০৪:১০ পি.এম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখার অভিযোগে ৯ জন ব্যবসায়ীকে মোট ৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ করেছে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট)।
বুধবার (২৫ নভেম্বর) উপজেলার বিভিন্ন বাজার ও দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এলপিজি গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম রাখার বিষয়টি প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় ৯ জন ব্যবসায়ীকে ৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, অতিরিক্ত দাম আদায় রোধ এবং সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের আইন ও নির্ধারিত মূল্য মেনে পণ্য বিক্রির পাশাপাশি ভোক্তাদেরও তাদের কেনাকাটার সময় নির্ধারিত মূল্য যাচাই করার এবং অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে আহ্বান জানানো হয়েছে।
আরও পড়ুন: কেরানীগঞ্জে ২০ ককটেলসহ দুই যুবক গ্রেপ্তার, মামলা প্রক্রিয়াধীন
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান জানান, জনস্বার্থ রক্ষা, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন