০৭:৪১ পি.এম
ভোলার চরফ্যাশনে পরিচালিত অভিযানে বাংলাদেশ কোস্টগার্ড একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ৮০০ কেজি সামুদ্রিক মাছ এবং ৭ লাখ টাকা মূল্যের ৬টি নিষিদ্ধ ট্রলিং জাল জব্দ করেছে।
অভিযানের সময় তিন জেলেকে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে আটক করা হয়েছে। রবিবার (১৪ জুন) বিকেল বেলা কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এই তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ জুন) রাত সাড়ে ৯টার দিকে চরফ্যাশন থানার সুলতান ব্রিজ সংলগ্ন এলাকায় কোস্টগার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযানের সময় একটি সন্দেহভাজন অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
পরে বোটটিতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৭ লাখ টাকা মূল্যের ৬টি অবৈধ ট্রলিং জাল এবং ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়। একই সাথে বোটে থাকা তিন জন জেলেকেও আটক করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, "দেশের সামুদ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণ ও অবৈধ মৎস্য আহরণ রোধে বাংলাদেশ কোস্টগার্ডের এই নিয়মিত অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতেও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।" কোস্টগার্ডের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, জব্দকৃত ট্রলিং বোট, জাল, মাছ এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন