০৪:৩০ এম
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পিরোজপুর জেলা বিএনপি আজ বুধবার বৃক্ষরোপণের কার্যক্রম পরিচালনা করেছে। বুধবার সকাল ১০ টায় সদর উপজেলার তেজদাসকাঠি কলেজে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ সমপাদক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনসহ অন্যান্য নেতা-কর্মীরা মিলিত হয়ে কয়েক শতাধিক বৃক্ষ রোপন করেন।
বৃক্ষ রোপন অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন সভাপতিত্ব করেন। আলোচনা সভায় কাজী রওনাকুল ইসলাম টিপু বলেন, "জাতীয়তাবাদী দল বিএনপি ৩১ দফায় ঘোষণা দিয়েছে আগামী পাঁচ বছর বিএনপি ক্ষমতায় গেলে অথবা না গেলেও সারা বাংলাদেশ কমপক্ষে পাঁচ কোটি বৃক্ষরোপন করবে।"
তিনি আরও উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৌদি আরবে মরুভূমিতে নিম গাছ লাগিয়েছিলেন, যেগুলি সৌদি আরবে জিয়াট্রি নামে পরিচিত। তিনি বলেন, "আমরাও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে নিম গাছসহ বিভিন্ন গাছ রোপন করেছি।" টিপু অভিযোগ করেন, বিগত সরকার পরিবেশকে ব্যাপকভাবে নষ্ট করেছে এবং বলেন, "আমরা পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ লাগানোর কার্যক্রম চালু করেছি, আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।"
আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লীন, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুস সালাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন