ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে আমিরাত


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জন্য সোমালিল্যান্ডে গোপনে সামরিক ঘাঁটি নির্মাণ করছে আমিরাত

ফরাসি সংবাদমাধ্যম লা মঁদ দাবি করছে, বারবেরা বিমানবন্দরকে কেন্দ্র করে গোপনে বড় ধরনের সামরিক ঘাঁটি নির্মাণের কাজ চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্বঘোষিত সোমালিল্যান্ডের বারবেরা শহরের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরটিকে সংযুক্ত আরব আমিরাত (ইউএই), যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্ভাব্য যৌথ সামরিক ঘাঁটিতে রূপান্তরিত করার কার্যক্রম চলছে।

প্রতিবেদনে উল্লেখ রয়েছে, ২০২৫ সালের ২৬ ডিসেম্বর ইসরাইল সোমালিল্যান্ডকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার পর প্রকল্পটির গতি বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের লক্ষ্য হলো ইয়েমেনের হুথি বিদ্রোহীদের কাছাকাছি অবস্থান নিয়ে এডেন উপসাগর ও বাব-এল-মান্দেব প্রণালিতে সামরিক উপস্থিতি জোরদার করা।

লা মঁদের রিপোর্ট অনুযায়ী, স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বিমানবন্দরের রানওয়ের দক্ষিণ পাশে অন্তত তিনটি স্থানে বড় ধরনের খননকাজ চলছে। ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে সেখানে অন্তত ১৮টি বড় পরিখা খোঁড়া হয়ে গেছে।

আরও পড়ুন: জাতিসংঘে যুক্তরাষ্ট্র ও কিউবার মধ্যে তীব্র বাগবিতণ্ডা

ইউরোপীয় নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, এগুলো ভূগর্ভস্থ গোলাবারুদ সংরক্ষণাগার বা জ্বালানি ডিপো হিসেবে ব্যবহার হতে পারে। ছবিতে দেখা যাচ্ছে, পরিখাগুলো প্রথমে কনটেইনার দিয়ে পূরণ করা হয়েছে এবং পরবর্তীতে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সামরিক বিশেষজ্ঞের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটি জানায়, এসব স্থাপনা নির্মাণের দায়িত্ব নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতের উপর। ২০১৭ সালে সোমালিল্যান্ডের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে বারবেরা বিমানবন্দর সামরিক কাজে ব্যবহারের অধিকার পায় আমিরাত।

বিমানবন্দরের একজন কর্মীও নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, আবুধাবি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে এই ঘাঁটি নির্মাণের কাজ বাস্তবায়ন করছে।

এদিকে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ২৭ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট চিত্রে দেখা উঁচু মাটির প্ল্যাটফর্মগুলো থেকে ধারনা করা হচ্ছে যে, সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন: চীনে পাচারের চেষ্টা, ১২ ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী উদ্ধার

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, বর্তমানে উত্তর সোমালিয়ার পুন্টল্যান্ডের বোসাসো বিমানবন্দরে আমিরাতের নিয়ন্ত্রণে থাকা সামরিক স্থাপনায় ২০২৫ সালের মার্চে ইসরায়েলের তৈরি এএল/এম-২০৯৪ রাডার মোতায়েন করা হয়েছে। বারবেরার উন্নয়নটি সেই কৌশলের ধারাবাহিকতা হতে পারে।

যদিও ইসরাইল এবং সোমালিল্যান্ড উভয়েই আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিরক্ষা চুক্তির বিষয়টি অস্বীকার করেছে, তথাপি উভয় পক্ষের মধ্যে নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রয়েছে বলে প্রতিবেদনটি দাবি করেছে। এতে উল্লেখ করা হয়েছে, সোমালিল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তারা প্রশিক্ষণের জন্য গোপনে তেল আবিব সফর করেছেন এবং ইসরাইলি সামরিক প্রতিনিধিরা হারগেইসা ও বারবেরা সফর করেছেন।

লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখে অবস্থিত বারবেরা বিমানবন্দরটির রানওয়ে চার কিলোমিটার থেকে বেশি দীর্ঘ এবং এটি আফ্রিকার অন্যতম বড় রানওয়ে। এই বিমানবন্দরটি ১৯৭০-এর দশকে সোভিয়েত ইউনিয়ন নির্মাণ করে। ২০১৭ সালে আমিরাত এর নিয়ন্ত্রণ নেওয়ার পর রানওয়ে সংস্কার, সামরিক হ্যাঙ্গার ও নৌ-জেটি নির্মাণ করে অবকাঠামো উন্নয়নের কাজ শুরু হয়।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হচ্ছে, বর্তমানে বিমানবন্দরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং সংযোগ সড়কও বন্ধ রাখা হয়েছে। পূর্ব আফ্রিকাভিত্তিক একটি নিরাপত্তা সূত্রের দাবি করছে, ইসরাইলি সামরিক দল ইতোমধ্যে ঘাঁটি পরিদর্শন করেছে এবং এটি ভবিষ্যতে ইয়েমেনে সামরিক অভিযানের জন্য ব্যবহার করা হতে পারে।

আরও পড়ুন: বাংলাদেশসহ ২৯ দেশের নাগরিকদের রাশিয়ায় পাচার, জাতিসংঘের প্রতিবেদনে ভয়ংকর তথ্য!

এছাড়া মার্কিন আফ্রিকা কমান্ড (আফ্রিকম)-এর প্রতিনিধিরা নিয়মিত বারবেরা সফর করছেন বলেও জানানো হয়েছে। ২০২৫ সালের ১ ডিসেম্বর আফ্রিকম প্রধান জেনারেল ড্যাগভিন অ্যান্ডারসনকে বারবেরা বিমানবন্দরে দেখা গেছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই জিবুতির বিকল্প সামরিক ঘাঁটির খোঁজ করছে। কারণ জিবুতিতে মার্কিন ঘাঁটির কাছেই চীনের বিদেশে প্রথম সামরিক ঘাঁটি অবস্থিত। পাশাপাশি হুথিদের হামলার আশঙ্কায় জিবুতি ইয়েমেনে মার্কিন হামলার জন্য নিজের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিতে অনিচ্ছুক। অন্যদিকে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার আশায় সোমালিল্যান্ড এ ধরনের সহযোগিতায় আগ্রহ দেখাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যার্তদের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


বন্যার্তদের সুরক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে সরকার: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন এমপি বলেছেন, বন্যার্তদের দুর্ভোগ লাঘবে সরকার সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। সরকার আগামী দিনগুলোতে এ কার্যক্রম আরও জোরদার করবে। তাছাড়া, এই সমস্যার টেকসই সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি যোগ করেছেন, বন্যার্তদের সুরক্ষায় সরকার অতন্দ্র প্রহরী।

তিনি বলেন, খাদ্য সামগ্রী, চিকিৎসা সরঞ্জাম, এবং বিশুদ্ধ পানি সবই পর্যাপ্ত পরিমাণে বিতরণ করা হচ্ছে। তিনি যাদের ঘর ডুবে গেছে তাদের নিকটস্থ আশ্রয় কেন্দ্রে যেতে অনুরোধ জানান।

শনিবার সকালে চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ শেষে আয়োজিত এক সভায় এসব কথা বলেন ত্রাণ প্রতিমন্ত্রী।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সরওয়ার আলমগীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম-সদৃশ উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


হাম-সদৃশ উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে হাম তথা এর উপসর্গ দেখা গেছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া হামবিষয়ক নিয়মিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৩ জন মৃত্যু বরণ করেছেন। তবে এই সময়ে সারা দেশে হামে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম এবং উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু ঘটেছে।

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৭০২ জনের মধ্যে রোগটির উপসর্গ প্রকাশ পেয়েছে। এদিকে, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ১ লাখ ১০ হাজার ৬০১ জনের শরীরে হামের উপসর্গ খুঁজে পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৪১০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম এবং এর উপসর্গ নিয়ে মোট ৯৩ হাজার ৪৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৮৯ হাজার ৭৬২ জন ছাড়পত্র লাভ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্দ্বীপে ৮ দিন পর নৌযান চলাচল পুনরায় শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


সন্দ্বীপে ৮ দিন পর নৌযান চলাচল পুনরায় শুরু

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ও নিম্নচাপের প্রভাব কাটানোর পর, দীর্ঘ আট দিন পর সন্দ্বীপের সঙ্গে দেশের মূল ভূখণ্ডের নৌ চলাচল পুনরায় শুরু হয়েছে। আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সতর্ক সংকেত প্রত্যাহার করার পর এ শনিবার (১১ জুলাই) দুপুর থেকে বিআইডব্লিউটিএর চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে ফেরি ও স্পিডবোটের চলাচল শুরুটিতে ফিরেছে।

নৌযান চলাচল আবার শুরু হওয়ায়, গত এক সপ্তাহ ধরে আটকে থাকা হাজার হাজার যাত্রী এবং পণ্যবাহী যানবাহনের চালক ও শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এর আগে বৈরী আবহাওয়ার কারণে, গত ৩ জুলাই থেকে সন্দ্বীপ চ্যানেলের কুমিরা-গুপ্তছড়া রুটে স্পিডবোট এবং বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে ফেরির চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে জরুরি রোগী, প্রবাসী যাত্রী, ব্যবসায়ী ও চাকুরিজীবীসহ সাধারণ মানুষ চরম বিপাকে পড়েছিলেন। বন্ধ হয়ে গিয়েছিল দ্বীপে পণ্য সরবরাহ, যার ফলে স্থবির হয়ে পড়েছিল পুরো সন্দ্বীপের স্বাভাবিক জীবনযাত্রা।

এই রুটে ফেরি ও স্পিডবোট চালুর বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বাঁশবাড়িয়া-গুপ্তছড়া রুটে চলাচলকারী ফেরি 'কপোতাক্ষ'-এর মাস্টার সাইফুল ইসলাম নিশ্চিত করে বলেন, সতর্ক সংকেত প্রত্যাহার করার পর ফেরি পারাপার শুরু হয়েছে। কুমিরা স্পিডবোট সার্ভিস পরিচালনাকারী প্রতিষ্ঠান 'আদিল এন্টারপ্রাইজ' সূত্রে জানা গেছে, সতর্ক সংকেত প্রত্যাহার করায় এবং চ্যানেলের অবস্থা ভালো থাকায় দুপুর ২টা থেকে গুপ্তছড়া-কুমিরা রুটে স্পিডবোট চলাচল শুরু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘুমহীন রাতের গল্প, মাতৃত্বকালীন অভিজ্ঞতা প্রকাশ করলেন সামান্থা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


ঘুমহীন রাতের গল্প, মাতৃত্বকালীন অভিজ্ঞতা প্রকাশ করলেন সামান্থা

৯ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিজস্বী পোস্ট করেন সমান্থা। সেই ছবিতে তাঁকে দেখা যায় রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’ পোশাকে, জিমে যাওয়ার পথে তোলা।

মাতৃত্বের নতুন অধ্যায়ের প্রতিটি মুহূর্তই তিনি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সম্প্রতি, গর্ভাবস্থায় অনিদ্রার অভিজ্ঞতার কথা ইনস্টাগ্রাম স্টোরিতে জানিয়ে আরও একবার আলোচনায় আসেন নায়িকা।

৯ জুলাই সামাজিক মাধ্যমের পাতায় একটি নিজস্বী পোস্ট করেন সমান্থা। জিমে যাওয়ার পথে তোলা সেই ছবিতে তাঁকে দেখা যায় রোদচশমা এবং ‘ওয়ার্কআউট’-এর পোশাকে। ছবির সঙ্গে অভিনেত্রী লেখেন, “অনিদ্রা তো খুব মজার, কিন্তু তার পরেও আমরা জিমে যাচ্ছি”। এই মন্তব্যে বোঝা যায়, ঘুম না-হওয়ার সমস্যার মাঝেও শারীরচর্চা থেকে বিরতি নিতে তিনি রাজি নন। অনিদ্রার অস্বস্তিকেও নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় হালকা করে দেখানোর চেষ্টা করেছেন সমান্থা।

গর্ভাবস্থায় অনিদ্রা আসলে নতুন কোনও সমস্যা নয়। বিশেষজ্ঞদের মতে, হরমোনের ওঠানামা, শারীরিক অস্বস্তি, বারবার প্রস্রাবের চাপ এবং সন্তানকে ঘিরে নানা মানসিক উদ্বেগ— সব মিলিয়ে বহু সন্তানসম্ভবা নারীর রাতের ঘুম ব্যাহত হয়। প্রোজেস্টেরনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে দিনে ঘুমঘুম ভাব থাকলেও রাতে গভীর ঘুম না-ই আসতে পারে। আবার ইস্ট্রোজেনের পরিবর্তনের ফলে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে প্রভাব পড়ে, যা ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে।

চিকিৎসকদের পরামর্শ হল, গর্ভাবস্থায় পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি নিয়মিত হালকা শারীরচর্চা করা, আরামদায়ক ভঙ্গিতে ঘুমানো, ক্যাফিন এড়িয়ে চলা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখলে অনিদ্রার সমস্যা অনেকটাই কমানো সম্ভব।

সম্প্রতি সমান্থা জানিয়েছেন, হাতের কাজ শেষ করার পর তিনি মাতৃত্বকালীন বিরতি নেবেন। অভিনেত্রীর এই খোলামেলা পোস্টে বহু অনুরাগী শুভেচ্ছা জানানোর পাশাপাশি গর্ভাবস্থার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরার জন্য তাঁর প্রশংসাও করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%