০৮:০৯ পি.এম
নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকায় বন্ধুদের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বর্ণমালা স্কুলের দশম শ্রেণির ছাত্র মেরাজ (১৫) এবং একে স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র কায়েস ভুইয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়।
নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর, বুধবার (১৭ জুন) বিকেলে, ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ দুটি উদ্ধার করে।
আরও পড়ুন: ছবি দিয়ে রাজনৈতিক চরিত্রহননের চেষ্টা! দীর্ঘ ত্যাগের পরও অপপ্রচারের অভিযোগ বিএনপি নেতা রিপন বল্লভের
নিহত মেরাজ হোসেন রাজধানীর কদমতলী থানার শনিআখড়া এলাকার রাজু মিয়ার ছেলে, এবং কায়েস ভুইয়া রাজধানীর ধনিয়া এলাকার ফারুক ভুইয়ার ছেলে।
তারা সহপাঠীদের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ২ টার দিকে, রাজধানীর একে স্কুল অ্যান্ড কলেজের ৩ জন ও বর্ণমালা স্কুলের ৪ জন শিক্ষার্থী ক্লাস ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে মিলে মেঘনা নদীতে গোসল করতে যায়। প্রথমে দুজন পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর, মেরাজ ও কায়েস মাছের মতো পানিতে নামলে তারা দুজন নদীর স্রোতে তলিয়ে যায়। এরপর খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪ ঘণ্টা পর উদ্ধার অভিযান চালিয়ে প্রথমে মেরাজ হোসেন এবং পরে কায়েস ভুইয়ার মরদেহ উদ্ধার করে।
তাদের স্বজনরা জানান, স্কুল ফাঁকি দিয়ে তারা আমাদের না জানিয়ে মেঘনা নদীতে ঘুরতে এসেছিল। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করলে তারা এসে মেঘনা নদী থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে। শিক্ষার্থীরা কেউ সাঁতার জানতো না।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের জোন-২ এর উপপরিচালক মো. ওসমান গনি বলেন, আমরা খবর পেয়েই দুই শিক্ষার্থীর উদ্ধার অভিযান শুরু করি। পরে নিখোঁজ হওয়ার ৪ ঘণ্টা পর, দুই শিক্ষার্থীর মরদেহ মেঘনা নদী থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: ঈদগাঁওয়ে অবৈধ ক্লিনিক সিলগালা, গর্ভবতী নারীদের চিকিৎসা সরঞ্জাম জব্দ
বৈদ্যেরবাজার নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধার করার পর, তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন