১০:১৬ এম
আয়ারল্যান্ডের লেগ স্পিনার বেন হোয়াইট ২৮ বছর বয়সে হঠাৎ করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
হোয়াইটের আন্তর্জাতিক অভিষেক ঘটে ২০২১ সালে বেলফাস্টে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচের মাধ্যমে। সর্বশেষ তিনি ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অংশগ্রহণ করেন।
আয়ারল্যান্ডের হয়ে তিনি ৩ টেস্ট, ২ ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে ৪টি, ওয়ানডেতে ১টি এবং টি-টোয়েন্টিতে ৩৬ উইকেট শিকার করেছেন।
আরও পড়ুন: ৩৪ বছরেই থেমে গেল অলিম্পিয়ান কিয়ারা ম্যাগিয়ানের জীবন
হোয়াইট তিনটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১, ২০২৪ এবং ২০২৬ সালের বিশ্বকাপে তিনি দলের সদস্য ছিলেন।
অবসর গ্রহণের প্রেক্ষিতে হোয়াইট এক বিবৃতিতে বলেছেন, ‘শৈশবের স্বপ্ন পূরণ করে দেশের প্রতিনিধিত্ব করা এবং সর্বোচ্চ পর্যায়ে ক্রিকেট খেলার সুযোগ দেওয়ায় ক্রিকেট আয়ারল্যান্ডকে ধন্যবাদ।’
তিনি আরও উল্লেখ করেন, ‘তিনটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করা এবং টেস্ট ক্রিকেট খেলা আমার পরিকল্পনায় ছিল না। তবে এটি এমন একটি বিষয়, যা নিয়ে আমি সবসময় গর্ববোধ করি এবং ক্যারিয়ারে অর্জিত অভিজ্ঞতা ও স্মৃতির জন্য আমি চিরকৃতজ্ঞ।’
হোয়াইটের অবসরের বিষয়ে আয়ারল্যান্ডের প্রধান কোচ গ্যারি উইলসন মন্তব্য করেছেন, ‘বেনের মতো একজন ক্রিকেটারের অবসরের খবর শুনে আমার অনুভূতি মিশ্র। আমি তার মঙ্গল কামনা করছি এবং দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারের জন্য তাকে অভিনন্দন জানাই। আমি জানি, আয়ারল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন পূরণে তিনি কতটা পরিশ্রম করেছেন। দেশের হয়ে ৪০টিরও বেশি ম্যাচ খেলার জন্য আমি আনন্দিত।’
আরও পড়ুন: নিরাপত্তা শঙ্কায় চ্যাম্পিয়ন্স লিগের দলে নেই রোনালদো
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন