০৩:১৬ এম
রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে গোল্ড কিনেন-এর প্রথম এক্সপেরিয়েন্স সেন্টার। এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকরা সরাসরি গোল্ড বার ও কয়েন দেখতে, গোল্ড সঞ্চয় সম্পর্কে জানতে এবং তাৎক্ষণিকভাবে পণ্য ও ভাউচার ক্রয় করতে পারবেন। এটি বাংলাদেশের প্রথম ও ১ নম্বর গোল্ড সঞ্চয় অ্যাপ গোল্ড কিনেন-এর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
গুলশান এভিনিউতে, ‘এলিগ্যান্ট স্কয়ার’ ভবনের নিচতলায় (বাড়ি নং ৩/বি, রোড ১১১) অবস্থিত এই এক্সপেরিয়েন্স সেন্টারে রয়েছে গোল্ড কিনেন-এর সম্পূর্ণ ২২ ক্যারেট, হলমার্কড ও সার্টিফায়েড গোল্ড বার ও কয়েনের সংগ্রহ। এখানে ০.৫, ১, ৫ ও ১০ গ্রামের গোল্ড বার এবং ২ ও ৪ গ্রামের গোল্ড কয়েন পাওয়া যাবে। সব পণ্যই তাৎক্ষণিকভাবে ক্রয়ের জন্য উপলব্ধ।
এই এক্সপেরিয়েন্স সেন্টার গোল্ড কিনেন-এর অ্যাপভিত্তিক সেবার পাশাপাশি সরাসরি পণ্য দেখার ও জানার সুযোগ তৈরি করেছে। এখানে আগত গ্রাহকরা উপলব্ধ পণ্য দেখে ক্যাশ, কার্ড বা মোবাইল ওয়ালেটের মাধ্যমে নিজেদের পছন্দ অনুযায়ী গোল্ড কয়েন ও বার ক্রয় করতে পারবেন। এছাড়াও, গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে কিভাবে গোল্ড সঞ্চয় করা যায় এবং প্রতিষ্ঠানটির অন্যান্য সেবা কিভাবে কাজ করে, সে সম্পর্কেও জানতে পারবেন। যারা ইতিমধ্যে অ্যাপে গোল্ড সঞ্চয় করছেন, তাদের জন্য এটি নিজেদের সঞ্চয়ের লক্ষ্যকে বাস্তবে দেখার সুযোগ। আর যারা প্রথমবার গোল্ড কিনেন সম্পর্কে জানতে চান, তারা ক্রয়ের সিদ্ধান্ত নেওয়ার আগে পণ্য ও সেবা সম্পর্কে ধারণা নিতে পারবেন।
আরও পড়ুন: দেশের বাজারে সোনার দাম বেড়ে প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা
ব্যক্তিগত সংগ্রহ, বিশেষ উপলক্ষ কিংবা করপোরেট উপহারের জন্য এই এক্সপেরিয়েন্স সেন্টার থেকে হলমার্কড সার্টিফায়েড গোল্ড বার ও কয়েন তাৎক্ষণিকভাবে ক্রয় করা যাবে। উদ্বোধনের সঙ্গে নতুনভাবে চালু হচ্ছে গোল্ড ভাউচার, যা সেন্টার থেকেই ক্রয় করা যাবে। গোল্ড উপহার দেওয়ার আরো একটি সুবিধাজনক উপায় হিসেবে এই ভাউচার ব্যবহার করা যাবে। প্রাপক গোল্ড কিনেন অ্যাপের মাধ্যমে ভাউচারটি রিডিম করতে পারবেন এবং রিডিম করার দিনের অফিশিয়াল বাজারমূল্য অনুযায়ী গোল্ডের পরিমাণ নির্ধারিত হবে।
প্রযুক্তির মাধ্যমে গোল্ড সঞ্চয়কে আরো সহজলভ্য করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে গোল্ড কিনেন। এই এক্সপেরিয়েন্স সেন্টার সেই লক্ষ্যকে আরো বিস্তৃত করেছে। এখানে আগত গ্রাহক যারা গোল্ড ক্রয় করতে চান, পণ্যের সংগ্রহ দেখতে চান, গোল্ড সঞ্চয় সম্পর্কে জানতে চান কিংবা গোল্ড কিনেন-এর সেবা সম্পর্কে আরো বুঝতে চান, সবার জন্যই এই এক্সপেরিয়েন্স সেন্টার একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
গোল্ড কিনেন-এর প্রতিষ্ঠাতারা বলেন, “আমাদের লক্ষ্য ছিল প্রযুক্তির মাধ্যমে গোল্ড ক্রয় ও সঞ্চয়কে মানুষের জন্য সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তোলা। এই এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে গ্রাহকরা এখন আমাদের পণ্য সরাসরি দেখতে, জানতে এবং তাৎক্ষণিকভাবে ক্রয় করতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ গ্রাহকদের আস্থা আরও দৃঢ় করবে এবং তাদের গোল্ড সঞ্চয়ের যাত্রাকে আরও বাস্তব ও অনুপ্রেরণাদায়ক করে তুলবে।”
২০২২ সালে যাত্রা শুরু করা গোল্ড কিনেন বাংলাদেশের প্রথম ও ১ নম্বর গোল্ড সঞ্চয় অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা সর্বনিম্ন ৫০০ টাকা থেকেই ২২ ক্যারেট, হলমার্কড ও সার্টিফায়েড গোল্ড ক্রয় ও সঞ্চয় শুরু করতে পারেন। বর্তমানে দেশজুড়ে গোল্ড কিনেন-এর নিবন্ধিত গ্রাহকের সংখ্যা ৫ লাখেরও বেশি। গ্রাহকদের গোল্ড বীমাকৃত, ব্যাংক-গ্রেড ভল্টে নিরাপদে সংরক্ষণ করা হয়। গ্রাহকরা চাইলে অ্যাপে সঞ্চিত গোল্ড যেকোনো সময়ে যেকোনো পরিমাণে বিক্রি করতে পারেন অথবা ঢাকা সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় হোম ডেলিভারি এবং দেশব্যাপী ৬৫০টিরও বেশি পিক-আপ পয়েন্ট থেকে গোল্ড বার বা কয়েন আকারে উত্তোলন করতে পারেন।
আরও পড়ুন: দেশে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, সরকার শুল্ক কাঠামো পরিবর্তন করছে
গোল্ড কিনেন-এর উদ্ভাবনী সেবা, সম্প্রতি Mastercard Presents 4th Bangladesh Fintech Awards 2026-এ দুটি স্বীকৃতি অর্জন করেছে। প্রতিষ্ঠানটি “Democratising Gold Saving: Technology-Enabled Financial Inclusion for Bangladesh” উদ্যোগের জন্য বিজয়ী নির্বাচিত হয়েছে, Fintech Innovation of the Year – Tech খাতে এবং “Making Gold Accessible: A New Path to Financial Inclusion” উদ্যোগের জন্য Honourable Mention, Fintech Innovation of the Year – Financial Inclusion খাতে সম্মাননা পেয়েছে। এর আগে প্রতিষ্ঠানটি Mastercard Presents 3rd Bangladesh Fintech Awards 2025-এ ‘Honourable Mention – Fintech Start-up of the Year’ এবং Bangladesh Startup Summit 2026-এ ‘Honourable Mention – Retail Start-up of the Year’ স্বীকৃতি অর্জন করে।
প্রযুক্তি, স্বচ্ছতা ও সুবিধাকে একত্র করে গোল্ড কিনেন দেশজুড়ে মানুষের জন্য গোল্ড ক্রয় ও সঞ্চয়ের অভিজ্ঞতাকে আরো সহজলভ্য করে তুলতে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন