০৩:৪০ পি.এম
সার্বিক পরিস্থিতির উন্নতি হলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, বান্দরবানের অসংখ্য জনগণ এ পর্যটন শিল্পের ওপর নির্ভরশীল। আর পর্যটন শিল্প বন্ধ থাকায় অনেকেই এখন অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তাই ১৫ তারিখের পরে বড় ধরনের কোনও দুর্যোগের সম্ভাবনা না থাকলে আগামী ১৬ জুলাই থেকে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র আবার চালু হবে।
আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি
জেলা প্রশাসক আরও বলেন, এই দুর্যোগে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছি, আর এভাবে কাজ করলে যেকোনও দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।
এসময় জেলা প্রশাসক এ দুর্যোগে গণমাধ্যমকর্মীদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করেন এবং বিভিন্ন তথ্য দিয়ে আগামীতে জেলা প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে বান্দরবানে পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার, পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অপু দেব, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ অনেকে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট বিরূপ পরিস্থিতি এবং দুর্ঘটনার আশঙ্কায় পর্যটক ও সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গত ৮ জুলাই থেকে বান্দরবানের সকল পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। আগামী ১৫ জুলাই পর্যন্ত এ সিদ্ধান্ত বলবৎ রেখেছে জেলা প্রশাসন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন