০১:৫৮ পি.এম
লক্ষ্মীপুরে যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সম্ভাব্য নৈরাজ্য প্রতিরোধে।
সোমবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে যুবদলের ব্যানারে জেলা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন এবং সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকনের নেতৃত্বে জেলা যুবদলের সহসভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, সোহরাব হোসেন বুলু, লক্ষ্মীপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জুলফু, সদর (পূর্ব) উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্যসচিব বেলাল কাজী, সদর (পশ্চিম) উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন এবং সদস্যসচিব আব্দুর রহমানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দাবী করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কোনো ধরনের রাজনৈতিক তৎপরতা জনগণ মেনে নেবে না। বক্তারা আরো বলেন, রাজপথ নিরাপদ রাখতে যুবদল সব সময় ঐক্যবদ্ধ রয়েছে। স্বৈরাচার ও ফ্যাসিস্টদের কোনো সুযোগ দেওয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন