০২:২৩ এম
চট্টগ্রামের পাহাড়তলীতে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন একাডেমিক ভবনে বিদ্যুৎসাশ্রয়ী সেন্ট্রাল এসি স্থাপনের দায়িত্ব গ্রহণ করেছে ট্রাইটেক। শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মীদের জন্য আরামদায়ক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষা কার্যক্রমের উপযোগী করার উদ্দেশ্যে এই ব্যবস্থা সংযোজন করা হচ্ছে। এই আধুনিক শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নতুন ভবনটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগত সুবিধার অংশ হবে।
প্রকল্পের আওতায় নতুন ভবনে ডানহাম বুশ ব্র্যান্ডের তিনটি চিলার স্থাপন করা হবে। চুক্তি অনুযায়ী, ট্রাইটেক প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, কার্যকারিতা পরীক্ষা এবং পুরো ব্যবস্থাকে চালু করার দায়িত্ব পালন করবে।
নতুন ভবনের শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থায় বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার এবং দীর্ঘমেয়াদি কার্যক্ষমতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবনের অভ্যন্তরে স্বস্তিদায়ক তাপমাত্রা বজায় রাখা এবং উপযুক্ত বায়ু চলাচল নিশ্চিত করার পাশাপাশি পরিচালনা ও রক্ষণাবেক্ষণ ব্যয় কমানোর লক্ষ্যও রয়েছে এ প্রকল্পে। নিয়মিত শিক্ষা কার্যক্রম চলাকালে নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা এবং বিদ্যুতের অপচয় কমানো এই ব্যবস্থার গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়।
আরও পড়ুন: দেশে বৈদ্যুতিক গাড়ির জনপ্রিয়তা বাড়ছে, সরকার শুল্ক কাঠামো পরিবর্তন করছে
এর আগে ব্র্যাক ইউনিভার্সিটি, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সানিডেল স্কুলসহ দেশের খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানে সেন্ট্রাল এসি সরবরাহ করেছে ট্রাইটেক। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের নতুন প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে প্রতিষ্ঠানটির কাজের পরিধি আরও বৃদ্ধি পেল। শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রকৌশলসেবা দেওয়ার পূর্ব অভিজ্ঞতা নতুন প্রকল্প বাস্তবায়নে কাজে লাগাবে ট্রাইটেক।
নির্ভরযোগ্য প্রযুক্তি ও টেকসই প্রকৌশল সেবার মাধ্যমে শিক্ষা, শিল্প ও অবকাঠামো খাতের উন্নয়নে অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে ট্রাইটেক। আধুনিক শিক্ষাঙ্গনের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে কার্যকর শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলা এই উদ্যোগেরই অংশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন