০১:৩৪ এম
মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, ‘আজকে বিরোধী দল অযথা কাল্পনিক আস্ফালন করেছেন। আমরা বিরোধী দলের উদ্দেশে বলতে চাই, শান্ত থাকুন, দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
জ্বালাও-পোড়াও করে ওই ফ্যাসিবাদের চরিত্রে যাবেন না।’
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রাজশাহীবাসী: রাসিক প্রশাসক
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলার আইসড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভিত বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, ‘আমরা আর বাংলাদেশে জ্বালাও-পোড়াও দেখতে চাই না। আমরা কোনো সিল মারা নির্বাচন দেখতে চাই না।
আমরা কোনো জোর-জবরি শাসনও দেখতে চাই না। শান্ত হোন, হুঁশে আসেন, বেহুঁশ হবেন না।’
আযম খান বলেন, ‘আমাদের সরকার সেবকের সরকার। আমরা সেবা করব।
আরও পড়ুন: অপ্রতিম হত্যা মামলার চার্জশিট শিগগিরই দাখিল হবে: কুমিল্লা পুলিশ সুপার
পাঁচ বছর পরে আবার তত্ত্বাবধায়ক সরকার অবাধ ও নিরপেক্ষ নির্বাচনে আবার জনগণের কাছে যাব। জনগণ যদি আমাদের ভোট দেয় আসব। আপনাদের ভোট দিলে আসবেন। জ্বালাও-পোড়াও করে অযথা ওই সচিবালয়-মন্ত্রনালয় ঘেরাও করে দেশটাকে অস্থিতিশীল করবেন না। কথা খুব পরিষ্কার।
’তিনি আরো বলেন, ‘যেমন পার্লামেন্টে দায়িত্বশীল আচরণ করেন আমরা বারবার ধন্যবাদ জানিয়েছি। তেমনি পার্লামেন্টের বাইরে মাঠের আন্দোলনে দায়িত্বশীল আচরণ করেন। এটাই বাংলাদেশের মানুষ চায়, বাংলাদেশের মানুষ আশা করে। আপনাদের বলব আমাদের সরকারের সঙ্গে থাকুন, ঐক্যবদ্ধ থাকুন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকুন। আমরা একটি সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আপনাদের উপহার দেব ইনশাআল্লাহ।’
বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি সৈয়দ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন, বাসাইল থানার ওসি আলমগীর কবির, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাবেক সভাপতি এনামুল করিম অটল, বাসাইল পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।
আরও পড়ুন: বাকেরগঞ্জে প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনের প্রশিক্ষণ সম্পন্ন, সনদ বিতরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন