০৮:৪৭ পি.এম
ময়মনসিংহের ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের প্রস্তাবনা ও উপযুক্ত স্থান নির্বাচন সংক্রান্ত উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে ধীতপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধীতপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হালিম উদ্দিন সরকার রিপন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার, ময়মনসিংহ জেলার উপপরিচালক উম্মে হাবিবা মীরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন।
এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন,উপজেলা কৃষকদলের সদস্য সচিব মেজবাহ উদ্দিন মাসুদ,উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নূরুন্নাহার, আজিজুর রহমান সরকার ও আবু রায়হান রানা।আলোচনা সভায় সংশ্লিষ্ট ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা,গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: এমপির হস্তক্ষেপের পরও কমেনি ডাকাতি, নাসিরনগরের আনন্দপুরে ফের ডাকাতি আজ ভোররাতে আবারও ডাকাতির ঘটনা, আতঙ্কে স্থানীয়রা
সভায় ধীতপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন,জনসাধারণের ভোগান্তি কমানো এবং ইউনিয়ন পরিষদ থেকে প্রদত্ত নাগরিক সেবার মান আরও উন্নত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার,ময়মনসিংহ জেলার উপপরিচালক উম্মে হাবিবা মীরা বলেন, জনভোগান্তি হ্রাস এবং সর্বসাধারণের কাঙ্ক্ষিত সেবার গুণগত মান উন্নয়নের লক্ষ্যেই ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের উপযুক্ত স্থান নির্বাচন ও নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন