০৫:৩১ পি.এম
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) আজহারুল ইসলাম মান্নান বলেছেন, শরীর এবং মনকে সচল রাখতে মাঠে খেলাধুলার চর্চা বৃদ্ধি করতে হবে। আমাদের তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে হলে নিয়মিত খেলাধুলার বিকল্প নেই।
তিনি বলেন, খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সক্ষম।
শনিবার (১৮ জুলাই) দুপুরে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী মেঘনা শিল্পনগরী উচ্চ বিদ্যালয় মাঠে ‘সেলিম-সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২)’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: নড়াইলে দুইদিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প, সাংস্কৃতিক উৎসব ও জাতীয় নারী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন
এ পরিবেশনায় যুবদল নেতা খাইরুল ইসলাম সজীবের সার্বিক তত্ত্বাবধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
মাদক বিক্রেতাদের কঠোর হুঁশিয়ারি দিয়ে এমপি মান্নান বলেন, মাদক নিয়ে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নতুন আইনের মাধ্যমে মাদকসহ ধরাপড়লে জামিন পাওয়ার সুযোগ থাকবে না, এমনকি ফাঁসিও হতে পারে। তাই সময় থাকতে নিজের এবং পরিবারের কথা চিন্তা করে মাদকসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে ফিরে আসুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহসভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সোনারগাঁ থানার তদন্ত ওসি আনোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, জয়নাল আবেদীন এবং মাসুম রানা।
এ ছাড়াও জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন-অর-রশিদ মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হযরত আলী রানা ও সাইদুর রহমান শাকিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সুলতানি আমলের প্রত্নসম্পদ সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে
উল্লেখ্য, এবারের টুর্নামেন্টে মোট ৩২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও পৌরসভা সূর্য সৈনিক একাদশের মুখোমুখি হচ্ছে শরীয়তপুর সুপার এলিভেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী লড়াইয়ে খেলাধুলার ভূমিকা নিয়ে এমপি আজহারুল ইসলাম মান্নানের এই উদ্যোগ ও বক্তব্য স্থানীয় সচেতন মহলে ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি মাঠ পর্যায়ের যুব সমাজকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন