ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মজিবুর রহমান মঞ্জু


জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে বিশ্বাসঘাতক বলবে মানুষ: মজিবুর রহমান মঞ্জু

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মন্তব্য করেছেন যে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না করলে বিএনপিকে মানুষ বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মঞ্জু বলেছেন, বিএনপি যদি ক্ষমতায় থেকে গণভোটের রায় বাস্তবায়ন না করে অথবা জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে জনগণ তাদের বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে। তিনি আরও বলেন, যদি কোন কারণে ক্ষমতা ছাড়তে হয়, তাহলে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্য ব্যর্থ হওয়ার দায় তাদের নিতে হবে।

আরও পড়ুন: ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল, সদস্যসচিব জাহাঙ্গীর মনোনীত

তিনি জানান, "আমরা হয়তো আমাদের লংমার্চের একটা অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি। অর্থাৎ কর্মসূচি শেষ। এরপরে আমাদের কর্মসূচি আছে ঢাকার দিকে। আমরা সবাইকে নিয়ে সমাবেশ করব।" তিনি বারবার বলেন, "বিএনপিকে আপনারা ক্ষমতায় এসেছেন। আপনারা যদি ক্ষমতায় থেকে গণভোটের রায় বাস্তবায়ন না করেন কিংবা জুলাই সনদ বাস্তবায়ন না করেন, তাহলে মানুষ আপনাদেরকে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত করবে।"

মঞ্জু বলেন, "আর যদি কোন কারণে আপনাদেরকে ক্ষমতা ছাড়তে হয়, তাহলে জুলাই সনদের যেই লক্ষ্য আমরা তৈরি করেছিলাম, গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা যদি ব্যর্থ হয়, তাহলে লিখে রাখেন, আপনারা যদি ক্ষমতা ছাড়েন, সবচেয়ে বেশি জুলুম-নিপীড়নের শিকার আবার আপনারা হবেন।"

এবি পার্টির চেয়ারম্যান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, "আমি একটু স্পেশালি শেখ হাসিনাকে একটা বার্তা পৌঁছাতে চাই। শেখ হাসিনাকে বলতে চাই, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না বোন। পারলে আপনি নভেম্বরে চলে আসেন। জুলাইয়ের ক্ষত এখনো আমাদের মনে ধবধবে ক্ষয়ের মতো আছে। আপনি যত দ্রুত দেশে ফিরবেন, এই ঘা শুকানো এবং নিরাময়ের ব্যবস্থা আমাদের হবে। আপনি আসেন, আমরা প্রস্তুত আছি।"

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি। সমাবেশে উপস্থিত রয়েছেন এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী; আমার বাংলাদেশ পার্টির সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

আরও পড়ুন: ঢাকাসহ ১৩ সিটি করপোরেশনে ই-রিকশার নিবন্ধন শুরু, ফি ৮-১০ হাজার টাকা

মজিবুর রহমান মঞ্জু বিএনপির বিরুদ্ধে জুলাই সনদ নিয়ে টালবাহানার অভিযোগ করেন। তিনি বলেন, "বিএনপি আমাদেরকে জুলাই সনদের অক্ষরের চক্করে ফেলে টক্কর খেলতে চায়। আমরা বলছি, গণভোটে ৪ কোটি মানুষ ভোট দিয়েছে। আমি বিরোধীদলীয় নেতা সহ জাতীয় নেতাদের অনুরোধ করব, এরপরের কর্মসূচি হবে, যেই ৪ কোটি জনতা ভোট দিয়েছে, তাদের পক্ষে আমরা ৪ কোটি জনতার একটি মঞ্চ তৈরি করব ইনশাআল্লাহ। আমরা ধরিয়ে দেব, আপনারা কীভাবে আমাদের সঙ্গে এক একটা করে বেইমানি করছেন।"

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির সমালোচনা করে তিনি বলেন, "বিএনপি বলেছিল, এক কোটি লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। করেছে? একজন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? সংসদে বাণিজ্যমন্ত্রী বলেছেন, চার শতাধিক কারখানা বন্ধ হয়ে গেছে। আর বিএনপি চাকরি দেবে কি!"

তিনি আরও বলেন, "শুনছি এখন ওই যে নাটোরে একজন বিখ্যাত এমপি আছেন, উনার চাকরি নাকি নড়বড়ে হয়ে গেছে। আরও শুনছি, এই যে এখানে আইজিপি সাহেব আছেন, উনার চাকরিও নাকি টলমলে অবস্থা।"

মজিবুর রহমান মঞ্জু আওয়ামী লীগের সঙ্গে বিএনপির তুলনা প্রসঙ্গে বলেন, "কেন আমরা আওয়ামী লীগের সঙ্গে তুলনা করি, খুব দুঃখ থেকে করি। গুগলে সার্চ দিয়ে দেখেন, আওয়ামী লীগ ২০০৯ সালে ক্ষমতায় আসার পর এক বছরে প্রথম এক বছরে অন্তর্দ্বন্দ্বে আওয়ামী লীগের নেতা মারা গেছে ৩৮ জন। আর বিএনপি মাশাল্লাহ আট মাসে এটা ৪৫ জন পার করে দিয়েছে। তাহলে বলেন, চরিত্রের কী মিল?"

আরও পড়ুন: চলতি বছরে উচ্চশিক্ষায় ফাঁকা থাকবে সাড়ে আট লাখ আসন

তিনি বলেন, "আওয়ামী লীগ বলেছিল ১০ টাকা চাল খাবে। আওয়ামী লীগ বলছিল ঘরে ঘরে চাকরি দেবে। একটা কথাও কি রাখছে? বিএনপি একটা কথাও রাখছে না।"

বিএনপির সাংগঠনিক শৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, "আমরা দেখেছি এ পর্যন্ত বিশৃঙ্খলার কারণে, দলীয় বিশৃঙ্খলার কারণে বিএনপির ৮ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করতে হয়েছে। ১৫ বছর শেখ হাসিনার শাসনকালে আপনাদের এত শক্তি, এত বড় দল, একটা লোকেরও তো বহিষ্কার হতে দেখি নাই। এই দুই মাসে, এই দুই বছরে কী কারেন্ট চলে আসলো আপনাদের গায়ে? আপনাদের ৮ হাজার লোক দলের শৃঙ্খলা ভঙ্গ করে ফেলল।"

লংমার্চের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "আপনারা বলছেন, এরপরে আমরা কী করব? লংমার্চ শেষ হলে কী করব? বিএনপি কী করেছিল মনে রাখবেন। বিএনপি যেই সমস্ত কর্মসূচি করেছিল, আমাদের সেগুলো মনে আছে। আমরা একটা একটা করে সে সমস্ত কর্মসূচিতেও যাওয়ার ইনশাআল্লাহ পরিকল্পনা করছি।"

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, "আমাদের অত্যন্ত সুস্পষ্ট কথা, আমাদের ভাই এবং বোনদের রক্তের সঙ্গে কোনো ধরনের বেইমানি আমরা বরদাস্ত করব না। আমরা প্রত্যেকটা রক্তের সঙ্গে ওয়াদা করেছি। জুলাই সনদ শুধু আমরা কলম দিয়ে লিখি নাই। জুলাই সনদ শুধু আমাদের ঘাম ঝরানো সংগ্রামের অস্ত্র দিয়ে লিখি নাই। জুলাই সনদ বাংলার প্রতিটি মানুষের রক্তের অক্ষরে লেখা সনদ। এই সনদ বাস্তবায়নের জন্য আবার রক্ত প্রয়োজন হলে রাজপথে রক্ত দিয়ে জুলাই সনদ আমরা আদায় করব ইনশাআল্লাহ। লড়াই চলছে, লড়াই চলবে।

আরও পড়ুন: ডেমরায় ব্যাডমিন্টন খেলার সময় ছুরিকাঘাতে ৪ জন আহত

সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হতাশা ভুলে অনুশীলনে মনোযোগী ইয়ামাল, মন্তব্য করলেন কোচ ফ্লিক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ এম


হতাশা ভুলে অনুশীলনে মনোযোগী ইয়ামাল, মন্তব্য করলেন কোচ ফ্লিক

বার্সেলোনা কোচ হানসি ফ্লিক জানিয়েছেন, হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ওঠার ফলে যে হতাশা সৃষ্টি হয়েছিল, তা থেকে লামিনে ইয়ামাল খুব ভালোভাবে ফিরে এসেছেন।

১৯ বছর বয়সী এই উইঙ্গার লা লিগা জেতা এবং স্পেনের হয়ে বিশ্বকাপ শিরোপা অর্জনের পরেও সোমবার বিশ্বের সেরা ফুটবলারের ভোটে তৃতীয় স্থানে অবস্থান করেন। তার উপরে রয়েছেন হ্যারি কেইন ও কিলিয়ান এমবাপে।

শুক্রবার আলাভেসের বিপক্ষে লা লিগার ম্যাচের আগে এক সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, “হ্যারি কেইন এই পুরস্কারের যোগ্য ছিল, তবে লামিনেকে নিয়ে আমি কী ভাবি, সেটা আপনারা জানেন। এই পুরস্কার জেতার মতো মান তার আছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি লামিনেকে নিয়ে খুব গর্বিত। সে খুব ভালোভাবে প্রতিক্রিয়া দেখিয়েছে এবং অনুশীলনে দারুণ মনোযোগী ছিল।”

“এটাই সঠিক জবাব দেওয়ার উপায়। দলের জন্য তার মানসিকতা অসাধারণ।”

শনিবার আলাভেসের বিপক্ষে মাঠে নেমে ইয়ামাল ও বার্সেলোনা সাম্প্রতিক হতাশাগুলো ভুলে যাওয়ার সুযোগ পাবে। মৌসুমের প্রথম ১১টি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে থাকা কাতালানরা গত সপ্তাহে টানা দুই গুরুত্বপূর্ণ ম্যাচে হোঁচট খেয়েছে।

চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার পিএসজির মাঠে ৪-২ গোলে পরাজিত হওয়ার পর লা লিগায় ঘরের মাঠে কিলিয়ান এমবাপে-প্রভাবিত রিয়াল মাদ্রিদের কাছে ২-১ ব্যবধানে হার মানে তারা।

ফ্লিক বলেন, “আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জয় পাওয়া।”

“দল ভালো খেলছে এবং আমরা নিজেদের শক্তিতে বিশ্বাস করি। অনুশীলনে আমি ইতিবাচক পরিবেশ ও ভালো প্রস্তুতি দেখেছি। সেটাই আগামীকাল মাঠে দেখাতে হবে।”

আলাভেসকে সম্মান জানালেও নিজেদের সামর্থ্যের কথা মনে করিয়ে দিয়েছেন জার্মান কোচ।

“আলাভেস এমন একটি দল, যারা ভালোভাবে রক্ষণ সামলাতে জানে। কিন্তু আমরা বার্সা, আর আমরা আমাদের সেরাটা দেখাতে চাই।”

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে লা লিগার শীর্ষে বার্সেলোনা এখনও দুই পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে।

হার অপছন্দের হলেও মৌসুমকে দীর্ঘ পথচলা হিসেবে দেখছেন ফ্লিক। তিনি বলেন, “মৌসুমের শেষে ট্রফি জেতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

“আমাদের এসব পরিস্থিতি সামলাতে হবে। আমরা জিততেও পারতাম, কিন্তু হার মেনে নিতে হবে এবং সেখান থেকে শিক্ষা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরব থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৪ এম


সৌদি আরব থেকে জরুরি নয় এমন কর্মীদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সৌদি আরব থেকে জরুরি নয় এমন কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের ত্যাগ করার নির্দেশ দিয়েছে। এই পদক্ষেপটি হুথিদের হামলার পর সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কারণে নেওয়া হয়েছে। শুক্রবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এই তথ্য প্রকাশ করে।

দূতাবাস জানায়, ২৩ অক্টোবর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। তবে কতজন কর্মী এবং তাদের পরিবারের সদস্য এই নির্দেশের আওতায় পড়েছে, সে সম্পর্কে কোনো তথ্য প্রদান করা হয়নি।

এছাড়া, দূতাবাস জানায়, সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার প্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলোতে মার্কিন সরকারি কর্মীদের জন্য বিশেষ অনুমোদন প্রয়োজন হবে।

মার্কিন নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, ভবিষ্যতে আরও হামলা, আকাশসীমা বন্ধ হওয়া, ফ্লাইট বাতিল এবং ভ্রমণে অন্যান্য বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই তাদের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি এবং ইয়েমেনের পশ্চিমা সমর্থিত সরকারের সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র হয়েছে।

সূত্র: জিও নিউজ

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ পড়ল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ এম


যুক্তরাষ্ট্রের ডিভি লটারির কর্মসূচি থেকে বাদ পড়ল ভারত

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পাওয়ার জন্য ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তবে, ভারতের নাগরিকদের জন্য এই কর্মসূচিতে অংশগ্রহণের সুযোগ নেই। ভারত ইতোমধ্যে অযোগ্য দেশের তালিকায় রয়েছে। এদিকে, মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে ডিভি ভিসা ইস্যু স্থগিত করেছে। নিরাপত্তা যাচাই প্রক্রিয়া পর্যালোচনা না হওয়া পর্যন্ত এ কর্মসূচির আওতায় কাউকে ভিসা প্রদান করা হবে না।

মার্কিন পররাষ্ট্র দপ্তর গত ৩১ আগস্ট এই সিদ্ধান্তের কথা জানায়। সংস্থাটি জানিয়েছে, ডিভি কর্মসূচির মাধ্যমে নির্বাচিত ব্যক্তিদের পরিচয় যাচাই এবং জাতীয় নিরাপত্তা ও জননিরাপত্তার ঝুঁকি নিরূপণের পদ্ধতি পর্যালোচনা করা হবে। যদি এ প্রক্রিয়ায় কোনো দুর্বলতা চিহ্নিত করা যায়, তবে তা স্থগিতাদেশের উদ্দেশ্য হবে।

নতুন সিদ্ধান্তের ফলে ডিভি আবেদনকারীরা আবেদন জমা দিতে পারবেন। তারা পূর্বনির্ধারিত সাক্ষাৎকারেও অংশগ্রহণ করতে পারবেন। তবে সাক্ষাৎকার শেষ হওয়ার পর আপাতত কাউকে ভিসা প্রদান করা হবে না। পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নির্ধারিত সাক্ষাৎকার সাধারণত বাতিল বা পিছিয়ে দেওয়া হবে না। এই নির্দেশনায় কোনো ব্যতিক্রমও রাখা হয়নি।

ব্রাউন ইউনিভার্সিটিতে গুলির ঘটনা এবং এমআইটির এক অধ্যাপক হত্যার পর ডিভি কর্মসূচির নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এসব ঘটনায় জড়িত ব্যক্তি ডাইভারসিটি ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন। এর পরেই প্রশাসন আবেদনকারী যাচাই ও নিরাপত্তা পরীক্ষার পদ্ধতি খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়।

এদিকে, ভারত ডিভি লটারির অযোগ্য দেশের তালিকায় রয়েছে। যুক্তরাষ্ট্রে গত পাঁচ বছরে যেসব দেশ থেকে অভিবাসীর সংখ্যা বেশি, সেসব দেশের নাগরিকদের এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় না। এই নিয়মের কারণে ভারতীয়রা দীর্ঘদিন ধরে ডিভি লটারির বাইরে রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডিভি-২০২৬ সালের তথ্য অনুযায়ী, ভারত ছাড়াও বাংলাদেশ, চীন, পাকিস্তান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনাম এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যোগ্য নয়।

তবে, কোনো ব্যক্তি ভারতে জন্মালেও নির্দিষ্ট শর্তে অন্য দেশের মাধ্যমে ডিভি লটারির যোগ্যতা পেতে পারেন। সাধারণত আবেদনকারীর জন্মদেশের ভিত্তিতে যোগ্যতা নির্ধারিত হয়। তবে সীমিত ক্ষেত্রে স্বামী বা স্ত্রীর জন্মদেশ কিংবা মা-বাবার জন্মদেশের ভিত্তিতেও আবেদন করার সুযোগ রয়েছে।

ডিভি ভিসা ইস্যু কবে আবার শুরু হবে, সে বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর এখনও কোনো সময়সীমা জানায়নি। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত আবেদনকারীদের অপেক্ষা করতে হবে। তবে নতুন নির্দেশনার কারণে আগে থেকে ইস্যু করা বৈধ মার্কিন ভিসা বাতিল করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের কারণ: মামুনুল হক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

১০:৩৫ এম


গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের কারণ: মামুনুল হক

বাংলাদেশের বর্তমান সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজির মূল কারণ হিসেবে মামুনুল হক মন্তব্য করেছেন যে, সংবিধান সংস্কার না করা এবং গণভোটের রায় কার্যকর না করা।

তিনি উল্লেখ করেন, "গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে সংবিধান সংস্কার করেই জুলাই বিপ্লবের ফসল ঘরে তোলা হবে।"

শনিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, "আমরা দ্ব্যর্থহীন ভাষায় জুলাই বিপ্লবের প্রতি যেভাবে আমাদের কমিটমেন্ট বারবার ব্যক্ত করছি, পুনর্ব্যক্ত করছি, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত যে গণভোট ছিল, সেই গণভোটের যে গণরায়, সেই গণরায় কার্যকর করার নিয়মতান্ত্রিক দাবি আমরা বারবার তুলে ধরছি। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সরকার কোনোভাবেই জনতার এই রায়ের প্রতি সম্মান প্রদর্শন করতে প্রস্তুত নয়। তারা নানা ধরনের অহেতুক কথাবার্তার মাধ্যমে শুধু জনগণকে বিভ্রান্ত নয়, বরং জনগণের এই রায়কে বারবার অসম্মান করে যাচ্ছে।"

তিনি আরও বলেন, "২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। একটি ছিল সরকার গঠনের নির্বাচন, সংসদ নির্বাচন। আরেকটি ছিল রাষ্ট্র মেরামতের নির্বাচন, গণভোটের নির্বাচন। সংসদ নির্বাচনে ৫০ শতাংশ ভোট পেয়ে বর্তমান সরকার বিজয়ী হয়েছে। যদিও সেখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেকানিজমের অভিযোগ রয়েছে এবং প্রমাণ রয়েছে। পক্ষান্তরে ৭০ শতাংশ ভোট নিয়ে রাষ্ট্র মেরামতের গণভোটের নির্বাচন জয়যুক্ত হয়েছে।"

গণভোটের রায় বাস্তবায়নের প্রক্রিয়া তুলে ধরে মামুনুল হক বলেন, "কথা ছিল রাষ্ট্র মেরামতের জন্য সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। অন্তর্বর্তী সরকারের আমলে ৩৩টি রাজনৈতিক দল ঐকমত্যের ভিত্তিতেই সংস্কারের মাধ্যমে গণভোটের রায় কার্যকর করে সংবিধান সংস্কার করে রাষ্ট্রকে মেরামত করার যে ঐতিহাসিক অভিপ্রায় ছিল জুলাই বিপ্লবের, সেই অভিপ্রায় বাস্তবায়ন করার কথা।"

তিনি বলেন, "সংসদে দাঁড়িয়ে সরকারের মুখপাত্র জুলাই অভ্যুত্থানের পরবর্তী এই অভিপ্রায় বাস্তবায়নের গণভোটকে অবৈধ বলে আখ্যায়িত করার চেষ্টা করেছেন। আমরা বারবার বলেছি, একই মায়ের পেটে জন্মগ্রহণকারী দুই যমজ সন্তানের মধ্যে একটি যদি অবৈধ হয়, দ্বিতীয় সন্তান কোনোদিন বৈধ হতে পারে না। যদি কোনোটি অবৈধ হয়, একই নির্বাচনী তফসিলের মাধ্যমে অনুষ্ঠিত সংসদ নির্বাচন বৈধ হতে পারে না, সরকার অবৈধ হতে পারে না।"

দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরে মামুনুল হক বলেন, "আজকে বাংলাদেশের যে সংকট, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি, তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জনগণের যে অধিকার, সেই অধিকার আজ তাদের হাতের নাগালের বাইরে। সারাদেশ সন্ত্রাস, চাঁদাবাজিতে ছেয়ে গিয়েছে। সরকার প্রশাসন নির্লজ্জ দলীয়করণ করেছে। এই সবকিছুর মূল সমস্যা হলো সংবিধান সংস্কার না করা, গণভোটের রায় কার্যকর না করা।"

১১ দলীয় ঐক্যের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, "আজ ১১ দল গণভোটের রায় কার্যকর করার যে আন্দোলন, যে সংগ্রাম নিয়ে মাঠে নেমেছে, দ্বিতীয় দফায় আজকে তৃতীয়বারের মতো বাংলাদেশের দক্ষিণ জনপদে যে ঐতিহাসিক লংমার্চের অভিযাত্রা শুরু হয়েছে, ইনশাআল্লাহ গোটা বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে গণভোটের রায় কার্যকর করার মাধ্যমে সংবিধান সংস্কার করেই জুলাই বিপ্লবের ফসল আমরা ঘরে তুলব ইনশাআল্লাহ।"

সমাবেশে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি, এলডিপির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম; বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার; বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আব্দুল কাইয়ুম ছোবহানী; আমার বাংলাদেশ পার্টির সভাপতি জনাব মুজিবুর রহমান মঞ্জু; জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান; বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান; বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান; বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দামসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%