০৩:২৮ পি.এম
গাইবান্ধায় মাদ্রাসার অফিস কক্ষে এক তরুণকে বলাৎকার করার চেষ্টা করার অভিযোগে রবিউল ইসলাম নামে একজন মাদ্রসাশিক্ষককে স্থানীয়রা আটক করে পুলিশে দিয়েছে।
শুক্রবার (৫ জুন) সকাল ১০টার দিকে, সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের শিমুলতাইড় গ্রামের জামিয়া কারমিয়া দারুল উলুম মাদ্রাসার অফিস কক্ষে এ ঘটনা ঘটে।
আটককৃত অভিযুক্ত রবিউল ইসলাম (২৬) ওই মাদ্রসার শিক্ষক এবং গাইবান্ধা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের নুরুল ইসলামের সন্তান।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
স্থানীয়রা জানায়, সকালে মাদ্রাসার শিক্ষক রবিউল ইসলাম এক শিক্ষার্থীকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করেন। এ সময় ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করে পুলিশের নিকট হস্তান্তর করে। এ সময় উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুবুর রহমান বলেন, অভিযুক্ত ব্যক্তিকে এলাকাবাসী আটক করে রেখেছিল। পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্ত হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন