি প্রতিষ্ঠানের জন্য ইতিমধ্যে সম্ভাব্য জায়গা নির্বাচন করা হয়েছে। জেলা প্রশাসক এদিন সেসব জায়গা, নির্মাণাধীন বিজিবি ক্যাম্প ও চলমান উন্নয়নকাজ পরিদর্শন করেন।

তিনি বলেন, আমরা জঙ্গল সলিমপুরকে পরিকল্পিতভাবে গড়ে তুলতে চাই। এখানকার মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি উন্নত নগরের প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

পরিদর্শনের সময় আলীনগর স্কুলের প্রধান শিক্ষক বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং শিক্ষকদের বেতনসংক্রান্ত বিষয় জেলা প্রশাসককে জানান।

জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শিক্ষক-কর্মচারীদের এক মাসের বেতনের অর্থ জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়ার ব্যবস্থা করা হবে। পরবর্তী মাসগুলোর বেতন নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

এদিন দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের ১০০টি স্কুলব্যাগ, ২০০টি ফলদ গাছের চারা, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ বিভিন্ন খেলার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীদের মধ্যে চকলেটও বিতরণ করা হয়।

পরিদর্শনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, জেলা শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, জেলা আনসার কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন এবং সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেরানীগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৮ পি.এম


কেরানীগঞ্জে প্রকাশ্যে ব্যবসায়িক অফিসে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

ঢাকার কেরানীগঞ্জে দিনদুপুরে একটি ব্যবসায়িক অফিসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় অফিসের মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি দখলের উদ্দেশ্যে পুরনো সাইনবোর্ড খুলে নতুন সাইনবোর্ড লাগানোর অভিযোগও পাওয়া গেছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার শাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী সজিব বেপারির অভিযোগ, ৪০ লাখ টাকা চাঁদা না পেয়ে স্থানীয় হানিফ মেম্বারের সহযোগিতায় বালুরচর গ্রামের সেলিম ওরফে ড্রেজার সেলিম, ওয়াসপুরের ফরহাদসহ প্রায় অর্ধশত লোক দুপুর ১২টার দিকে তার ব্যবসায়িক অফিসে হামলা চালায়। এসময় অফিসের সোফা, এসি, চেয়ার, টেবিল, ল্যাপটপ, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্র ও নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি।

পরে অফিসের পুরনো সাইনবোর্ড খুলে সেখানে নিজেদের সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়। ভুক্তভোগীর দাবি, জায়গাটি দখলের উদ্দেশ্যেই এ ঘটনা ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একজন মোহাম্মদ জিয়া জানান, বেলা সাড়ে ১১টার দিকে একদল লোক অফিসে ঢুকে ভাঙচুর করে মালামাল নিয়ে যায়। মাত্র ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে অফিসের এসি, সোফা, চেয়ার টেবিলসহ সম্পন্ন মালামাল সরিয়ে নেওয়া হয়। এসময় এলাকাবাসী এগিয়ে আসতে চাইলে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের বাধা দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

পরে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হলে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে মালামালগুলো ট্রাকে করে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়।

এদিকে সাইনবোর্ডে থাকা নম্বরে ফোন করে অভিযুক্ত ফরহাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে আরেক অভিযুক্ত সেলিম সাইনবোর্ড লাগানোর বিষয়টি স্বীকার করে লুটপাট ও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন।

সেলিম বলেন, তারা স্থানীয় হানিফ মেম্বারের কাছ থেকে ক্রয়সূত্রে জায়গাটির মালিক হয়েছেন। জায়গা দখল নিতে তারা সেখানে গিয়েছিলেন। তবে কোনো ভাঙচুর চালানো হয়নি, শুধু সাইনবোর্ড লাগিয়ে তারা চলে এসেছেন বলে দাবি করেন তিনি।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের একটি দল। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা ওসি নুরে আলম সিদ্দিকী জানান, ভুক্তভোগীরা থানায় এলে তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করে বের করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা মহিনুল ইসলাম গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


রাজশাহীতে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ নেতা মহিনুল ইসলাম গ্রেপ্তার

রাজশাহীর বাঘা এলাকায় সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী দায়ের করা মামলায় মহিনুল ইসলাম মহিন নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাউসা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া মহিনুল ইসলাম মহিন বাউসা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি বাউসা হারুন অর-রশিদ-শাহ্ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক (লাইব্রেরিয়ান) হিসেবে কর্মরত এবং বাউসা হেদাতীপাড়া গ্রামের মন্টু সরকারের পুত্র।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ কার্যক্রমের অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা বাউসায় মিছিল করার সময় স্থানীয় বিএনপির ওয়ার্ড সাধারণ সম্পাদক আনিসুর রহমানের অভিযোগের ভিত্তিতে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলার তদন্তে মহিনুল ইসলাম মহিনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আইনবিরোধী কর্মকাণ্ড পরিচালনা, বেআইনিভাবে মিছিল এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তদন্তের ভিত্তিতে মহিনুল ইসলাম মহিনকে গ্রেপ্তার করা হয়েছে।" তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%