ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক


ময়মনসিংহে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

ময়মনসিংহের নান্দাইলে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আব্দুল হেলিম (৫৮) নামের এক ব্যক্তিকে আটক করেছে। গতকাল শুক্রবার রাতের দিকে ভুক্তভোগী ছাত্রীর বাবা নান্দাইল মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন, এরপর পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে।

আটক হওয়া আব্দুল হেলিম উপজেলার সিংরইল ইউনিয়নের বারপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর পুত্র।

মামলার অভিযোগের সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে প্রতিবেশী আব্দুল হেলিম গত ৬ মাস ধরে বিভিন্নভাবে ছাত্রীর প্রতি উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিচ্ছিলেন। গত বৃহস্পতিবার দুপুরে ছাত্রীর মা বাড়িতে না থাকার সুযোগে তাকে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ঘটনার পর অভিযুক্ত ভুক্তভোগীকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেন যাতে তিনি বিষয়টি কাউকে জানাতে না পারেন। পরে ভুক্তভোগী তার পরিবারকে ঘটনাটি জানালে বিষয়টি প্রকাশ্যে আসে।

আরও পড়ুন: "পাল্টা অভিযোগ সৌদি প্রবাসী কাদির মিয়ার" কুলিয়ারচরে মেম্বার প্রার্থী পারভেজকে জড়িয়ে সংবাদ প্রকাশ ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, ‘আমি তার কঠিন বিচার চাই। আমি মূর্খ মানুষ, আইনের এত কিছু বুঝি না। আমি শুধু চাই, প্রশাসন যেন তাকে কোনোভাবেই ছাড় না দেয়। সে যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, ছাত্রীর বাবার দেওয়া লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত আব্দুল হেলিমকে আটক করা হয়েছে। এ ঘটনার পর মামলা রুজু হয়েছে। আজ শনিবার নির্যাতনের শিকার শিক্ষার্থীকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষককে আদালতে প্রেরণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘এই ড্রেনই আমার বাজানরে খাইছে, আরো অনেকরে খাইবো’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


‘এই ড্রেনই আমার বাজানরে খাইছে, আরো অনেকরে খাইবো’

‘এই ড্রেনই আমার বাজানরে খাইছে। সরকারি লোকজন এইডা ঠিক না করলে আরো অনেকরে খাইবো।’

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার চারআনি পাড়া মহল্লায়, বাড়ির সামনের গভীর ড্রেনে পড়ে একমাত্র ছেলে প্রান্ত মিয়া মারা যাওয়ার পর বাবা রবি মিয়া এই কথাগুলো বলছিলেন।

গত বৃহস্পতিবার, স্লাববিহীন ড্রেনটিতে পড়ে যায় প্রান্ত। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। কিন্তু অবস্থার অবনতি ঘটলে আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রান্ত চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় সে অকৃতকার্য হয়েছিল।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে জাইকা নামক একটি উন্নয়ন সংস্থার অর্থায়নে প্রায় কোটি টাকা ব্যয়ে দক্ষিণ চারআনিপাড়া মহল্লার সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হয়। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান স্লাব বা ঢাকনা না দিয়েই কাজ শেষ করে চলে যায়।

দীর্ঘ আট বছর ধরে একই অবস্থায় থাকায় ড্রেনটি লতাপাতা, আগাছা এবং লোকজনের মৌসুমী সবজির চারায় ঢেকে যায়, ফলে এটি মারণ ফাঁদে পরিণত হয়। গত আট বছরে এই ড্রেনে পড়ে অনেকেই গুরুতর আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন।

এদিকে, স্কুলছাত্র প্রান্তের মর্মান্তিক মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। বিক্ষুব্ধ এলাকাবাসী ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চরম অবহেলার জন্য দায়ী করে তাদের কঠোর শাস্তি ও বিচার দাবি করেছেন।

নান্দাইল পৌরসভার প্রকৌশলী উত্তম কুমার দাস এই ঘটনার বিষয়ে জানান, তিনি নতুন যোগ দিয়েছেন। তিনি বলেন, ‘বিষয়টি খুবই দুঃখজনক। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বজ্ঞানহীন কাজের কারণেই এমন দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে খুব দ্রুত কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশ

সরকার নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন প্রকাশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। অর্থ বিভাগের পক্ষ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) এই প্রজ্ঞাপনটি জারি করা হয়।

নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে জুলাই মাস থেকে বেতন বৃদ্ধি কার্যকর হবে। সরকারের এই সিদ্ধান্ত সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

বাকেরগঞ্জ প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে চেয়ারম্যান প্রার্থী রাজীব হোসেনের মতবিনিময়

বরিশালের বাকেরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্রনেতা মুহাম্মদ রাজীব হোসেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড ফুট প্যালেজ রেস্টুরেন্ডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় মুহাম্মদ রাজীব হোসেন বলেন, আসন্ন স্থানীয় সরকার পরিষদ নির্বাচনে তিনি ভরপাশা ইউনিয়নের চেয়ারম্যান পদে নির্বাচনে আগ্রহী। এলাকার জনগণ চায় তিনি এ পদে নির্বাচন করেন। ইউনিয়নের কাঁচা ও পাকা রাস্তাঘাটের উন্নয়ন, জনসেবার পরিধি বাড়ানো এবং অবহেলিত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার লক্ষে তিনি প্রার্থী হয়েছেন। তিনি নির্বাচনে জয়ী হলে ভরপাশা ইউনিয়নকে একটি আধুনিক ও স্মার্ট ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন বলে জানান।

তিনি আরও বলেন, ভরপাশা ইউনিয়নের উন্নয়ন ও জনসাধারনের সেবা দেয়ার লক্ষ্যে তার পরিবার তাকে উৎসর্গ করেছে। এলাকার তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সামাজিক ও কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

মতবিনিময় সভায় মুহাম্মদ রাজিব হোসেনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী তানভীর মাহমুদ পাপ্পুসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনী স্কিল ক্লাবের উদ্যোগে ‘কবিতাঙ্গন’ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩৫ পি.এম


ফেনী স্কিল ক্লাবের উদ্যোগে ‘কবিতাঙ্গন’ অনুষ্ঠিত

কবিতাকে কেন্দ্র করে পাঠ, বিশ্লেষণ, আলোচনা ও ভাববিনিময়ের মাধ্যমে সাহিত্যচর্চার পরিবেশ তৈরি এবং তরুণদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ফেনী স্কিল ক্লাবের উদ্যোগে ‘কবিতাঙ্গন’ শীর্ষক কবিতা পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ফেনীর নবীনচন্দ্রসেন কালচারাল সেন্টারের প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বিভিন্ন কবিতা পাঠ করেন এবং কবিতার বিষয়বস্তু, ভাষা, অনুভূতি ও সামাজিক প্রভাব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি কবিতা ও সাহিত্যচর্চার মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সংযোগ ও ভাববিনিময়ের গুরুত্ব নিয়েও মতবিনিময় হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইফতেখারুল ইসলাম, আবিদ হোসেন, নিগার সোলতানা, সুমাইয়া বিনতে কামাল, রাবেয়া আক্তার ঋতু, কামরুন নাহার ফারহানা, মারেফা তাসমিন, রিহান চৌধুরী ও জয়া জান্নাত,মুহাইমিন তাজিম সহ ফেনী স্কিল ক্লাবের সদস্য ও সাহিত্যপ্রেমীরা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, “কবিতা মানুষের মানুষকে আরও কাছে আনে”— এই ভাবনাকে সামনে রেখে নিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে পাঠাভ্যাস, মুক্তচিন্তা ও সৃজনশীলতা বিকাশে কাজ করতে চায় ফেনী স্কিল ক্লাব।
অনুষ্ঠানে কবিতা পাঠ, বিশ্লেষণ ও আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে প্রাণবন্ত ভাববিনিময়ের মধ্য দিয়ে আয়োজনটি শেষ হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%