ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছনা করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ


ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছনা করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ

পিরোজপুরের ভান্ডারিয়ায় এতিমখানার অনুদান আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করতে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন সাংবাদিকের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত ও অপমানের শিকার হন বরিশাল থেকে আসা দুই গণমাধ্যমকর্মী। এমনকি পুলিশ ডেকে এনে জোড়াজুড়ি করে মুচলেকা রাখা হয়েছে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে 'ভুয়া সাংবাদিক' তকমা দিয়ে মারাত্মকভাবে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সচেতন মহল এবং বরিশাল অঞ্চলের গণমাধ্যমকর্মীদের মধ্যে এ ধরনের ঘটনা মফস্বলে সাংবাদিকতার স্বাধীন পরিবেশকে মারাত্মকভাবে হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার 'দারুলহুদা ইসলামিয়া দাখিল বালিকা মাদ্রাসা' প্রাঙ্গণে।

ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, মাদ্রাসাটিতে এতিম শিক্ষার্থীর প্রকৃত সংখ্যা কত, সরকার প্রদত্ত ক্যাপিটেশন গ্রান্টের টাকা কোথায় যায় এবং দাতা সংস্থার অনুদান সঠিকভাবে খরচ হচ্ছে কি না, এসব জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তথ্য সংগ্রহ করতে যান জাতীয় 'দৈনিক বিজনেস ফাইল'-এর বরিশাল ব্যুরো প্রধান মো. রাফি ও তাঁর সহকর্মী। তবে, সরেজমিনে অনুসন্ধান চলাকালে মাদ্রাসা কর্তৃপক্ষের চেয়েও অধিক আক্রমণাত্মক ভূমিকা গ্রহণ করেন ভান্ডারিয়ায় কর্মরত স্থানীয় কয়েকজন সাংবাদিক।

আরও পড়ুন: সিংগাইরে স্বর্ণের দোকানে চুরি, দুই নারীসহ তিনজন গ্রেপ্তার

ভুক্তভোগী সাংবাদিক মো. রাফির অভিযোগ, "আমরা পেশাগত দায়িত্ব পালনে সেখানে গিয়েছিলাম। কিন্তু স্থানীয় কয়েকজন সাংবাদিক আমাদের ওপর চড়াও হন, গালাগাল ও লাঞ্জনা করে। পরে পুলিশ উপস্থিত হলে আমাদের কাছ থেকে জোরপূর্বক লিখিত ও মৌখিক মুচলেকা আদায় করা হয়। শুধু তা-ই নয়, আমাদের পেশাগত ভাবমূর্তির ক্ষতি করতে ফেসবুকে 'ভুয়া সাংবাদিক' বলে অপপ্রচার করা হচ্ছে।"

তবে ঘটনার বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাহাবুব ইসলাম বলেন, "ঘটনার সময় আমি প্রতিষ্ঠানে ছিলাম না, তবে ফোনে বিষয়টি শুনেছি।" অন্যদিকে, প্রতিষ্ঠানের শিক্ষক নজরুল ইসলাম ঘটনার ভিন্ন চিত্র তুলে ধরে জানান, বরিশাল থেকে সাংবাদিকরা আগমনের পরপরই ভান্ডারিয়ার স্থানীয় সাংবাদিক ৩/৪টি মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হন। দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হওয়ার একপর্যায়ে স্থানীয় সাংবাদিকরাই পুলিশে খবর দেন। নজরুল ইসলামের ভাষ্য, "আমরা দুই পক্ষকেই ভেতরে এসে কথা বলতে বলেছিলাম। তবে টাকা-পয়সার কোনো লেনদেন বা লেনদেনের দাবি কোনো পক্ষ থেকেই ওঠেনি।"

অপরদিকে, সহকর্মীকে লাঞ্ছিত করা ও মুচলেকা নেওয়ার বিষয়ে জানতে চাইলে এশিয়ান টেলিভিশনের পিরোজপুর জেলা প্রতিনিধি মো. নাইম হোসেন বিষয়টি হালকা করার চেষ্টা করেন। তিনি দাবি করেন, "বরিশাল থেকে অনেকেই এসে বিভিন্ন স্থান থেকে অনৈতিক সুবিধা নেন। সেদিনও এমন ঘটনা ঘটেছে ভেবে সতর্ক করতে তাদের থেকে মুচলেকা রাখা হয়েছিল। তবে কেউ কাউকে লাঞ্ছিত করেনি। একজনের প্রেস কার্ডের মেয়াদ না থাকায় বিষয়টি নিয়ে কথা হয়েছে।"

এঘটনায় ভান্ডারিয়া থানার পুলিশদের ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। পুলিশ সূত্রে জানা যায়, 'সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি'র খবরে তারা টহল টিম পাঠান। কিন্তু ঘটনাস্থলে গিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা স্পষ্টভাবে জানান যে, বরিশাল থেকে আসা সাংবাদিকরা কোনো টাকা দাবি করেননি। বরিশাল থেকে আসা সাংবাদিকদের পরিচয়পত্র সঠিক পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।

আরও পড়ুন: টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যু, ওসিকে আদালতে তলব

এদিকে, কোনো প্রকার আর্থিক লেনদেন বা চাঁদা দাবির প্রমাণ না পাওয়া সত্ত্বেও স্থানীয় একদল সাংবাদিকের এমন অতি-উৎসাহী আচরণ এবং পুলিশের উপস্থিতিতে মুচলেকা নেওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিকরা।

অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান উদ্দেশ্যই হলো জনস্বার্থ রক্ষা ও অনিয়মের জবাবদিহি নিশ্চিত করা। সেখানে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা না বলে যদি সহকর্মীর ওপর ব্যক্তিগত আক্রমণ, লাঞ্ছনা বা অপপ্রচারের আশ্রয় নেওয়া হয়, তবে তা সমগ্র সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য এক অশনিসংকেত। পিরোজপুর ও বরিশাল অঞ্চলের জ্যেষ্ঠ গণমাধ্যমকর্মীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন এবং মফস্বলে অনুসন্ধানী সাংবাদিকতার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাচাদো যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় অংশ নেবেন না

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫০ এম


মাচাদো যুক্তরাষ্ট্র-সমর্থিত আলোচনায় অংশ নেবেন না

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ : ভেনেজুয়েলার নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, আগামী আগস্টে যুক্তরাষ্ট্রের সমর্থনে দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যে রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে, সে সংলাপে তিনি অংশ নেবেন না।

রোববার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে মাচাদো এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া বলেছেন, প্রস্তাবিত এই সংলাপের পরিকল্পনা, আয়োজন কিংবা বাস্তবায়নের কোনো পর্যায়েই তারা অংশ নেবেন না।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে তারা জানিয়েছেন, সংলাপে অংশ না নিলেও দেশের জন্য প্রকৃত অগ্রগতি বয়ে আনতে পারে— এমন কোনো উদ্যোগে বাধা দেবেন না তারা।

খবরটি বার্তা সংস্থা এএফপি’র।

চলতি জুলাইয়ের মাঝামাঝি সময়ে অন্তর্বর্তী সরকারের প্রধান ডেলসি রদ্রিগেজ ও ২০১৫-২০২০ মেয়াদের সাবেক কয়েকজন বিরোধী সংসদ সদস্য দেশের গণতন্ত্রকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।

এ বিষয়ে মাচাদো বলেন, ‘এই উদ্যোগের উদ্দেশ্য, পরিধি বা সিদ্ধান্ত ব্যাখ্যা করা আমাদের দায়িত্ব নয়। যারা এই উদ্যোগ নিয়েছেন, তারাই দেশের মানুষকে এর লক্ষ্য, কার্যপদ্ধতি ও সময়সূচি সম্পর্কে জানাবেন।’

যুক্তরাষ্ট্র চলতি বছরের জানুয়ারিতে মধ্যরাতের এক সামরিক অভিযানের মাধ্যমে সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করে, তারা এই সংলাপ উদ্যোগকে ভেনেজুয়েলায় রাজনৈতিক পুনর্মিলনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সমর্থনে নির্বাসিত বিরোধী নেতা দিনোরাহ ফিগুয়েরা গত জুনে স্বল্প সময়ের জন্য ভেনেজুয়েলা সফর করেন। সফরকালে তিনি জাতীয় পরিষদের presidente হোর্হে রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেন।

মাচাদো আবারও দাবি করেছেন, ২০২৪ সালের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে প্রকৃত বিজয়ী ছিলেন এডমান্ডো গঞ্জালেজ উরুতিয়া। যদিও ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগের মধ্যেই নিকোলাস মাদুরোকে বিজয়ী ঘোষণা করা হয়েছিল।

মাচাদো আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলায় ফিরে আসব।’

অন্যদিকে, ডেলসি রদ্রিগেজ অভিযোগ করেছেন, গত মাসে ভয়াবহ দুটি ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি মানুষের প্রাণহানির পর তিনি দেশে ফিরতে চাইলেও অন্তর্বর্তী সরকার তার প্রত্যাবর্তনে বাধা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের সেই সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

০৯:৫৪ এম


আত্মগোপনে থাকা উপজেলা আওয়ামী লীগের সেই সভাপতি গ্রেপ্তার

রাঙামাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক উপজেলা সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বিকেলে শহরের চম্পকনগর এলাকার হ্যাপিরমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার অংসুইছাইন চৌধুরী রাঙামাটির কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, অংসুইছাইন চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন সংক্রান্ত মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। এতদিন তিনি আত্মগোপনে ছিলেন।

তিনি আরও জানালেন, গোপনসূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে রোববার বিকাল সাড়ে ৩টার দিকে অংসুইছাইনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এর আগেও একই মামলায় ২০২৫ সালের ২০ জানুয়ারি অংসুইছাইন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে ছাড়া পেলেও আদালতের নির্দেশ অনুযায়ী হাজির না হয়ে আত্মগোপনে ছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের মসজিদ-মাদরাসা-কবরস্থানের জমি ছাড়েননি: তৈমুর আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০২ এম


গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জের মসজিদ-মাদরাসা-কবরস্থানের জমি ছাড়েননি: তৈমুর আলম

তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার বলেছেন, ‘ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসার পর থেকে রূপগঞ্জ ভূমিদস্যুদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। গোলাম দস্তগীর গাজী যেদিন রূপগঞ্জে পদার্পণ করেছে, সেদিন থেকেই মানুষের জায়গা-জমি দখল করার কাজ শুরু করেছেন।

তিনি বলেন, ‘মসজিদ-মাদরাসা এমনকি কবরস্থানের জায়গাও ছাড়েননি।’

শুক্রবার (২৪ জুলাই) জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার জমি উদ্ধারের দাবিতে মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

তৈমুর আলম খন্দকার আরও বলেন, ‘এখানে গাজী টায়ারের কারখানা করতে গিয়ে খুন করিয়েছে। কিন্তু পুলিশ মামলা নেয়নি। যাঁরা প্রতিবাদ করেছেন, পুলিশ তাঁদের দৌড়ানির ওপর রাখছে। এ মাদরাসার জায়গা দখল করে দেওয়াল নির্মাণ করেছে তারা।’

এর আগে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সকালে রূপগঞ্জে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত হন।

বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর ধরে জামিয়া মনির উদ্দিন ব্যাপারী কওমি মাদরাসার ১৫ শতাংশ জমি সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর অবৈধ দখলে রয়েছে। জানানো হয়, বিগত শাসনামলে মামলা ও হামলার ভয়ে স্থানীয় বাসিন্দারা গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে কোনো কথা বলতে পারেননি।

এ মানববন্ধন মহসিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ জেলা যুব জামায়াতের সাধারণ সম্পাদক আল আমিন, মো. সিরাজুল ইসলাম প্রধান, মো. ওবায়দুল হক ভূঁইয়া, আব্দুল হালিম ভূঁইয়া, মো. কামরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান এবং হাজী মো. নুরুজ্জামান ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গজারিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ ইং

১০:০৫ এম


গজারিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে রক্ষা

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এবং দক্ষ পদক্ষেপ গ্রহণ করার কারণে আগুন নিয়ন্ত্রণে চলে আসে, ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও বড় দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে একটি টিনশেড ঘর, একটি খাট, একটি ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, রবিবার রাত ১টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে গজারিয়া ফায়ার স্টেশনে খবর এসেছে যে উপজেলার করিমখা এলাকার হোগলাকান্দি গ্রামে মো. হাসানের বসতবাড়িতে আগুন লেগেছে।

খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।

ফায়ার সার্ভিস জানাচ্ছে, আগুন লাগার কারণ প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%