ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার


রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ মোঃ মিনহাজুল মুন্না (৩০) নামে মাদক কারবারীকে করেছে এসআরবি-৫।
সোমবার (১৯ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নতুন হড়গ্রাম কাশিয়াডাঙ্গা বাইপাস রোডের পাশে প্রাম্ভিক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১৪৭ পিস ইায়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেফতার মিনহাজুল মুন্না, নগরীর কাশিয়াডাঙ্গা থানার আলীগঞ্জ উত্তরপাড়ার মোঃ জয়নাল আবেদিন দুলালের ছেলে।
সোমবার বিকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এদিন গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।# 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম। ভৈরব প্রতিনিধি

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৩২ পি.এম


ভৈরবে কিশোরীকে উত্ত্যক্তের অভিযোগে সংবাদ সম্মেলন, হুমকির দাবি পরিবারের

চন্ডিবের মধ্যপাড়ায় ১৪ বছরের মেয়েকে হয়রানির অভিযোগ; নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানালেন মা সালমা বেগম


কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের চন্ডিবের মধ্যপাড়ায় ১৪ বছর বয়সী এক কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে একটি লোহার কারখানার কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে কিশোরীর মা-বাবাকে গালিগালাজ ও হুমকির শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারটি। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তাঁরা।

সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় চন্ডিবের মধ্যপাড়ায় নিজেদের বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিশোরীর মা সালমা বেগম ও তাঁর পরিবারের সদস্যরা এসব অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সালমা বেগম জানান, তাঁর ১৪ বছর বয়সী মেয়ে সুমাইয়া বেগম স্কুলে ও প্রাইভেটে যাতায়াতের সময় চন্ডিবের মধ্যপাড়ার চিড়ার মিলসংলগ্ন একটি লোহার কারখানার সামনে কারখানার কয়েকজন কর্মচারীর কাছ থেকে অশোভন মন্তব্য ও হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে।

সালমা বেগমের অভিযোগ, গত ১৮ অক্টোবর সকালে মেয়েকে প্রাইভেটে নিয়ে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করা হয়। পরে বিষয়টি কারখানার মালিক হিসেবে উল্লেখ করা নুরু মিয়াকে জানিয়ে প্রতিকার চাইলে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এরপর তাঁর স্বামী এ ঘটনার প্রতিবাদ জানাতে গেলে নুরু মিয়া, রানা মিয়া ও তাঁদের সঙ্গে থাকা অন্যদের বিরুদ্ধে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।

পরিবারটির দাবি, ঘটনার পর থেকে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিশেষ করে, কিশোরীর স্বাভাবিক চলাফেরা ও পড়াশোনা অব্যাহত রাখা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

এদিকে, গত ১৮ অক্টোবরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ওই ঘটনায় নুরু মিয়া ও রানা মিয়া আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে সংঘর্ষের প্রকৃত কারণ, ঘটনার ধারাবাহিকতা এবং এতে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত তথ্য স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন বলেও দাবী করেন।

সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে কিশোরীকে উত্ত্যক্ত করার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ, অভিযোগকারী পরিবারসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও প্রাসঙ্গিক তথ্য-প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানানো হয়।

এ ছাড়া কোনো পক্ষ যেন ভয়ভীতি প্রদর্শন, হুমকি কিংবা প্রতিশোধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য ভৈরব থানা পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে একটি কিশোরীর নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত ও স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে সালমা বেগম ও তাঁর পরিবার বলেন, কাউকে আগাম দোষী সাব্যস্ত করা তাঁদের উদ্দেশ্য নয়। তাঁরা চান, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশিত হোক। তদন্তে কারও বিরুদ্ধে অপরাধের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিবারটি ভৈরব থানা পুলিশ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তাঁদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফৌজদারি অপরাধে পদত্যাগ যথেষ্ট নয়: আসিফ মাহমুদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


ফৌজদারি অপরাধে পদত্যাগ যথেষ্ট নয়: আসিফ মাহমুদ

এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ মন্তব্য করেছেন যে, ফৌজদারি অপরাধ সংঘটিত হলে পদত্যাগ যথেষ্ট নয়। তিনি বলেন, "ইশরাকের পদত্যাগ এক্সিট কিনা সেটিই প্রশ্ন। সরকারের স্বচ্ছতা স্পষ্ট নয়। ফৌজদারি অপরাধ হলে পদত্যাগ যথেষ্ট নয়। বরং এক্সিট।"

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর খামারবাড়িতে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে আসিফ মাহমুদ এসব কথা বলেন।

এ সময় তিনি আরও উল্লেখ করেন, "মন্দিরের জন্য নির্দিষ্ট জোন করা উচিত। খারাপ কোনো অবস্থা ঘটেনি। বাকি সময়গুলো আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে তা নিশ্চিত করতে হবে।"

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগের বিষয়ে আসিফ মাহমুদ বলেন, "আইনের শাসন দেখতে চাই। পদত্যাগ করিয়ে আইওয়াশ দেখতে চাই না। রাড্ডার ঘটনায়ও একজনকে পদত্যাগ করিয়ে পুরো ঘটনা ঘুরিয়ে দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, "ইশরাক মেয়র ইলেকশনের জন্য পদত্যাগ করলেন কিনা সেটিও প্রশ্ন। এমন হিরোইজমের কারণে সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে এমন করার উৎসাহ পায়।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


পূজার জন্য এক মাস ধরে শাড়ি জমিয়েছেন রুমিন ফারহানা

শারদীয় দুর্গোৎসবকে একটি সর্বজনীন আনন্দের উৎসব হিসেবে চিহ্নিত করে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা জানিয়েছেন, তিনি পূজার প্রতিটি দিনের জন্য পুরো এক মাস ধরে একটি করে শাড়ি জমিয়েছেন। তিনি মন্তব্য করেন, ঈদে দায়িত্ব বেশি থাকলেও পূজায় আনন্দ এবং ঘোরাঘুরির সুযোগ অনেক বেশি থাকে।

এই বিষয়ে তিনি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক মণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা জানিয়ে রুমিন ফারহানা বলেন, ‘গত এক মাস ধরে আমি একটা একটা করে শাড়ি জমিয়েছি—এটা সপ্তমীতে পরব, এটা অষ্টমীতে পরব, এটা নবমীতে পরব, আর এটা দশমীতে পরব।’

ঈদের আনন্দের সঙ্গে পূজার আনন্দের তুলনা করে তিনি বলেন, ‘ঈদে আমাদের দায়িত্ব বেশি থাকে। কিন্তু পূজায় ঘোরাঘুরি আর আনন্দটা অনেক বেশি হয়। সুতরাং বুঝতেই পারছেন, এটা আমাদের সবারই প্রাণের উৎসব।’

উৎসবের সার্বজনীনতা এবং নিরাপত্তার বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই উৎসবের আনন্দ ও রঙ যেন উজ্জ্বল থেকে আরও উজ্জ্বলতর হয়। উৎসবের এই রঙের মধ্যে যেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কষ্টের ছাপ না পড়ে, তা নিশ্চিত করা আমাদের সকলের নাগরিক দায়িত্ব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার: মসজিদে জরিমানা ও বাড়িঘর উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৯ পি.এম


ইসরাইলি নির্বাচনে উগ্রপন্থি বেন-গভিরের হাতিয়ার: মসজিদে জরিমানা ও বাড়িঘর উচ্ছেদ

ইসরাইলের নির্বাচনের প্রাক্কালে মসজিদে জরিমানা এবং আরবদের বাড়িঘর উচ্ছেদের বিষয়গুলোকে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে ব্যবহার করছেন উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির। তিনি সোমবার নির্বাচনি প্রচারে গর্বের সঙ্গে উল্লেখ করেন যে, দক্ষিণাঞ্চলীয় শহর তাল শেভার একটি মসজিদে লাউডস্পিকারের শব্দ নিয়ে জরিমানা করা হয়েছে। খবরটি এসেছে আনাদোলুর থেকে।

আগামী ২৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনের প্রেক্ষাপটে ইসরাইলি রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্র হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আরব দলগুলো অভিযোগ তুলেছে যে, বেন-গভির ইসরাইলের আরব সম্প্রদায়ের বিরুদ্ধে নেওয়া বিভিন্ন পদক্ষেপকে নির্বাচনি স্বার্থে ব্যবহার করছেন এবং এর মাধ্যমে আরব ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করছেন।

নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে, রোববার তাল শেভার আবু আনজা এলাকায় অবস্থিত আল-রাহমা মসজিদে অভিযান চালায় ইসরাইলি পুলিশ। মসজিদের লাউডস্পিকারে অতিরিক্ত শব্দের অভিযোগে জরিমানা করা হয়, যা জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন-গভিরের অধীনে পরিচালিত হয়।

সোমবার, বেন-গভির টেলিগ্রামে মসজিদটির ছবি প্রকাশ করে জানান, পুলিশ সদস্যরা সেখানে গিয়ে শব্দের মাত্রা পরিমাপ করেছেন এবং ‘অগ্রহণযোগ্য শব্দ’ সৃষ্টির জন্য জরিমানা করা হয়েছে।

তিনি আরও দাবি করেন, শুধু তাল শেভাতেই নয়, সারা দেশে মসজিদগুলোর শব্দদূষণ সংক্রান্ত বিধি প্রয়োগ করছে পুলিশ। দায়িত্ব গ্রহণের আগে বিষয়টি বহু বছর ধরে উপেক্ষিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। বেন-গভির বলেন, পরিস্থিতি এখনও পুরোপুরি সন্তোষজনক নয়, তবে তারা সঠিক পথে এগোচ্ছেন।

গত কয়েক সপ্তাহে ইসরাইলে আরবদের বাড়িঘর গুঁড়িয়ে দেওয়ার ঘটনাও নির্বাচনি প্রচারে তুলে ধরেছেন বেন-গভির।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%