০২:৪৫ পি.এম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর সম্পর্কে জাতীয় সংসদে সর্বসম্মতভাবে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হওয়ায় বিরোধীদলীয় নেতাসহ সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে সংসদের বাজেট অধিবেশনের প্রথম পর্বে শেষ সময়ে দাঁড়িয়ে এই ধন্যবাদ প্রস্তাব তিনি জানান। এ সময় সভাপতির দায়িত্বে ছিলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। স্পিকার প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে তার বিদেশ সফরের বিষয়টি তুলে ধরেন যেখানে ধন্যবাদ প্রস্তাব গৃহীত হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় বলেন, দেশের মানুষ আমাদের দায়িত্ব দিয়েছে বাংলাদেশের স্বার্থ দেখার জন্য। আমাদের শ্লোগান রয়েছে-‘বাংলাদেশ ফার্স্ট’ বা সবার আগে বাংলাদেশ। তাই আমার সফরে দেশের স্বার্থ নিয়েই আলোচনা করেছি। এখানে কারো কোন ব্যক্তিগত বিষয় নেই। সুতরাং, এই সফরে যদি কোন অর্জন হয়ে থাকে, তবে তা দেশের এবং দেশের মানুষের অর্জন।
আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মাভাবিপ্রবি উপাচার্য
তিনি আরও বলেন, যেহেতু সব সদস্য, বিশেষ করে বিরোধীদলীয় নেতা, দেশের মানুষের পক্ষে কাজ করার ক্ষেত্রে উৎসাহ দেখিয়েছেন, সেজন্য আমি তাকে এবং সব সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন