১২:০৭ পি.এম
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কর্তৃক নতুন করে আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে চীন সরাসরি নাকচ করেছে। বেইজিং বলেছে, ওয়াশিংটনের অর্থনৈতিক চাপ বা একতরফা নিষেধাজ্ঞা তেহরানের বিরুদ্ধে পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কোনো সমাধান আনতে পারবে না।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার এ প্রচারণা সম্পর্কে মন্তব্য করেছেন।
এই সময় তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যে, ইরানের ওপর অর্থনৈতিক চাপ না বাড়িয়ে বরং রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে হাঁটার জন্য পরিস্থিতি পরিবর্তন করা উচিত।
আরও পড়ুন: ‘জামায়াত সমর্থন না পেলে ৯১ সালে বিএনপির রাজনীতি শেষ হয়ে যেতে পারতো’
এখন যুক্তরাষ্ট্রের সামরিক বিজয় অথবা আলোচনার মাধ্যমে সমঝোতার সম্ভাবনা দিন দিন কমে আসতে থাকার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘ইকোনমিক ডি-ডে’ বা চরম অর্থনৈতিক অবরোধের নীতি ঘোষণা করেছেন।
এই নীতির আওতায় বিশ্বের যে কোনও দেশ বা প্রতিষ্ঠান যদি ইরানের সঙ্গে কোনো প্রকার লেনদেন বা ব্যবসা অব্যাহত রাখে, তবে তাদের ‘ভয়াবহ’ অর্থনৈতিক পরিণতির সম্মুখীন হতে হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ট্রাম্পের প্রচেষ্টায় চীনকে জড়িত হওয়ার আহ্বান জানিয়েছিলেন, তবে চীন এই আহ্বান প্রত্যাখ্যান করেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের বলেছেন, “নিষেধাজ্ঞা ও চাপ সমস্যা সমাধানে সহায়ক হবে না।” তিনি আরও বলেন, “চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়া এবং রাজনৈতিক ও কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছে।”
আরও পড়ুন: ঝিনাইদহে ট্রাক্টর চাপায় ৪ বছরের শিশু জাকিয়া নিহত
যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকিকে চীন ‘অবৈধ এবং অমানবিক’ বলে নিন্দা জানিয়েছে। এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি নতুন নিষেধাজ্ঞার হুমকিকে বিশ্ব অর্থনীতির জন্য হুমকিস্বরূপ হিসেবে অভিহিত করেছেন।
চীনের পক্ষ থেকে ইরানের অর্থনীতিতে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে। তবে যুদ্ধে চীন একটি সতর্ক কূটনৈতিক অবস্থান ধরে রেখেছে, যা ইরান ও যুক্তরাষ্ট্র উভয়পক্ষের সঙ্গে যোগাযোগের পথ খোলা রেখেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন