ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত


চকরিয়ায় মহানগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

কক্সবাজারের চকরিয়ায় রেললাইনে মহানগর এক্সপ্রেস নামে একটি ট্রেনে কাটা পড়ে ৭০ বছর বয়সী রশিদ আহমদ নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে যায়। সোমবার সকালে উপজেলার পহরচাঁদা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের মোহছেনিয়াকাটা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে এই ঘটনা ঘটে। ট্রেনটি কক্সবাজার থেকে ছেড়ে ঢাকায় যাচ্ছিল। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় বিএনপি নেতা এবং অবিভক্ত বরইতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ সিকদার। নিহত রশিদ আহমদ একই ইউনিয়নের পহরচাঁদা দক্ষিণ পাড়া এলাকার মৃত সুলতান আহমদের ছেলে।

স্থানীয় লোকজন ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সোমবার সকালে বাড়িতে কোরআন তেলাওয়াতের পর রশিদ আহমদ রেল লাইনের পাশে হেঁটে পাশ্ববর্তী মেয়ের বাড়িতে যাচ্ছিলেন। এ সময় কক্সবাজার থেকে ঢাকার দিকে আসা মহানগর এক্সপ্রেস ট্রেনটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। নিহতের পরিবার জানায়, রশিদ আহমদ একজন শ্রবণ প্রতিবন্ধী ছিলেন, ফলে পেছন থেকে আসা ট্রেনের হর্ণের শব্দ তিনি শুনতে পাননি। এ কারণে তিনি রেল লাইনে কাটা পড়ে প্রাণ হারান। এই ঘটনায় নিহতের পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, পহরচাঁদা ইউনিয়নের মছনিয়াকাটা এলাকায় ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে দ্রুত পৌঁছায়। তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: চুয়েট ভিসিকে না মানার ৬ কারণ দেখিয়ে বিএনপি মহাসচিবকে স্মারকলিপি

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রশাসক শামীম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৯ পি.এম


সিলেটে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রশাসক শামীম

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে, যা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।

এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করা হয় সোমবার (২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ১নং ওয়ার্ডে, যেখানে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবুল কাহের চৌধুরী শামীম বলেন, "জনগণই সকল ক্ষমতার উৎস। অতীতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রকৃত তথ্য সংরক্ষণ করে তাদের মৌলিক অধিকার ও সরকারি সুবিধা নিশ্চিত করার এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী।"

তিনি আরও উল্লেখ করেন, "বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে এবং ভবিষ্যতেও করে যাবে। সমাজের সর্বস্তরের মানুষের ভাগ্যোন্নয়ন, সামাজিক নিরাপত্তা বিধান এবং বৈষম্যহীন সমাজ গঠনে এই তথ্য সংগ্রহ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কোনো যোগ্য পরিবার যেন এই সুবিধা থেকে বাদ না পড়ে, সে বিষয়ে দায়িত্বপ্রাপ্তদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।"

পীরের গাও-এ আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, সিলেট মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম এবং খাদিমনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এলপিজি গ্যাসের দাম এক লাফে ২২৩ টাকা বৃদ্ধির তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


এলপিজি গ্যাসের দাম এক লাফে ২২৩ টাকা বৃদ্ধির তীব্র প্রতিবাদ খেলাফত মজলিসের

১২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন ও সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ।

২ নভেম্বর-২০২৬, সোমবার রাত সাড়ে আটটায় খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন এলপিজি গ্যাসের দাম এক ধাক্কায় ২২৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ চাপিয়ে দেওয়ার শামিল। মানুষের আয় বাড়ছে না, কর্মসংস্থানের নিশ্চয়তা নেই, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারেও স্বস্তি নেই। এমন পরিস্থিতিতে রান্নার মতো মৌলিক প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত জ্বালানির দাম এভাবে বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, জনগণ কি শুধু মূল্যবৃদ্ধির বোঝা বহন করার জন্য? মানুষের আয়-সামর্থ্য ও জীবনযাত্রার বাস্তবতা বিবেচনা না করে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার অধিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোথায় পেল? আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে জনগণের পকেট কাটার নীতি বন্ধ করতে হবে। জ্বালানি খাতের অনিয়ম, সিন্ডিকেট ও অব্যবস্থাপনার দায় সাধারণ ভোক্তাদের ওপর চাপানো চলবে না।

নেতৃদ্বয় আরও বলেন, এলপিজি গ্যাস এখন সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্য। এই পণ্যের মূল্যবৃদ্ধি শুধু একটি পরিবারের রান্নাঘরের ব্যয় বাড়ায় না; এর প্রভাব পড়ে হোটেল-রেস্তোরাঁ, ক্ষুদ্র ব্যবসা, পরিবহনসহ সামগ্রিক জনজীবনে। জনগণের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে এমন সিদ্ধান্ত কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে কাম্য নয়।

বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে এলপিজি গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধ করা এবং জ্বালানি খাতের সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।

নেতৃদ্বয় হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জনগণের জীবনযাত্রার ওপর এমন অন্যায্য অর্থনৈতিক চাপ অব্যাহত থাকলে এর বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ গড়ে তুলবে। জনগণের স্বার্থ উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হলে জনগণ তা মেনে নেবে না।


তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের সঙ্গে ডিজিটাল পেমেন্ট, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ই-কমার্সসহ বিভিন্ন খাতে প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেছে।

সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোক। সাক্ষাতের সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করা এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী সাক্ষাতে বলেন, সরকার ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ এবং প্রযুক্তিনির্ভর জনসেবা সম্প্রসারণকে অগ্রাধিকার দিচ্ছে। সিঙ্গাপুরের অভিজ্ঞতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী উদ্যোগ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

তিনি আরও বলেন, দেশের বিস্তৃত ডাকঘর নেটওয়ার্ক আধুনিকায়নের মাধ্যমে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও সমন্বিত লজিস্টিকস সেবার কার্যকর কেন্দ্রে রূপান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে।

মন্ত্রী সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ, রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবা ও প্রশাসনিক কার্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। এসব ক্ষেত্রে সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তিগত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও যৌথ উদ্যোগ নেওয়ার আগ্রহের কথাও জানান তিনি।

অন্যদিকে, সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোক বাংলাদেশের সঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের আগ্রহ প্রকাশ করেন। তিনি দেশের বিস্তৃত ডাক বিভাগের অবকাঠামো কাজে লাগিয়ে ই-কমার্স, পার্সেল ডেলিভারি ও লজিস্টিকস সেবার উন্নয়নের ওপর গুরুত্ব দেন।

এছাড়া, সরকারি সেবায় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণের মাধ্যমে রাজস্ব আদায় বৃদ্ধি, আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জনসেবার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে সিঙ্গাপুরের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

হাইকমিশনার স্বাস্থ্যসেবা, গবেষণা, বায়োমেডিক্যাল প্রযুক্তি এবং সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগের সম্ভাবনার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, পরিবর্তনশীল প্রযুক্তিনির্ভর বিশ্বে তরুণ জনগোষ্ঠীকে ভবিষ্যতের কর্মবাজারের উপযোগী করে গড়ে তোলা জরুরি। এ ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে প্রযুক্তিগত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময়ে সিঙ্গাপুর আগ্রহী।

সাক্ষাতে উভয়পক্ষ ডিজিটাল অর্থনীতি, প্রযুক্তি উদ্ভাবন, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং জনসেবার আধুনিকায়নে দুই দেশের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের ব্যাপক সম্ভাবনা রয়েছে বলে মত প্রকাশ করেন।

এ সময় সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ ওং, ডেস্ক অফিসার ম্রিথিনি টিজিট্রিথারান এবং এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের দক্ষিণ এশিয়াবিষয়ক ডেভেলপমেন্ট পার্টনার বেঞ্জামিন চু উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কসংকেত

বঙ্গোপসাগরে উৎপন্ন শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মুরাসু’ বর্তমানে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এটি সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যে উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে সাগরের উত্তাল অবস্থার জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত প্রদর্শন করতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার দুপুর ১২টায় প্রবল ঘূর্ণিঝড়টি পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় ১৪ দশমিক ৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এই সময় এটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৪৭৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ১ হাজার ৪৪০ কিলোমিটার, মোংলা থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা বন্দর থেকে ১ হাজার ৩২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ছিল।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮৯ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে এটি ঘণ্টায় ১১৭ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী সাগর বর্তমানে বিক্ষুব্ধ অবস্থায় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, যতক্ষণ না পরবর্তী নির্দেশনা আসে।

এদিকে, ঘূর্ণিঝড়ের প্রভাবের কারণে দেশের আবহাওয়ায় আপাতত বড় ধরনের পরিবর্তনের পূর্বাভাস নেই।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী মঙ্গলবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। বুধবার তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, কিন্তু দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%