০৬:৫৮ পি.এম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নামকাওয়াস্তে আয়োজন না করে, একটি টেকসই ও সুন্দর মডেলে রূপান্তর করা উচিত বলে মন্তব্য করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী (সিইও) ইশতিয়াক সাদেক।
গত কিছু বছরে বিপিএল ইতিবাচকের তুলনায় নেতিবাচক খবরের শিরোনামে বেশি এসেছে।
ক্রিকেটারদের পারিশ্রমিক না দেওয়া, ফ্র্যাঞ্চাইজির শেষ মুহূর্তে দল ছেড়ে দেওয়া এবং ফিক্সিং ইস্যুর সঙ্গে জড়িত থাকার মতো বিভিন্ন কারণে বিপিএল সমালোচিত হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
অন্যদিকে, গত তিন বছরে বিপিএল আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কোনো আর্থিক লাভ করতে পারেনি। বরং, তিন বছরে প্রায় ৪০ কোটি টাকার মতো লোকসান গুনতে হয়েছে তাদের। এই পরিস্থিতি বিবেচনা করে, ২০২৬ সালে বিপিএল আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ক্রিকেট বোর্ড, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল।
এই বিষয়ে আলোচনা করতে শনিবার বিসিবি বিপিএলের ফ্র্যাঞ্চাইজি কর্ণধার ও প্রতিনিধিদের আমন্ত্রণ জানায়। সেখানে রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স এবং ঢাকা ক্যাপিটালসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়ের পর সংবাদিকদের সাথে আলোচনায় রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক বলেন, ‘বিসিবির যে ভাবনা... এখন বিসিবি একটা ছোট ব্রেক নিয়েছে যেন পুরো টুর্নামেন্টটা আরো সুন্দরভাবে, আরো সাসটেইনেবল মডেলে করা যায়। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা যে তিনটা ফ্র্যাঞ্চাইজি ছিলাম, রাজশাহীর একটা শব্দ আমার কাছে খুব ভালো লেগেছে যে, সংস্কার। বিপিএলটার সংস্কার প্রয়োজন।’
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তিনি উল্লেখ করেন, ‘আমরা গত ১০ বছর ধরে আছি কিন্তু আমাদের কোনো কনস্ট্রাকটিভ আইডিয়া নেই, সাসটেইনেবল কোনো মডেল নেই। এই মডেলগুলোকে যদি আমরা দুই পক্ষ বিসিবি ও ফ্র্যাঞ্চাইজিগুলো একসঙ্গে ডেভেলপ করতে পারি, দীর্ঘ মেয়াদে বিপিএলের জন্য অনেক ভালো হবে।’
প্রায় প্রতি বিপিএলেই দেশি ও বিদেশি তারকা ক্রিকেটার নিয়ে দল সাজায় রংপুর রাইডার্স।
তবে নির্দিষ্ট কোনো সূচি না থাকায়, আগেভাগে তাদের সঙ্গে চুক্তির সুযোগ থাকে না। এই কারণে প্রায়ই শেষ সময়ে গিয়ে চড়া মূল্যে আনতে হয় ক্রিকেটার।
এছাড়া একই সময়ে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগ চলতে থাকায় বিশ্বমানের তেমন বেশি ক্রিকেটারও পাওয়া যায় না। এই সমস্যা সমাধানের জন্য পরবর্তীতে বিপিএল আয়োজনের আগে অন্তত ৫ বছরের স্থায়ী সূচি চেয়েছে রংপুর রাইডার্স। তিনি বলেন, ‘আমরা যখন ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করতে যাই, আন্তর্জাতিক বাজারে ন্যূনতম ২০টা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চলে। এখানে আমাদের বিপিএল সবচেয়ে কম গুরুত্ব পায়, যখন টপ ক্লাস ক্রিকেটার আনতে চাই। এই জায়গায় আমরা সূচিটা ৫ বছরের জন্য দেওয়ার কথা বলেছি।’
আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের
২০২৬ সালে বিপিএল না হলে দেশি ক্রিকেটারদের আর্থিক লোকসানের শঙ্কা রয়েছে প্রচুর। ইশতিয়াক সাদেক মনে করেন, অগোছালোভাবে টুর্নামেন্ট আয়োজন করে প্রতিশ্রুতি রক্ষা না করার চেয়ে বরং গুছিয়ে নিয়ে ভালোভাবে বিপিএল করাই হবে উত্তম।
তিনি আরও বলেন, ‘ক্রিকেটারদের রুটিরুজির ব্যাপার এখানে যেমন আছে, একইভাবে যখন আবার বিপিএল শেষ হয়ে যায় তখন কিন্তু এই ক্রিকেটাররাই ফ্র্যাঞ্চাইজির পেছনে ছোটে। আমার বলতে কোনো লজ্জা নেই যে, রংপুর রাইডার্স ১০ বছর ধরে এখানে আছি, আমাদের কখনও এটা হয়নি।’
তিনি যোগ করেন, ‘তবে ৭-৮ মাস চলছে, আমাদের এখনও কিছু ক্রিকেটারের পারিশ্রমিক দেওয়া বাকি। কারণ আমাদের সঙ্গে যেসব স্পন্সররা চুক্তি করেছিল, তারা প্রতিশ্রুতি অনুযায়ী টাকাগুলো দেয়নি। বাজারের পরিস্থিতি দিনকে দিন এত খারাপ হচ্ছে, যেটা আরও বেশি খারাপই হবে।’
তিনি বলেন, ‘তো একটা নামকাওয়াস্তে বিপিএল করে প্রতিশ্রুতি দিলাম যে ৩০ লাখ টাকা দেব। কিন্তু ক্রিকেটারকে আমি শেষের ১৫ লাখ টাকা দিচ্ছি না, ফোন ধরছি না, হারিয়ে যাচ্ছি—এর থেকে বরং একটু সময় নিয়ে ভালো কোনো একটা মডেলে করাটাই উত্তম বলে যোগ করেন রংপুর রাইডার্সের এই প্রধান নির্বাহী।
আরও পড়ুন: হাসিনার পতনের আগে ইউনূসকে দায়িত্ব নেওয়ার আহ্বান করেন শফিকুল আলম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন