ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল আহাদ গ্রেপ্তার


সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আব্দুল আহাদ গ্রেপ্তার

সিলেটের জকিগঞ্জ থানার ডাকাতি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল আহাদকে (৪০) গ্রেপ্তার করেছে এসআরবি -৯।

সোমবার, সিলেটের শাহপরান (রহ.) থানাধীন নয়াগাঁও চৌধুরীপাড়া পরগনা বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর একটি অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

আব্দুল আহাদ জকিগঞ্জ থানার চাঁনপুর এলাকার বাসিন্দা এবং তিনি আব্দুল মানিকের পুত্র।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

এসআরবি জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সিলেট জেলার জকিগঞ্জ থানায় মামলা নং-০৬, জিআর-০৬/১৩, যা ১৭ জানুয়ারি ২০১৩ খ্রিষ্টাব্দে দণ্ডবিধির ৩৯৫ ধারায় দায়ের করা হয়। আদালত ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তিনি দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তার আসামিকে সিলেট জেলার জকিগঞ্জ থানায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

এসআরবি জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। সংঘবদ্ধ ও গুরুতর অপরাধ দমন, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার এবং বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


শ্রীমঙ্গলে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে উপজেলা পর্যায়ে আন্তঃক্লাব বিতর্ক, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কিশোর-কিশোরী ও যুবদের নেতৃত্ব, আত্মবিশ্বাস, সৃজনশীলতা ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে। বুধবার (২৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সড়কের গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে ঝঅণ-খঊঅউ প্রকল্পের আওতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সহযোগিতা করে ঊউটঈঙ ইধহমষধফবংয, যা ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স (আইডিয়া) আয়োজিত।

প্রতিযোগিতায় উপজেলার ৮টি অফড়ষবংপবহঃ ্ ণড়ঁঃয ঈষঁন-এর বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী কিশোর-কিশোরী ও যুবরা অংশগ্রহণ করেন। তারা বিতর্ক, বক্তৃতা, চিত্রাঙ্কন, গল্প বলা, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতায় অংশ নেন। আইডিয়ার প্রকল্প সমন্বয়কারী মো. মানুন ইসলাম অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইডিয়ার প্রজেক্ট অফিসার সুমাইয়া খন্দকার এবং মীর মো. তৌহিদুর রহমান।

আয়োজকরা জানিয়েছেন, কিশোর-কিশোরী ও যুবদের মধ্যে যুক্তিভিত্তিক চিন্তা, জনসম্মুখে বক্তব্য প্রদান, সৃজনশীলতা, দলগত কাজ ও সামাজিক বিষয়ে অংশগ্রহণের দক্ষতা বাড়ানোই এই আয়োজনের অন্যতম লক্ষ্য। পাশাপাশি, বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পরিচিতি, পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। প্রতিযোগিতায় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের অধিকার ও দায়িত্ব, মেয়েদের শিক্ষা ও নেতৃত্ব, নিরাপদ কমিউনিটি, জলবায়ু পরিবর্তন, মাদকমুক্ত সমাজসহ বিভিন্ন সামাজিক সচেতনতামূলক বিষয় গুরুত্ব পায়। শ্রীমঙ্গলের ৮টি চা-বাগানের ১২ থেকে ২৪ বছর বয়সী ৪৬ জন প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী ও আয়োজকদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয় এবং মধ্যাহৃভোজে অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া স্কুল মাঠে কিশোর-তরুণদের আড্ডা, ইউএনও'র সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


শ্রীমঙ্গলে ভিক্টোরিয়া স্কুল মাঠে কিশোর-তরুণদের আড্ডা, ইউএনও

রাতের সময় তখন ১০টা ৩৫ মিনিট। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বের হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান। তার সঙ্গে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর।

শহর পরিদর্শনের সময় তারা ভিক্টোরিয়া স্কুল মাঠে যান। মাঠের গ্যালারির সামনে ও পিছনের অন্ধকারে কয়েকজন কিশোর ও তরুণকে বসে থাকতে দেখা যায়। তাদের মধ্যে কেউ কেউ মোবাইল ফোন ব্যবহার করছিল। প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতি দেখে কিছু কিশোরের মধ্যে অস্বস্তি দেখা দেয়, আবার কেউ কেউ সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে।

গভীর রাতে অন্ধকার জায়গায় বসে থাকার কারণ জানতে চাইলে সন্তোষজনক কোনো উত্তর পাওয়া যায়নি। কিছু কিশোর প্রতিশ্রুতি দেয় যে ভবিষ্যতে তারা আর এভাবে রাতের বেলায় অন্ধকারে বসে থাকবে না। একজন জানায়, সে ওই স্থানে আজই প্রথমবার এসেছে এবং পরে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে। তবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। ইউএনও ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বুঝিয়ে বলেন, গভীর রাতে অযথা বাইরে না থেকে পড়াশোনায় মনোযোগী হতে হবে। পরে তাদের নিজ নিজ বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে শ্রীমঙ্গল উপজেলা ও পৌর প্রশাসনের শহরের রাতের পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের সময় ভিক্টোরিয়া স্কুল মাঠে এ দৃশ্য দেখা যায়। শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম দেখতে গিয়ে কিশোর-তরুণদের এমন অবস্থায় পাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাতের বেলায় অন্ধকার ও নির্জন স্থানে কিশোরদের অবস্থান তাদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে অভিভাবকদের আরও সচেতন হওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।

সংশ্লিষ্টরা মনে করেন, কিশোর-তরুণদের ভুল পথ থেকে ফিরিয়ে আনতে আইন প্রয়োগই যথেষ্ট নয়; প্রয়োজন সচেতনতা, অভিভাবকের নজরদারি এবং প্রশাসনের মানবিক ভূমিকা। অন্ধকারে নয়, আলোর পথেই এগিয়ে যাক আগামী প্রজন্ম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে এস.আই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কমকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৪৯ এম


কুলিয়ারচরে এস.আই সুজন বিশ্বাস আবারও জেলার শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী কমকর্তা

কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার উপপরিদর্শক এস.আই সুজন বিশ্বাস মাদকবিরোধী অভিযানে তার সাফল্যের জন্য আবারও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন, যা তার জন্য দ্বিতীয়বারের মতো সম্মানজনক। এই সাফল্যের ফলে তিনি মোট ৭ বার পুরস্কৃত হয়েছেন।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার কর্তৃক অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় কর্মদক্ষতা মূল্যায়ন অনুষ্ঠানে তাকে মাদকদ্রব্য ২০২৬ কর্মদক্ষতা শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী হিসেবে পুরস্কৃত করা হয়। কুলিয়ারচর থানায় দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন মাদকবিরোধী অভিযানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মাদক উদ্ধার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এস.আই সুজন বিশ্বাসের অংশগ্রহণে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন। জেলা পুলিশের পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ১৩ উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১২:৫০ এম


মাধবপুরে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

‘আমার সংস্কৃতি, আমার অহংকার’—এই মূলমন্ত্রকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মিজ্ মৈত্রী রায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগম, মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর কবির, মুক্তা রানী ঘোষ, বিশ্বজিৎ ভট্টাচার্য, সেলিনা আক্তার এবং সিরাজুল ইসলাম তানজিলসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সৃষ্টিকর্মের চর্চার মাধ্যমে নতুন প্রজন্মকে অসাম্প্রদায়িক ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, নজরুলের সাহিত্য ও সংস্কৃতির চর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।

পরে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%