ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত


বদলগাছীতে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা মূল্যায়ন পরীক্ষার সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছী উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধা মূল্যায়ন পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।সোমবার দুপুর ১২টায় উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
হাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান, বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাদী চৌধুরী টিপু এবং বদলগাছী সদর ইউনিয়নের বিএনপি সভাপতি মোঃ রবিউল ইসলাম।
বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়ন ও মেধার বিকাশে এমন উদ্যোগের প্রশংসা করেন এবং শিশু শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
উল্লেখ্য, এবারের মেধা মূল্যায়ন পরীক্ষায় বদলগাছী উপজেলার মোট ১৯টি কিন্ডারগার্টেন স্কুলের ৪০১ জন শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ী ও উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ায় তুষারধসে প্রাণ গেল ১১ পর্বতারোহীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


রাশিয়ায় তুষারধসে প্রাণ গেল ১১ পর্বতারোহীর

 

কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে, যা রাশিয়ার উত্তর ককেশাসের অন্তর্গত, সেখানে তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহীর মৃত্যু হয়েছে। স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, এই ঘটনার ফলে আরও ছয়জন আহত হয়েছেন।

 

স্থানীয় সময় বিকেল ৫টার দিকে, মিঝিরগি পর্বতের শৃঙ্গ থেকে তুষারধস নেমে আসে। এই সময় ৩৩ জন পর্বতারোহীর একটি দল আটকা পড়ে যায়।

জরুরি পরিষেবা জানিয়েছে, সোমবার সকাল ৯টা পর্যন্ত ১০ জন পর্বতারোহী নিজেদের উদ্যোগে পাহাড় থেকে নিরাপদে নেমে আসতে সক্ষম হন। তবে, অন্য ছয়জনের অবস্থান ও নিরাপত্তা সম্পর্কে তখনও নিশ্চিত হওয়া যায়নি।

 

তুষারধসের পর ৫০ জনেরও বেশি জরুরি উদ্ধারকর্মী অনুসন্ধান ও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করেন। তবে, দুর্গম পাহাড়ি এলাকা এবং নতুন করে তুষারধসের সম্ভাবনার কারণে উদ্ধার কার্যক্রমে বাধা সৃষ্টি হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


শেখ হাসিনা-শেখ রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন ২৯ অক্টোবর

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির মামলার এজাহার গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন।

এ মামলার তৃতীয় আসামি হলেন- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)-এর সাবেক সভাপতি এবং এক্সিম ব্যাংক পিএলসির সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

এর আগে ৩ সেপ্টেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলাটি দায়ের করা হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, ১৮৬০-এর ৪০৯ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

দুদকের অনুসন্ধান অনুযায়ী, ১৯৯৪ সালের ৬ সেপ্টেম্বর নিবন্ধিত দলিলের মাধ্যমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ গঠন করা হয়। দলিল অনুযায়ী, শেখ হাসিনা ট্রাস্টটির আজীবন সভাপতি এবং তার অনুপস্থিতিতে শেখ রেহানা সভাপতির দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ রয়েছে।

দুদকের অভিযোগ, সমাজসেবা অধিদপ্তর ও এনজিও বিষয়ক ব্যুরোর প্রয়োজনীয় অনুমোদন না থাকা সত্ত্বেও দেশের ৪১টি তফসিলি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টটির নামে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করা হয়।

অনুসন্ধানে আরও অভিযোগ করা হয়, তৎকালীন বিএবি সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদার নির্বাহী কমিটির সভার নির্ধারিত আলোচ্যসূচিতে বিষয়টি না থাকা সত্ত্বেও তা ‘বিবিধ’ আলোচনায় উপস্থাপন করেন। পরে বিভিন্ন নির্বাহী কমিটির সিদ্ধান্তের মাধ্যমে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বিভিন্ন ব্যাংকে চিঠি দেওয়া হয় এবং ব্যাংকগুলোর সিএসআর তহবিল থেকে ট্রাস্টের অনুকূলে অর্থ সংগ্রহ করা হয় বলে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে।

দুদকের ভাষ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে ট্রাস্টের নামে অর্থ সংগ্রহ করেন। এর মাধ্যমে অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে রাষ্ট্রের আর্থিক ক্ষতি করা হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামলায় উল্লেখ করা ঘটনাকাল ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ও ৭০ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু , নওগাঁ জেলা প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


মান্দায় চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র ও ৭০ টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজন গ্রেপ্তার

 

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায়, অফিসার ইনচার্জ মান্দার নেতৃত্বে মান্দা থানার অভিযানে ০৬/৯/২৬ খ্রিঃ ২২.৩০ ঘটিকার সময় গনেশপুর ইউনিয়নের কাঞ্চন সাকিনস্থ গ্রেফতারকৃত আসামি মোহাম্মদ আরমান আলী (৩১),পিতা মোহাম্মদ আফজাল হোসেন এর বসতবাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানে ৭০ পিস টাপেন্ডা ডল ট্যাবলেট উদ্ধার করে জব্দ তালিকা মোতাবেক জব্দ করা হয় সেই সাথে আসামি ১। আরমান আলী(৩১),সাং কাঞ্চন,২। মোঃ আইজুল ইসলাম(৪২),পিতা মৃত আয়েস উদ্দিন,সাং মীরপুর,থানা মান্দাদ্বয় কে গ্রেফতার করা হয়। অতঃপর আসামি আরমান আলীর বসতঘরে তল্লাশি করে ০৬/৯/২৬ খ্রিঃ ২২.৫৫ ঘটিকায় ১। ১ (এক) টি ধারালো রামদা,যাহার উভয় পাশে ধারালো, যাহা বাটসহ লম্বা ৬৯ সেমি, বাট ছাড়া লম্বা ৫২ সেমি, যাহার হাতলে পুরাতন কাপড় পেচানো, যাহার প্রস্থ কোন স্থানে ৭ সেমি,কোন স্থানে ৬ সেমি,কোন স্হানে ৫ সেমি, ২। ১(এক) টি চাইনিজ কুড়াল, যাহার বাট এসএস পাইপের, যাহার বাটসহ লম্বা ৩০ সেমি,প্রস্হ ১৪ সেমি,যাহার ধারালো অংশ ১২ সেমি, যাহার হাতলে পুরাতন কাপড় পেচানো উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মাদক ব্যবসার সাথে তারা বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপ করত। উভয়ের নামে ৪/৫টি মাদকের মামলা রয়েছে। তাদের সাথে আরো ২/৩ জন এই কাজে জড়িত থাকতে পারে। তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গ্রেফতার অভিযান অব্যাহত আছে। উল্লেখিত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা সহ মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ইসরাইলি হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে নিহত ১১

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : ইসরাইলি বাহিনীর এক রাতের হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলের একটি গ্রামে ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইটি শিশু অন্তর্ভুক্ত রয়েছে।

এ তথ্য সোমবার লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে।

একদিন পূর্বে, ইসরাইলি বাহিনীর অন্য একটি হামলায় আরও সাতজন নিহত হয়।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, লেবাননের সরকারি বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, দক্ষিণাঞ্চলের কফর রুম্মান এলাকায় একটি আবাসিক ভবনে হামলা চালানো হয়, যেখানে নয়জন নিহত হন। হামলার ফলে তিনতলা ভবনটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়।

এছাড়া, উদ্ধারকাজে নিয়োজিত দুই উদ্ধারকর্মীও হামলার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থাটি জানায়, তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা পরিচালিত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%