০৪:০৫ পি.এম
রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগণের সহায়তায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আরো ৮০ লাখ ইউরো মানবিক সহায়তা প্রদান করছে। এই অর্থ খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং সুরক্ষা কার্যক্রমের উন্নয়নে ব্যয় করা হবে।
ঢাকার ইইউ মিশন সোমবার (১৬ নভেম্বর) এক বার্তায় এই তথ্য প্রকাশ করেছে।
বার্তায় জানানো হয়েছে, বাংলাদেশের জন্য বরাদ্দকৃত এই অতিরিক্ত ৮০ লাখ ইউরো মোট ১ কোটি ৬০ লাখ ইউরোর একটি আঞ্চলিক প্যাকেজের অংশ।
আরও পড়ুন: মুসলিমদের সামরিক শক্তি শত্রুর মধ্যে ভীতি সৃষ্টির পর্যায়ে উন্নীত করতে হবে: আয়াতুল্লাহ শিরাজি
এটি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের এবং তাদের আশ্রয়দানকারী স্থানীয় জনগণের জন্য সুরক্ষা পরিষেবা জোরদার করার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করবে। এই অতিরিক্ত অর্থায়নের পাশাপাশি, ২০২৬ সালে বাংলাদেশের জন্য ইতিমধ্যে ২ কোটি ৩০ লাখ ইউরোর বেশি অর্থ বরাদ্দ করা হয়েছে।
বার্তায় আরো উল্লেখ করা হয়েছে, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছেন। এই পরিস্থিতিতে দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে এবং বাস্তুচ্যুতির মূল কারণগুলো মোকাবিলার প্রচেষ্টাকে সমর্থন করার পাশাপাশি প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান করছে ইউরোপীয় ইউনিয়ন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন