ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

কেবিসির শুটিংয়ে ব্যস্ত অমিতাভ, হাঁটুর চোটের পর ঘুম নিয়েও সমস্যায়


কেবিসির শুটিংয়ে ব্যস্ত অমিতাভ, হাঁটুর চোটের পর ঘুম নিয়েও সমস্যায়

অমিতাভ বচ্চনের কাজের চাপ যেন কখনো কমছে না। সম্প্রতি তিনি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ (কেবিসি)-র শুটিংয়ের সময় হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছেন। এখন তিনি জানাচ্ছেন, কাজের কারণে ঠিকমতো ঘুমাতেও পারছেন না।

নিজের ব্লগে অমিতাভ উল্লেখ করেছেন, শরীরের সুস্থতার জন্য রাতের ঘুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের মাধ্যমে শরীর পুনরুদ্ধার করে। কিন্তু কাজের ব্যস্ততার কারণে ঘুমানোর জন্য পর্যাপ্ত সময় বের করতে পারছেন না তিনি।

অমিতাভ লিখেছেন, রাতের ঘুম শরীরকে মেরামত করার একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তবে সেই ঘুমের জন্য সময় বের করা এখন তার জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি দ্রুত ঘুমিয়ে ভোরে উঠে আবার কাজে ফেরার চেষ্টা করছেন।

আরও পড়ুন: ছবি-কবিতায় কাকদের বাঁচিয়ে রাখতে চান অভিনেত্রী ভাবনা

শুধু কাজের চাপ নয়, এই সময় বিভিন্ন চিন্তাভাবনাও তার মনে ঘুরছে। জীবনে একসময় যেসব লক্ষ্য ঠিক করেছিলেন, সেগুলো অর্জনের তাগিদ তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর ফলে বিশ্রামের সময়ও কমে যাচ্ছে।

এর আগে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেটে হাঁটুতে চোট পাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। অনুষ্ঠানের একটি পর্বে নিজের আসনের দিকে এগিয়ে যাওয়ার সময় দ্রুত বসে পড়তে দেখা যায় তাকে। পরে অমিতাভ জানান, শুটিংয়ের সময় পিছলে পড়ে তার হাঁটুতে চোট লাগে।

নিজের বা হাঁটুর দিকে ইঙ্গিত করে তিনি জানান, চোট গুরুতর নয়। তবে দাঁড়িয়ে অনুষ্ঠান পরিচালনা করতে তার সামান্য অসুবিধা হচ্ছিল। সাধারণত কেবিসির মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে প্রতিযোগীদের সঙ্গে কথা বলেন অমিতাভ। কিন্তু চোটের কারণে সেদিন বসেই পর্বের শুরু করেন তিনি।

অমিতাভের এই পরিস্থিতিতে দর্শকদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তিনি তাদের আশ্বস্ত করেছেন। এরপরও কাজ থেকে বিরতি নেননি এই অভিনেতা।

আরও পড়ুন: ‘আমি আলিয়া বা দীপিকা নই’, কেন বললেন রাধিকা আপ্তে?

হাঁটুর চোটের কয়েক দিন পর মুম্বইয়ের একটি বই প্রকাশের অনুষ্ঠানে স্ত্রী জয়া বচ্চনের সঙ্গে দেখা যায় তাকে। সেখানে বর্ষীয়ান গীতিকার ও পরিচালক গুলজারও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হাসি-ঠাট্টায় অংশ নিতে দেখা যায় অমিতাভকে।

একদিকে হাঁটুর চোট, অন্যদিকে ঘুমের অভাব—সব মিলিয়ে শরীরকে বিশ্রাম দেওয়ার প্রয়োজনীয়তা নিজেই যেন মনে করিয়ে দিলেন ৮৩ বছর বয়সি এই অভিনেতা। তবুও কাজের প্রতি তার ব্যস্ততা যে এখনও আগের মতোই, তার সাম্প্রতিক ব্লগই তার প্রমাণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের সতর্কতা: সউদী আকাশসীমা বিমান সংস্থাগুলোর জন্য নিরাপদ নয়

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৯ পি.এম


হুথিদের সতর্কতা: সউদী আকাশসীমা বিমান সংস্থাগুলোর জন্য নিরাপদ নয়

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সউদী আরবের আকাশসীমা আর নিরাপদ নেই বলে একটি চরম সতর্কবার্তা জারি করেছে। তারা বলেছে, রিয়াদের "আগ্রাসন" অব্যাহত থাকলে, বিমান সংস্থাগুলোকে সউদী আকাশসীমা দিয়ে চলাচলের সময় ঝুঁকির সম্মুখীন হতে হবে।

সোমবার হুথি নিয়ন্ত্রিত একটি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, হুথিদের সামুদ্রিক সমন্বয় সংস্থা (Maritime Coordination Body) বিভিন্ন এয়ারলাইন্সের উদ্দেশ্যে এই জরুরি বার্তা প্রচার করেছে।

সম্প্রতি ইয়েমেনে সউদী সমর্থিত সরকারি বাহিনী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে। এই অভিযানের প্রতিক্রিয়া হিসেবে হুথিদের পক্ষ থেকে বিমান চলাচলে এ ধরনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

তবে হুথিদের এই হুমকি ও হুঁশিয়ারির বিষয়ে সউদী সরকারের মিডিয়া অফিসের সাথে যোগাযোগ করা হলেও, তাৎক্ষণিকভাবে তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: রয়টার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩০ পি.এম


দুর্যোগে নারী-কিশোরীর নিরাপত্তায় ওরিয়েন্টেশন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চর কিং ইউনিয়নে দুর্যোগকালে নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিতকরণে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা কমিটি, গ্রাম পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকদের নিয়ে চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে দিনব্যাপী  চর কিং ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ৫ অক্টোবর দিনব্যাপী এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশন নেটওয়ার্ক-প্রান এর উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়। চর কিং ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্র থেকে মোট ২৫ জন স্থানীয় প্রতিনিধি এতে অংশগ্রহণ করেন।

ওরিয়েন্টেশনের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। এরপর দুর্যোগের প্রেক্ষাপটে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি, নারী ও কিশোরীদের বিশেষ ঝুঁকি এবং তাদের নিরাপত্তায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান
 
দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা, প্রথম ভেটেরিনারিয়ান হিসেবে স্বীকৃতি পেলেন ড. বাহানুর
 
 
 
 
 
 
দেশসেরা গুণী শিক্ষক হিসেবে সরকারি সম্মাননা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. বাহানুর রহমান। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে।
 
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অধ্যাপক ড. মো. বাহানুর রহমানসহ সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের হাতে ক্রেস্ট ও সম্মাননাপত্র তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
 
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য। একই সঙ্গে তিনি নবগঠিত ‘স্কুল অব ভেটেরিনারি সায়েন্স অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি’র ডিন এবং বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তিনি বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের (বিভিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রীয় পর্যায়ে এই প্রথম কোনো ভেটেরিনারিয়ান, শিক্ষক হিসেবে এ সম্মাননা পেয়েছেন তিনি।
 
অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, ‘একটি বিশ্ববিদ্যালয়ের মূল উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষা, শিক্ষক ও গবেষণা। শিক্ষক-শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় শিক্ষা ও গবেষণার মান উন্নত হয়। বর্তমান বিশ্বে টিকে থাকতে নতুন উদ্ভাবন ও প্রযুক্তির বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, শিক্ষার্থী ও শিক্ষকবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’
 
তিনি বলেন, ‘শিক্ষকদের দায়িত্ব শিক্ষার্থীদের যথাযথ দিকনির্দেশনা দিয়ে সুনাগরিক ও বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু জ্ঞান সৃষ্টি ও বিতরণ নয়, সেই জ্ঞানকে প্রায়োগিক রূপ দিয়ে মানুষের কাছে পৌঁছে দেওয়া। বিশেষ করে কৃষিবিষয়ক জ্ঞান ও প্রযুক্তি কৃষকের কাছে পৌঁছে দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখাই আমাদের অন্যতম লক্ষ্য।’
 
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এবার দেশের বিভিন্ন পর্যায়ের ১০১ জন গুণী শিক্ষককে জাতীয়ভাবে সম্মানিত করেছে সরকার। সম্মাননার অংশ হিসেবে প্রত্যেক শিক্ষককে দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।
 
জাতি গঠন, শিক্ষা ও জ্ঞানচর্চায় শিক্ষকদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্ব শিক্ষক দিবসে এ সম্মাননার আয়োজন করা হয়। আগে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হলেও এবার এর পরিধি বাড়িয়ে ১০১ জন শিক্ষককে সম্মানিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে ৩২ দল নিয়ে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

সোমবার, ৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


ফেনীতে ৩২ দল নিয়ে ডে-নাইট ফুটবল টুর্নামেন্ট

ফেনীতে ৩২টি দল নিয়ে শুরু হয়েছে ডে-নাইট ফুটসাল ফুটবল টুর্নামেন্ট। সোমবার দিনব্যাপী প্রথম রাউন্ডের খেলাগুলো ফেনীর খেলিও টার্ফে অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে ফেনীর বিভিন্ন এলাকার ৩২টি দল।

সোমবার সকাল ১০টায় টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা যুবদলের আহ্বায়ক নাছির উদ্দীন খন্দকার।

ওসমান গনী রাসেলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এর জুনিয়র সহ সভাপতি ও স্টার লাইন গ্রুপের পরিচালক মাইন উদ্দিন, ব্যবসায়ী কল্যাণ সমিতির সেক্রেটারি মতিউর রহমান সোহেল, ব্যাবসায়ী - সংগঠক নাসিম আনোয়ার জাকি ,ছাত্রনেতা মজুমদার রশিদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির প্রধান আজগর আলী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবক নূরনবী হাসান, নুর করিম মুন্না, আবদুল কাইয়ুম সোহাগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন নুরুল আমিন সজিব, জহিরুল ইসলাম পিয়াস, দিদারুল ইসলামসহ টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার রাত ৯টায়। জমজমাট এই ফুটসাল আসরের ফাইনাল ঘিরে ইতোমধ্যে ক্রীড়াপ্রেমীদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করেন। অয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%