১০:১৬ এম
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৬ : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু মন্তব্য করেছেন যে, তরুণ সমাজকে মাদক এবং সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আজ বান্দরবানের থানচি উপজেলা মিনি স্টেডিয়ামে বলিপাড়া বিজিবি ৩৮ ব্যাটালিয়ন কর্তৃক আয়োজিত ‘থানচি মহিলা ফুটবল দলের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
মন্ত্রী আরও বলেন, দেশের ক্রীড়াঙ্গনে তরুণদের পাশাপাশি নারী খেলোয়াড়রাও সুনাম অর্জন করছে। পার্বত্য চট্টগ্রামের নারী ক্রীড়াবিদরা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলে অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করছে।
আরও পড়ুন: সাদমানের ফিফটির পর এলবিডব্লিউ হয়ে ফিরলেন শান্ত
তিনি উল্লেখ করেন, যদি স্কুল পর্যায় থেকে নিয়মিত ক্রীড়াচর্চার সুযোগ নিশ্চিত করা যায়, তাহলে নারী খেলোয়াড়দের মধ্যে নেতৃত্ব, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতির মানসিকতা গড়ে উঠবে। এভাবে নারী ক্রীড়াবিদদের দক্ষতা বৃদ্ধি করে দেশের জন্য কৃতিত্ব অর্জনের পথ সুগম করতে হবে।
অনুষ্ঠানের সূচনায় থানচি মহিলা ফুটবল দলের খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান করা হয়। পরে মন্ত্রী বিজয়ী খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণী পর্ব শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন