১০:২১ পি.এম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দীন সরকার বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিবাদীরা যেন আন্দোলনের নামে সাধারণ শ্রমিকদের সঙ্গে মিশে জানমালের ক্ষতি করতে না পারে, সেদিকে নজর রাখা জরুরি। তিনি সকলকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।
গাজীপুরের টঙ্গীতে পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল থেকে তিনি এই আহ্বান জানান।
বুধবার বেলা ১১টার দিকে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড থেকে শুরু হয়ে মিছিলটি টঙ্গী ফায়ার সার্ভিসের সামনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: ছাত্রীদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দা জানালেন এমপি নূরুন্নিসা
মিছিলে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি, মাহবুব রহমান, আলী আহমেদ টুক্কু, শাহিন আলম, ফারুক আহমেদ ও সানজিত আহমেদ মিথুনসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন