ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতল দে লাঁস


পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতল দে লাঁস

১০ জনের দল নিয়ে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো লাঁস ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে।

রবিবার ফ্রান্সের স্তাদ বোয়েল-দেলেলিসে অনুষ্ঠিত ফাইনালের ৩২ মিনিটে লাঁসকে এগিয়ে দেন ফ্লোরিয়ান থাউভিন। তার গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দলের।

এদিকে, ৩৯ মিনিটে বড় ধাক্কা খায় লাঁস। কঠিন ফাউলের কারণে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় তাদের। তবে এরপরও পিএসজির আক্রমণ সামলে লিড ধরে রাখে লাঁস।

আরও পড়ুন: সেনাপ্রধানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ, এলএফটি-২০২৬ সফলভাবে সম্পন্ন

ম্যাচের শেষ দিকে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। ম্যাচের ৮৭ মিনিটে নুনো মেন্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু তখন পর্যন্ত সমতায় ফিরতে পারেনি পিএসজি।

গত মৌসুমে ফরাসি লিগে পিএসজির ছয় পয়েন্ট পেছনে থেকে রানার্সআপ হয়েছিল লাঁস। ফরাসি কাপ জয়ের পর এখন সুপার কাপও নিজেদের করে নিয়ে নতুন মৌসুমের শুরুটা দুর্দান্ত করল তারা।

অন্যদিকে, পিএসজির টানা পঞ্চমবার ফরাসি সুপার কাপ জয়ের লক্ষ্যে মাঠে নামার সেই স্বপ্ন ভেঙে গেল। এর মাত্র চার দিন আগে উয়েফা সুপার কাপে অ্যাস্টন ভিলাকে ২-১ গোলে হারিয়েছিল পিএসজি।

নতুন কোচ দিনো টপম্যোলারের অধীনে এটিই লাঁসের প্রথম বড় শিরোপা। জুনে পিয়েরে সেজের বিদায়ের পর দায়িত্ব নেন টপম্যোলার।

আরও পড়ুন: ঢাকা টেস্ট বাংলাদেশের জন্য নিজেদের প্রমাণের গুরুত্বপূর্ণ পরীক্ষা

ফরাসি জাতীয় দলের নতুন কোচ জিনেদিন জিদানও লাঁসের মাঠে বসে ম্যাচটি উপভোগ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২২ এম


আজকের নামাজের সময়সূচি

আজ সোমবার (১৭ আগস্ট), ০২ ভাদ্র ১৪৩৩ বাংলা, ০৩ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি। আজকের নামাজের সময়সূচি নিচে ঢাকা এবং এর পার্শ্ববর্তী এলাকার জন্য তুলে ধরা হলো।

ফজর সময়: ০৪:১৫ মিনিট

জোহর সময়: ১২:০৩ মিনিট

আসর সময়: ০৪:৩৭ মিনিট

মাগরিব সময়: ০৬:৩১ মিনিট

ইশা সময়: ০৭:৫০ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৫ এম


ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

পূর্ব ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ জনে। এতে আরো ১৩০ জন গুরুতর আহত হয়েছে।

সড়ক পথ বন্ধ হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে ভূমিধসের জন্য দুর্গম হয়ে পড়া দুর্ঘটনাকবলিত এলাকাগুলোতে উদ্ধার এবং ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে।

শনিবারের (১৫ আগস্ট) আঘাত হানা শক্তিশালী কম্পনে বিস্তীর্ণ এলাকা তছনছ হয়ে গেছে। এর ফলে বাড়িঘর ও স্থানীয় অবকাঠামো ধ্বংস হওয়াতে প্রায় ৫০০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। অনেক বাসিন্দার শরীরের হাড় ভেঙে যাওয়ার মতো গুরুতর জখম হয়েছে বলেও জানা গেছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি)-র তথ্য অনুযায়ী, সিক্কা অঞ্চল থেকেই মাত্র ৩৩০০ এর বেশি মানুষ স্থানীয় একটি স্টেডিয়ামে গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন। ২০২২ সালে পশ্চিম জাভার ভয়াবহ দুর্ঘটনার পর এটিই হলো দেশটির সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

দেশটির মন্ত্রিপরিষদ সচিব টেডি ইন্দ্র বিজয়া জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত অঞ্চলে অনুসন্ধান ও ত্রাণ বিতরণে সহায়তার জন্য ৩৫০০ জনেরও বেশি সেনা এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনপিবি ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ী তাঁবু, খাবার, সুপেয় পানি, তোশক, কম্বল, জেনারেটর ও স্বাস্থ্যবিধি সামগ্রী সহ বিপুল পরিমাণ জরুরি সরঞ্জাম পাঠিয়েছে।

ভূমিকম্পের ধাক্কায় মাউমেরে একটি গুরুত্বপূর্ণ বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মূল ভূমিকম্পের পর এলাকাটিতে প্রায় ১০০০ টি আফটারশক (পরবর্তী কম্পন) রেকর্ড করা হয়েছে। ঘন ঘন কম্পনের আশঙ্কায় পুরো অঞ্চলজুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় কর্তৃপক্ষ নিখোঁজদের উদ্ধার, বাস্তুচ্যুতদের সহায়তা প্রদান এবং সামগ্রিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করতে কাজ চালিয়ে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মৌসুমে শুরুতেই বড় অঘটনের শিকার পিএসজি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:২৯ এম


মৌসুমে শুরুতেই বড় অঘটনের শিকার পিএসজি

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও সুপার কাপে টানা দুবার চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। তবে ঘরোয়া মৌসুমের শুরুতেই তারা বড় অঘটনের শিকার হলো।

পিএসজিকে হারিয়ে ফরাসি সুপার কাপে চ্যাম্পিয়ন হলো লঁস। গতকাল রাতে স্তাদে বোল্লায়ের্ত-দেলেলিসে ম্যাচটি ১-০ গোলে জয়লাভ করেছে ফরাসি কাপের গত মৌসুমের চ্যাম্পিয়ন লঁস।

ম্যাচের ৩২ মিনিটে অধিনায়ক ফ্লোরিয়ান থাউভিনের দুর্দান্ত গোলে এগিয়ে যায় লঁস। প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে পিএসজির মাঘনেস আকলিউশেকে বাজেভাবে ট্যাকল করে ফাউল করলে লঁসের কিলিয়ান আন্তোনিও সরাসরি লাল কার্ড পান।

ফলে প্রায় এক ঘণ্টা লঁসকে ১০ জন নিয়ে খেলতে হয়।

ফরাসি সুপার কাপ জিতে নিয়েছে লঁস। 

তবুও পিএসজি সমতায় ফিরতে পারেনি। ম্যাচের শেষ দিকে ফাবিয়ান রুইজ একটি গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

ম্যাচ শেষ হওয়ার চার মিনিট আগে মাইকেল স্কোরাসকে আঘাত করে লাল কার্ড দেখেন নুনো মেন্দেস। ফলে, শেষ মিনিটে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়।

এই ম্যাচে পিএসজির স্কোয়াডে ব্রাডলি বারকোলা ও ইব্রাহিম এমবায়ে ছিলেন না। এই দুজনের লিভারপুলে যাওয়ার গুঞ্জন সোচ্চার হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধে পাশে না থাকায় ক্ষুব্ধ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩২ এম


ইরান যুদ্ধে পাশে না থাকায় ক্ষুব্ধ, দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ ট্রাম্পের

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমে দক্ষিণ কোরিয়ার সহায়তা না দেওয়ার কথা সামনে রেখে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার ‘খুব ভালো সম্পর্কের’ কথাও।

স্থানীয় সময় রোববার (১৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, সোমবার থেকে শুরু হওয়া এই মহড়াগুলো খুব ব্যয়বহুল এবং উত্তর কোরিয়াকে এটি এমন একটি বার্তা প্রদান করে, যা ‘সম্পূর্ণ অনুপযুক্ত ও বৈরী’ বলে তিনি মনে করেন।

ট্রাম্প জানান, হোয়াইট হাউসে থাকার সময় উত্তর কোরিয়া ‘হুমকিহীন ও সম্মানজনক’ আচরণ করেছে। প্রেসিডেন্ট বলেন, ‘কিম জং উনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে।’ যদিও তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র অনেক আগেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নেয়ার বিষয়ে সম্মত হয়েছিল।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যুদ্ধে দক্ষিণ কোরিয়ার অবস্থানের প্রসঙ্গেও ট্রাম্প কথা বলেন। তিনি দাবি করেন, ‘সম্প্রতি আমি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলাম, ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিরস্ত্রীকরণে তারা কি আমাদের সঙ্গে যোগ দিতে চান। তারা বলেছে, ‘না, ধন্যবাদ!’

ট্রাম্প আরও বলেন, মহড়া বাতিল করার জন্য তখন অনেক দেরি হয়ে গেছে এবং এজন্য তিনি প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে মহড়াগুলো ‘উল্লেখযোগ্যভাবে কমানোর’ নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সামরিক মহড়া পূর্বঘোষিত সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিবছরের ‘উলচি ফ্রিডম শিল্ড’ মহড়া ১৭ থেকে ২৭ আগস্ট পর্যন্ত ১১ দিন চলবে, যেখানে প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নেবেন। এটি পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলা মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ গ্রীষ্মকালীন মহড়া।

উত্তর কোরিয়া মহড়াগুলোকে বরাবরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে। পিয়ংইয়ং দাবী করে, এগুলো দেশের বিরুদ্ধে হামলার প্রস্তুতি অথবা আক্রমণের মহড়া। গত সপ্তাহে, উত্তর কোরিয়া সর্বশেষ মহড়াকে উসকানিমূলক বলে নিন্দা করে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র শুক্রবার মন্তব্য করেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার সামরিক সহযোগিতা একটি পারমাণবিক জোটের রূপ নিচ্ছে, এবং পিয়ংইয়ং নতুন মাত্রার হুমকির মধ্যে নতুন মাত্রার প্রতিরোধ সক্ষমতা প্রদর্শন করবে বলেও সতর্ক করেন।

পরের দিন, কিম জং উনের পাশে দাঁড়িয়ে থাকা নিজের একটি ছবি পোস্ট করেন ট্রাম্প। ছবিটি সম্পর্কে তিনি লেখেন, ছবিতে কিমের ‘বন্ধুত্বপূর্ণ নয় এমন অভিব্যক্তি’ থাকলেও দুই নেতার মধ্যে দারুণ সম্পর্ক বিদ্যমান।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%