ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ২ থেকে ৩১ ডিসেম্বর, ফল প্রকাশও একই সময়ে


এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ২ থেকে ৩১ ডিসেম্বর, ফল প্রকাশও একই সময়ে

আগামী ২ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই সময়ে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফলও প্রকাশিত হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ ও ফলাফল প্রকাশ আগামী ২ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হবে।

এর আগে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ৩১ অক্টোবর ঘোষণা করা হয়েছিল। ঘোষিত ফলাফলে দেখা যায়, এই বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। এছাড়া, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী। মাদরাসা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ, যেখানে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ২৫০ জন। কারিগরি শিক্ষা বোর্ডের পাসের হার ৪৯ দশমিক ৪৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ জন শিক্ষার্থী।

আরও পড়ুন: অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

তবে, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ লাখ ৯৮ হাজার ৪০ শিক্ষার্থী এক বিষয়ে এবং ১ লাখ ২৪ হাজার ৮৬৫ জন দুই বিষয়ে অকৃতকার্য হয়েছেন। ফলাফল ঘোষণার দিন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়ার কথা জানান। এর পরিপ্রেক্ষিতে, এইচএসসিতে অকৃতকার্য মোট ৪ লাখ ২২ হাজার ৯০৫ জনের পুনঃপরীক্ষা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৫ পি.এম


ডেঙ্গুতে আরো ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

গত ২৪ ঘণ্টার মধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭০ জন রোগী। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩৩ জনে পৌঁছেছে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের মাধ্যমে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৯০০ জন রয়েছেন, যা সর্বাধিক। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৫২ জন, খুলনায় ২৯৪ জন, রাজশাহীতে ১৫৩ জন, বরিশালে ১৮৩ জন, ময়মনসিংহে ৯৫ জন, রংপুরে ৭১ জন এবং সিলেটে ২২ জন রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২ নভেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৩৮ হাজার ৮৯৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ৩২ হাজার ৪৯৯ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গুরোগী ভর্তি আছেন।

এছাড়া, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছরে ডেঙ্গুজনিত কারণে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের শর্ত মানলে দুই দিনে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্রের শর্ত মানলে দুই দিনে হরমুজ প্রণালি খুলতে প্রস্তুত ইরান

ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ (বাসস/এএফপি) : যুক্তরাষ্ট্র যদি ইরানের শর্তগুলো মেনে নেয়, তাহলে তেহরান দুই দিনের মধ্যে কৌশলগত হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। সোমবার এই তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই।

এএফপি থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, তিনি উল্লেখ করেন, ‘দুই দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়নের সম্ভাবনা ইরানের সদিচ্ছাপূর্ণ অবস্থানের আরেকটি প্রমাণ।’

বাকাই আরও বলেন, ‘আমরা স্পষ্ট করে জানিয়েছি, যদি যুক্তরাষ্ট্র ইরানের দাবিগুলো পূরণ করে, তাহলে অল্প সময়ের মধ্যে হরমুজ প্রণালির নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠা এবং আলোচনার প্রক্রিয়া আবার শুরু করা সম্ভব হবে।’

তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা বিনিময় অব্যাহত রয়েছে। তবে, ইরানের দাবিগুলো মেনে নেওয়ার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।

তিনি বলেন, ‘শুধু তখনই আমরা পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা করতে পারব।’

ফেব্রুয়ারির শেষের দিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে।

ইরানের অনুমতি ছাড়া প্রণালিটি অতিক্রমের চেষ্টা করা জাহাজগুলোকে নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত করছে তেহরান। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করেছে।

গত সেপ্টেম্বরে ইরান প্রথমে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করে, যা কাতারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছানো হয়। ওই পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি ইরানের দাবিগুলো মেনে নেয়, তাহলে ষষ্ঠ দিনে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার কথা ছিল।

ইরানের দাবিগুলোর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্যের সব রণাঙ্গনে যুদ্ধের অবসান, বিদেশে জব্দ করা ইরানি সম্পদ অবমুক্ত করা, দেশটির তেল খাতের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের অবসান।

রোববার প্রকাশিত আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, প্রণালিটি দিয়ে জাহাজ চলাচলের জন্য ইরান ও ওমানের মধ্যে সম্মত নতুন পথ যুক্তরাষ্ট্রকে মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অঞ্চলটিতে মার্কিন সেনাসংখ্যা কমানোর পদক্ষেপও নিতে হবে ওয়াশিংটনকে।

আগস্ট থেকে যুক্তরাষ্ট্র নতুন করে একাধিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ওয়াশিংটন এই পদক্ষেপকে ইরানের ওপর ‘অর্থনৈতিক শ্বাসরোধ’ নীতি হিসেবে বর্ণনা করেছে।

এদিকে, দুই দেশেই গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ওপর নতুন করে হামলা চালানোর হুমকি জোরদার করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মধ্য ইরানের পিকঅ্যাক্স পর্বতসহ এক বা দুটি লক্ষ্যবস্তু নিয়ে তাঁকে এখনো ‘ব্যবস্থা নিতে হবে’। স্থানটিকে সন্দেহভাজন পারমাণবিক স্থাপনা হিসেবে বিবেচনা করা হলেও তেহরান সেখানে এমন কোনো স্থাপনা থাকার কথা অস্বীকার করে আসছে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ‘ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা, যে পদ্ধতিতেই তা চালানো হোক না কেন, আমরা তার শক্তিশালী, তাৎক্ষণিক ও সর্বাত্মক জবাব দেব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানালেন সাদিক কায়েম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৪৬ পি.এম


পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের দাবি জানালেন সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম বাংলাদেশে পোশাকশ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি নির্ধারণের সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের প্রধান প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম প্রায় দ্বিগুণ মজুরি দিয়েও পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে। তাহলে, কেন শ্রমিকদের আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে সরকারের ব্যর্থতার দায় নিতে হবে?

সাদিক কায়েম আরও বলেন, দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ মূল্যস্ফীতির দেশে মাত্র ১২ হাজার ৫০০ টাকায় একজন শ্রমিক কিভাবে নিজের এবং পরিবারের ব্যয় নির্বাহ করবেন, এটি একটি গুরুতর প্রশ্ন। শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শুধু তাদের অধিকার নয়, বরং দেশের পোশাকশিল্পের ভবিষ্যতের জন্যও অত্যন্ত জরুরি।

তিনি অভিযোগ করেন, শ্রমিকদের মজুরি নিয়ে সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সরকার শুরু থেকেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না করে আন্দোলন শুরু হওয়ার পর শ্রমিকদের ওপর পুলিশি হামলা, মারধর ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। সরকারের এই ব্যর্থতার কারণে পতিত আওয়ামী লীগ আন্দোলনে সুযোগ নেওয়ার পরিবেশ পেয়েছে।

জুলাইয়ের আকাঙ্ক্ষার কথা তুলে ধরে ডাকসু ভিপি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করা। এমন একটি বাংলাদেশ, যেখানে ছাত্র, শ্রমিক, কৃষক ও মধ্যবিত্তসহ সব শ্রেণি-পেশার মানুষের জন্য ইনসাফ নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে দ্রুত সম্মানজনক মজুরি নির্ধারণ করতে হবে, কোনো ধরনের টালবাহানা না করে। নিজেদের ব্যর্থতা আড়াল করতে উসকানির অজুহাত দেখিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার উপেক্ষা করা যাবে না।

বক্তব্যের শেষাংশে সাদিক কায়েম বলেন, "শ্রমিক বাঁচলেই বাঁচবে দেশ।"

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২

রাজশাহী নগরীর উপশহর এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত কেজি  গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই মাদক কারবারি পালিয়ে যায়।

রবিবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৩টার দিকে উপশহর সেক্টর-২ এলাকার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে বোয়ালিয়া থানার উপশহর ফাঁড়ির পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪৮ কেজি গাঁজা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃকরা হলো: নগরীর পবা থানার বাগধানী গ্রামের মোঃ সজিব (২৭) ও গোদাগাড়ীর পালপুর ধরমপুর গ্রামের মোঃ  রায়হান (২০)।  পলাতক আসামী বিপ্লব আলী (৩৯)সহ আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়।

সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গ্রেপ্তার দুজনসহ পলাতকদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান চলছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%